ছবি ভিডিও মতামত
সর্বশেষ
জাইমা রহমানের জন্মদিনে শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী আয়োজন আইপিএলে খেলা নিয়ে ধোনির ইঙ্গিত, নিজেকে বললেন ‘পুরোনো ভিন্টেজ গাড়ি’ জ্বালানি চাহিদা মেটাতে তিন প্রতিষ্ঠানের কাছ থেকে এলএনজি সংগ্রহ করবে সরকার সাঈদীর মামলার বাদীর মুক্তিযোদ্ধা পরিচয় নিয়ে তদন্ত দাবি মাসুদ সাঈদীর রাজউকের অনলাইন পারমিট সেবায় ৭ মাসে প্রায় ১১ হাজার আবেদন সাইবার হামলার চিহ্ন, এখনো সচল হয়নি জনতা ব্যাংকের ওয়েবসাইট নিম্নচাপটি রূপ নেবে অতি প্রবল ঘূর্ণিঝড়ে, আঘাত হানতে পারে বুধবার পালমারের প্রথম লাল কার্ড, চেলসিকে হারিয়ে দীর্ঘ খরা কাটাল টটেনহাম না ফেরার দেশে চলচ্চিত্র পরিচালক বি এইচ নিশান জুলাই গণঅভ্যুত্থানের মানবতাবিরোধী অপরাধ: ৭ মামলায় ২৩ মৃত্যুদণ্ড
খেলা

পালমারের প্রথম লাল কার্ড, চেলসিকে হারিয়ে দীর্ঘ খরা কাটাল টটেনহাম

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ১২: ৪৯
পালমারের প্রথম লাল কার্ড, চেলসিকে হারিয়ে দীর্ঘ খরা কাটাল টটেনহাম
সংগৃহীত

স্ট্যামফোর্ড ব্রিজে চেলসির বিপক্ষে জয়ের অপেক্ষা যেন ভুলতেই বসেছিল টটেনহাম হটস্পার। অবশেষে দীর্ঘ সেই খরা কাটিয়েছে স্পার্সরা। প্রতিপক্ষের মাঠে ২-০ গোলের জয় তুলে নিয়ে ২০১৮ সালের পর প্রথমবার চেলসির মাঠে জয়ের স্বাদ পেয়েছে দলটি।

শনিবার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে চেলসিকে হারায় টটেনহাম। ম্যাচে স্বাগতিকদের আত্মঘাতী গোল এবং তারকা মিডফিল্ডার কোল পালমারের লাল কার্ড টটেনহামের জয়ের পথ সহজ করে দেয়।

আরও পড়ুন

আইপিএলে খেলা নিয়ে ধোনির ইঙ্গিত, নিজেকে বললেন ‘পুরোনো ভিন্টেজ গাড়ি’ ১৩ মিনিট আগে আইপিএলে খেলা নিয়ে ধোনির ইঙ্গিত, নিজেকে বললেন ‘পুরোনো ভিন্টেজ গাড়ি’

চেলসির হয়ে প্রিমিয়ার লিগে প্রথমবারের মতো শুরুর একাদশে মাঠে নামেন তরুণ গোলরক্ষক মাইক পেন্ডার্স। তবে ম্যাচের ৭৭তম মিনিটে তাঁর একটি ভুলে এগিয়ে যায় টটেনহাম। কর্নার থেকে আসা বল বিপদমুক্ত করতে গিয়ে সেটি নিজের জালেই পাঠিয়ে দেন পেন্ডার্স। ফলে আত্মঘাতী গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় সফরকারীরা।

এর মাত্র তিন মিনিট পর আরও বড় ধাক্কা খায় চেলসি। ম্যাচের ৮০তম মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় কোল পালমারকে। এর আগে মাতেউস ফার্নান্দেসকে ধাক্কা দিয়ে প্রথম হলুদ কার্ড দেখেছিলেন তিনি। পরে কনর গ্যালাঘারের ওপর দেরিতে ট্যাকলের ঘটনায় দ্বিতীয় হলুদ কার্ড দেখানো হলে লাল কার্ড পেয়ে মাঠ ছাড়েন এই মিডফিল্ডার।

আরও পড়ুন

এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: ক্রিকেট ও ফুটবলের গ্রুপ চূড়ান্ত ২ ঘণ্টা আগে এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: ক্রিকেট ও ফুটবলের গ্রুপ চূড়ান্ত

১০ জনের দলে পরিণত হওয়ার পর ম্যাচে আর ঘুরে দাঁড়াতে পারেনি চেলসি। একজন বেশি খেলোয়াড় থাকার সুবিধা কাজে লাগিয়ে ৮৭তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফরাসি ফরোয়ার্ড ম্যাথিউস তেল। মাঝমাঠ থেকে বল নিয়ে এগিয়ে গিয়ে প্রায় ২৫ গজ দূর থেকে নিচু শটে জাল কাঁপান তিনি। এতে ২-০ গোলের জয় নিশ্চিত হয় টটেনহামের।

আরও পড়ুন

বাংলাদেশ দলের ব্যাটিং কোচের দায়িত্বে পরিবর্তন, সরানো হলো আশরাফুলকে ১৩ ঘণ্টা আগে বাংলাদেশ দলের ব্যাটিং কোচের দায়িত্বে পরিবর্তন, সরানো হলো আশরাফুলকে

এই জয়ে এক সপ্তাহের ব্যবধানে টানা দ্বিতীয় জয় পেল স্পার্সরা। এর আগে সোমবার কোভেন্ট্রি সিটিকে ৩-১ গোলে হারিয়ে চলতি লিগে প্রথম জয়ের দেখা পেয়েছিল দলটি।

চেলসিকে হারিয়ে পয়েন্ট তালিকায় ১২ নম্বরে উঠে এসেছে টটেনহাম। অন্যদিকে, আট ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে তালিকার চতুর্থ স্থানে রয়েছে চেলসি।

খেলা থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Football নিয়ে আরও পড়ুন