https://newsbdc.com/business-economy/mvnhbarc8c
সাইবার হামলার চিহ্ন, এখনো সচল হয়নি জনতা ব্যাংকের ওয়েবসাইট
রোববার দুপুরে জনতা ব্যাংকের ওয়েবসাইটে প্রবেশের চেষ্টা করলে সেখানে রক্ষণাবেক্ষণসংক্রান্ত বার্তা দেখা যায়। বার্তায় বলা হয়, ওয়েবসাইটের অ্যাপ্লিকেশনে বর্তমানে রক্ষণাবেক্ষণের কাজ চলছে এবং শিগগিরই এটি পুনরায় চালু করা হবে। সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে জনতা ব্যাংক পিএলসি।
আরও পড়ুন
জ্বালানি চাহিদা মেটাতে তিন প্রতিষ্ঠানের কাছ থেকে এলএনজি সংগ্রহ করবে সরকার ৩০ মিনিট আগে
রোববার দুপুরে জনতা ব্যাংকের ওয়েবসাইটে প্রবেশের চেষ্টা করলে সেখানে রক্ষণাবেক্ষণসংক্রান্ত বার্তা দেখা যায়। বার্তায় বলা হয়, ওয়েবসাইটের অ্যাপ্লিকেশনে বর্তমানে রক্ষণাবেক্ষণের কাজ চলছে এবং শিগগিরই এটি পুনরায় চালু করা হবে। সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে জনতা ব্যাংক পিএলসি।
ব্যাংকটির তথ্যপ্রযুক্তি বিভাগের এক জ্যেষ্ঠ কর্মকর্তা একটি গণমাধ্যমকে জানান, ওয়েবসাইটে দুটি হামলার চিহ্ন পাওয়া গেছে। সেগুলো শনাক্ত করে সমাধানের কাজ চলছে। রোববারের মধ্যেই ওয়েবসাইটটি সচল করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
আরও পড়ুন
দেশের বাজারে ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা কমল স্বর্ণের দাম ১ ঘণ্টা আগে
বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটও বন্ধ ছিল
এর আগে সাইবার হামলার ঝুঁকি এড়াতে সাময়িকভাবে বন্ধ রাখা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট রোববার সকাল ৮টা থেকে পুনরায় চালু করা হয়। কেন্দ্রীয় ব্যাংক জানায়, কর্মদিবসে সার্বক্ষণিক পর্যবেক্ষণের সুবিধা বিবেচনায় ওয়েবসাইটটি খুলে দেওয়া হয়েছে।
আরও পড়ুন
নিরাপত্তাঝুঁকিতে বন্ধের পর চালু বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ২ ঘণ্টা আগে
বিশ্বজুড়ে বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা পিএইচপিতে দুটি গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ার পর সাইবার হামলার ঝুঁকি নিয়ে সতর্কতা জারি করে ইউরোপীয় ইউনিয়নের সাইবার নিরাপত্তা সংস্থা এনিসা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলো।
গত ২১ অক্টোবর প্রকাশিত যৌথ সতর্কবার্তায় বলা হয়, নিরাপত্তা ত্রুটিগুলো কাজে লাগিয়ে হামলাকারীরা আক্রান্ত সার্ভারে ক্ষতিকর কোড চালাতে পারে। দ্রুত নিরাপত্তা হালনাগাদ করা সম্ভব না হলে ঝুঁকিতে থাকা ওয়েব অ্যাপ্লিকেশনগুলো সাময়িকভাবে ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন রাখার পরামর্শ দেওয়া হয়।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।