ছবি ভিডিও মতামত
সর্বশেষ
অর্থনীতি

দেশের বাজারে ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা কমল স্বর্ণের দাম

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ১২: ১০
দেশের বাজারে ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা কমল স্বর্ণের দাম
সংগৃহীত

বিশ্ববাজারে স্বর্ণের দামের প্রভাব পড়েছে দেশের বাজারেও। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা কমিয়ে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে। এতে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা।

রোববার (২৫ অক্টোবর) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাজুস। নতুন দাম ওই দিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। এর আগে, গত শুক্রবার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল।

স্বর্ণের নতুন দাম

বাজুসের নির্ধারিত নতুন দর অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম—

আরও পড়ুন

সাইবার হামলার চিহ্ন, এখনো সচল হয়নি জনতা ব্যাংকের ওয়েবসাইট ৫ মিনিট আগে সাইবার হামলার চিহ্ন, এখনো সচল হয়নি জনতা ব্যাংকের ওয়েবসাইট
  • ২২ ক্যারেট: ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা
  • ২১ ক্যারেট: ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা
  • ১৮ ক্যারেট: ১ লাখ ৮১ হাজার ২০০ টাকা
  • সনাতন পদ্ধতি: ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকা

বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমেছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভ্যাটসহ স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

চলতি বছরে ১২৬ বার সমন্বয়

বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১২৬ দফা স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৬০ দফা দাম বাড়ানো হয়েছে, ৬৫ দফা কমানো হয়েছে এবং এক দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে।

আরও পড়ুন

নিরাপত্তাঝুঁকিতে বন্ধের পর চালু বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ১ ঘণ্টা আগে নিরাপত্তাঝুঁকিতে বন্ধের পর চালু বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

গত বছর স্বর্ণের দাম মোট ৯৩ বার সমন্বয় করা হয়েছিল। এর মধ্যে ৬৪ বার দাম বেড়েছিল এবং ২৯ বার কমেছিল।

রুপার দাম অপরিবর্তিত

স্বর্ণের দাম কমলেও দেশের বাজারে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে প্রতি ভরি রুপার দাম—

  • ২২ ক্যারেট: ৩ হাজার ৮৪৯ টাকা
  • ২১ ক্যারেট: ৩ হাজার ৬৭৪ টাকা
  • ১৮ ক্যারেট: ৩ হাজার ১৪৯ টাকা
  • সনাতন পদ্ধতি: ২ হাজার ৩৯১ টাকা


অর্থনীতি থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Economy নিয়ে আরও পড়ুন