https://newsbdc.com/national-district/mvnj871ep0
জাইমা রহমানের জন্মদিনে শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী আয়োজন
প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ার শিবগঞ্জে ৫৪৮ জন ছাত্রীকে বিনামূল্যে বাইসাইকেল উপহার দেওয়া হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) বগুড়ার শিবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রীদের নিয়ে এ আয়োজন করা হয়। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের উদ্যোগে শিক্ষার্থীদের হাতে বাইসাইকেল তুলে দেওয়া হয়।
আরও পড়ুন
মেট্রোরেল স্টেশনে বসছে মেটাল ডিটেক্টর ও লাগেজ স্ক্যানার ১৭ মিনিট আগে
অনুষ্ঠানে শিক্ষার্থীরা ‘শুভ শুভ শুভদিন, জাইমা রহমানের জন্মদিন’ এবং ‘করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এমন স্লোগান দেন।
এ সময় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, সাত শতাধিক মেধাবী শিক্ষার্থীর পরীক্ষা নেওয়া হয়েছিল। তাঁদের মধ্যে ৫৪৮ জন ছাত্রী পরীক্ষায় অংশ নেয়। ১০২টি শিক্ষাপ্রতিষ্ঠানের এসব ছাত্রীকে বাইসাইকেল উপহার দেওয়া হচ্ছে।
আরও পড়ুন
রাজউকের অনলাইন পারমিট সেবায় ৭ মাসে প্রায় ১১ হাজার আবেদন ১ ঘণ্টা আগে
এ ছাড়া বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় এক হাজার শিক্ষার্থীকে জাইমা রহমানের ছবি সংবলিত মগ উপহার দেওয়া হয়।
বাইসাইকেল উপহার পেয়ে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। তাদের কেউ কেউ বিদ্যালয়ের মাঠেই সাইকেল চালিয়ে আনন্দ উপভোগ করে।
বাংলাদেশ থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।