ছবি ভিডিও মতামত
সর্বশেষ
বাংলাদেশ

বঙ্গোপসাগরে শক্তিশালী হচ্ছে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের শঙ্কা

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ১১: ১০
বঙ্গোপসাগরে শক্তিশালী হচ্ছে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের শঙ্কা
সংগৃহীত

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে শক্তিশালী নিম্নচাপে পরিণত হয়েছে। আবহাওয়াবিদদের ধারণা, অনুকূল পরিস্থিতি থাকলে এটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। সম্ভাব্য গতিপথ ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে হলেও এর প্রভাবে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত বাড়তে পারে।

শনিবার (২৪ অক্টোবর) আবহাওয়া পরিস্থিতি নিয়ে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ-পূর্ব ও পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত আবহাওয়াব্যবস্থাটি পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। এর গতিপথ ও শক্তির পরিবর্তনের ওপর পরবর্তী পরিস্থিতি নির্ভর করবে।

আরও পড়ুন

হাসপাতালে ভূমিমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি ৯ মিনিট আগে হাসপাতালে ভূমিমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি

ঘূর্ণিঝড়ের নাম হতে পারে ‘অর্ণব’

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের বরাতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, নিম্নচাপটি আরও শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। তবে এটি সরাসরি বাংলাদেশের উপকূলে আঘাত হানবে কি না, তা এখনো নিশ্চিত নয়।

আবহাওয়াব্যবস্থাটি ঘূর্ণিঝড়ে রূপ নিলে এর নাম হবে ‘অর্ণব’। নামটি বাংলাদেশের প্রস্তাবিত। তবে আরব সাগরে অবস্থানরত আরেকটি আবহাওয়াব্যবস্থা আগে ঘূর্ণিঝড়ে পরিণত হলে সেটিই ‘অর্ণব’ নাম পেতে পারে। পরবর্তী নাম হিসেবে তালিকায় রয়েছে ভারতের প্রস্তাবিত ‘মুরাসু’।

আরও পড়ুন

১৮টি দেশে রপ্তানি বাড়াতে দেশভিত্তিক কর্মপরিকল্পনা সরকারের ১২ মিনিট আগে ১৮টি দেশে রপ্তানি বাড়াতে দেশভিত্তিক কর্মপরিকল্পনা সরকারের

বিশ্ব আবহাওয়া সংস্থার (ডব্লিউএমও) আওতাভুক্ত আঞ্চলিক প্যানেলের নির্ধারিত তালিকা অনুযায়ী বঙ্গোপসাগর ও আরব সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ের নামকরণ করা হয়।

কয়েকটি বিভাগে বাড়তে পারে বৃষ্টি

ঘূর্ণিঝড়ে রূপ নিলে এর প্রভাবে আগামী ২৭ অক্টোবর থেকে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের উপকূলীয় এলাকাগুলোতে বৃষ্টিপাত বাড়তে পারে। ২৯ অক্টোবর থেকে খুলনা, রাজশাহী ও রংপুর বিভাগের কিছু এলাকাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেট নিয়ে বিআরটিএর নির্দেশনা, মানতে হবে যেসব নিয়ম ১ ঘণ্টা আগে মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেট নিয়ে বিআরটিএর নির্দেশনা, মানতে হবে যেসব নিয়ম

এদিকে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে গভীর সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সমুদ্রবন্দর ও উপকূলীয় এলাকার সর্বশেষ সতর্কতা জানতে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের হালনাগাদ বুলেটিন অনুসরণ করা জরুরি।

ঘূর্ণিঝড়ের সম্ভাব্য গতিপথ, তীব্রতা ও বৃষ্টিপাতের পরিমাণ আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে বদলাতে পারে। তাই পরবর্তী পূর্বাভাসের দিকে নজর রাখার পরামর্শ দিয়েছেন আবহাওয়াসংশ্লিষ্ট ব্যক্তিরা।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Climate নিয়ে আরও পড়ুন