ছবি ভিডিও মতামত
সর্বশেষ
সারা দেশ

রংপুরে অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত ২

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ১১: ৩৩
রংপুরে অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত ২
সংগৃহীত

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনিতে দুজন নিহত হয়েছেন। রোববার (২৫ অক্টোবর) ভোরে উপজেলার বড়বিল ইউনিয়নের বাগপুর বাগেরহাট গ্রামের পুকুর খুড়ির দোলা ক্যানেল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন কচুয়া সরদারপাড়া এলাকার এজারুল ওরফে রেজাউল কানা (৪৫) এবং কোলকোন্দ ইউনিয়নের বাসিন্দা সাদিকুল ইসলাম (২৫)।

আরও পড়ুন

কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন, কাজ করছে ৫ ইউনিট ২৭ মিনিট আগে কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন, কাজ করছে ৫ ইউনিট

যেভাবে ঘটে ঘটনা

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে গ্রামের বাসিন্দা সোহেল মিয়ার বাড়ি থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশা চুরি করে নিয়ে যাওয়ার সময় বিষয়টি টের পান তিনি। এরপর তাঁর চিৎকারে পাশের মসজিদের মাইকে ‘চোর, চোর’ বলে ঘোষণা দেওয়া হয়।

মাইকের ঘোষণা শুনে ফজরের নামাজ পড়তে আসা মুসল্লিসহ স্থানীয় লোকজন অটোরিকশাসহ ওই দুই ব্যক্তিকে ধাওয়া করেন। একপর্যায়ে তাঁরা অটোরিকশাটি ফেলে পালানোর চেষ্টা করেন। পরে এলাকাবাসী তাঁদের পিছু নিয়ে সোহেল মিয়ার বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার পশ্চিমে উত্তর পানাপুকুর এলাকার পুকুর খুড়ির দোলায় একটি ধানক্ষেত থেকে আটক করেন।

পরে সেখানে স্থানীয় লোকজন তাঁদের মারধর করেন। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

আরও পড়ুন

প্রশ্নপত্র ফাঁসের মামলায় সরকারি কর্মচারীসহ ৭ জনের দুই দিনের রিমান্ড ১৪ ঘণ্টা আগে প্রশ্নপত্র ফাঁসের মামলায় সরকারি কর্মচারীসহ ৭ জনের দুই দিনের রিমান্ড

যা বলছে পুলিশ

গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সবুর জানান, স্থানীয় লোকজনের কাছ থেকে প্রাথমিকভাবে জানা গেছে, অটোরিকশা চুরির অভিযোগের পর উত্তেজিত জনতার মারধরে দুজনের মৃত্যু হয়েছে।

তিনি বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ময়নাতদন্তের পর অভিযোগকারীদের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সারা দেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Bangladesh নিয়ে আরও পড়ুন