ছবি ভিডিও মতামত
সর্বশেষ
কথায় কথায় পুলিশের ওপর দায় চাপানো ঠিক নয়: আইজিপি বিগ ব্যাশে দল পেলেন মুস্তাফিজ, খেলবেন মেলবোর্ন রেনেগেডসে বৈদেশিক সহায়তার দ্বিগুণের বেশি ঋণ পরিশোধ করেছে বাংলাদেশ মিষ্টির শূন্য আসনে মনোনয়নপত্র জমার শেষ সময় আজ ব্যাটিং কোচের দায়িত্ব থেকে সরানোয় অবিচার দেখছেন না আশরাফুল গাছের অস্তিত্ব সংকটে নগরের জীববৈচিত্র্য বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘আর্নব’, যেসব অঞ্চলে বৃষ্টির শঙ্কা এমবাপ্পের জোড়া গোলে এল ক্লাসিকো জয় রিয়াল মাদ্রিদের রায় নিয়ে মন্তব্য: ট্রাইব্যুনালে নিঃশর্ত ক্ষমা চাইলেন দুই আইনজীবী পরিবারভিত্তিক সমন্বিত তথ্যভাণ্ডার গড়ছে সরকার: ফ্যামিলি কার্ডে বদলাবে সামাজিক নিরাপত্তা
বাংলাদেশ

গাছের অস্তিত্ব সংকটে নগরের জীববৈচিত্র্য

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ১২: ০৫
গাছের অস্তিত্ব সংকটে নগরের জীববৈচিত্র্য
সংগৃহীত

নগরের পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের ভূমিকা অপরিসীম। কিন্তু বায়ুদূষণ, ধুলোবালি, যানবাহনের ধোঁয়া ও অপরিকল্পিত নগরায়ণের কারণে শহরের গাছগুলো ক্রমেই ক্ষতিগ্রস্ত হচ্ছে। এতে গাছের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হওয়ার পাশাপাশি পাখি, কীটপতঙ্গসহ বিভিন্ন প্রাণীর আবাসস্থল ও খাদ্যসংস্থানও হুমকির মুখে পড়ছে।

গাছের পাতায় জমছে ধুলোবালি, যানবাহনের ধোঁয়ায় বিবর্ণ হচ্ছে পাতা ও লতাপাতা। অন্যদিকে, কংক্রিটে ঢাকা শহরে গাছের শিকড় বিস্তারের পর্যাপ্ত জায়গা নেই। মাটিতে পানি প্রবেশের সুযোগ কমে যাওয়ায় অনেক গাছ প্রয়োজনীয় পানি ও পুষ্টি থেকে বঞ্চিত হচ্ছে। কোথাও শিকড়ের আশপাশে জমছে দূষিত পানি ও বর্জ্য।

আরও পড়ুন

কথায় কথায় পুলিশের ওপর দায় চাপানো ঠিক নয়: আইজিপি এইমাত্র কথায় কথায় পুলিশের ওপর দায় চাপানো ঠিক নয়: আইজিপি

পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের ওপর নির্ভরশীল পাখি, মৌমাছি, প্রজাপতি ও অন্যান্য প্রাণী। পাখিরা গাছের ডালে আশ্রয় নেয়, কীটপতঙ্গ ফুল থেকে খাদ্য সংগ্রহ করে এবং ফলের মাধ্যমে ছড়িয়ে পড়ে বীজ। গাছ ক্ষতিগ্রস্ত হলে এসব প্রাণীর আবাস ও খাদ্যসংস্থানও ব্যাহত হয়। ফলে নগরের জীববৈচিত্র্য ক্রমেই ঝুঁকির মুখে পড়ছে।

পরিবেশ বিশেষজ্ঞদের মতে, শুধু গাছ লাগালেই হবে না; গাছের প্রজাতি নির্বাচন, নিয়মিত পরিচর্যা এবং গাছকে ঘিরে গড়ে ওঠা প্রাণবৈচিত্র্য রক্ষায়ও গুরুত্ব দিতে হবে।

আরও পড়ুন

মিষ্টির শূন্য আসনে মনোনয়নপত্র জমার শেষ সময় আজ ১৫ মিনিট আগে মিষ্টির শূন্য আসনে মনোনয়নপত্র জমার শেষ সময় আজ

এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (এসডো) মহাসচিব ড. শাহরিয়ার হোসেন বলেন, গাছকে ধুলোবালিমুক্ত রাখা জরুরি। গাছ কার্বন শোষণ করতে না পারলে তার স্বাভাবিক কার্যক্রমও ব্যাহত হতে পারে। এ জন্য গাছের সুরক্ষায় কমিউনিটিভিত্তিক উদ্যোগ গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি। তাঁর মতে, গাছ বাঁচলে পশুপাখি বাঁচবে, আর প্রাণবৈচিত্র্য সুরক্ষিত থাকলে মানুষের স্বাস্থ্যেরও উন্নতি হবে।

আরও পড়ুন

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘আর্নব’, যেসব অঞ্চলে বৃষ্টির শঙ্কা ১ ঘণ্টা আগে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘আর্নব’, যেসব অঞ্চলে বৃষ্টির শঙ্কা

নিসর্গবিদ ও লেখক মোকারম হোসেন বলেন, গাছের পরিচর্যার অভাবে নগরে প্রাণীবৈচিত্র্যের ভারসাম্য নষ্ট হচ্ছে। গাছ রোগ ও ব্যাকটেরিয়ায় আক্রান্ত হলে পোকামাকড় ও পাখির খাদ্যসংস্থানও কমে যায়। এর ফলে শহরে বেজি, কাঠবিড়ালি ও বিভিন্ন প্রজাতির পাখির উপস্থিতি কমে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন, পরিকল্পনা ছাড়া যত্রতত্র গাছ লাগানোর পরিবর্তে উপযুক্ত প্রজাতি নির্বাচন এবং দীর্ঘমেয়াদি পরিচর্যা নিশ্চিত করা জরুরি। সরকারের ২৫ কোটি গাছ লাগানোর উদ্যোগের সুফলও নির্ভর করবে গাছগুলোর যথাযথ রক্ষণাবেক্ষণ ও টিকে থাকার ওপর।

আরও পড়ুন

রায় নিয়ে মন্তব্য: ট্রাইব্যুনালে নিঃশর্ত ক্ষমা চাইলেন দুই আইনজীবী ১ ঘণ্টা আগে রায় নিয়ে মন্তব্য: ট্রাইব্যুনালে নিঃশর্ত ক্ষমা চাইলেন দুই আইনজীবী

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম খান বলেন, গাছকে বেড়ে ওঠার সুযোগ দিতে হবে এবং মাটির সঙ্গে শিকড়ের স্বাভাবিক সংযোগ নিশ্চিত করতে হবে। প্রয়োজনীয় পানি দেওয়ার পাশাপাশি নগরের সবুজ ও প্রাণপ্রকৃতি রক্ষায় নতুন করে ম্যাপিংসহ বিভিন্ন কার্যক্রম নিয়ে কাজ চলছে বলেও জানান তিনি।

নগরের জীববৈচিত্র্য রক্ষায় দূষণ নিয়ন্ত্রণ, পর্যাপ্ত মাটির উন্মুক্ত স্থান রাখা, নিয়মিত পরিচর্যা এবং স্থানীয় মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Bangladesh নিয়ে আরও পড়ুন