https://newsbdc.com/national/mvosedac6a
রাষ্ট্রপতির সঙ্গে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আলালের সাক্ষাৎ
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। রোববার (২৫ অক্টোবর) রাতে বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাতে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনসহ সমসাময়িক রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।
আরও পড়ুন
বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘আর্নব’, যেসব অঞ্চলে বৃষ্টির শঙ্কা ২ মিনিট আগে
রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এ নির্বাচনকে ঘিরে স্থানীয় পর্যায়ে রাজনৈতিক তৎপরতা বেড়েছে।
আসনটিতে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই ও ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন। অন্যদিকে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন দেলাওয়ার হোসেন। আগামী ২৯ অক্টোবর এ আসনে ভোট গ্রহণের কথা রয়েছে।
আরও পড়ুন
রায় নিয়ে মন্তব্য: ট্রাইব্যুনালে নিঃশর্ত ক্ষমা চাইলেন দুই আইনজীবী ১৮ মিনিট আগে
সাক্ষাৎ সম্পর্কে সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গিয়েছিলেন তিনি। সেখানে ঠাকুরগাঁওয়ের উপনির্বাচনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।
আলাল আরও জানান, দলীয় কার্যক্রমে অংশ নিতে তিনি ঠাকুরগাঁওয়ের উদ্দেশে রওনা হয়েছেন।
বাংলাদেশ থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।