ছবি ভিডিও মতামত
সর্বশেষ
জাপানের পথে প্রধানমন্ত্রী, বাণিজ্য ও বিনিয়োগে গুরুত্ব স্পেন ও যুক্তরাজ্য সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ প্রশ্নপত্র ফাঁসের মামলায় সরকারি কর্মচারীসহ ৭ জনের দুই দিনের রিমান্ড দেশে ১৭ বছর মাদকের বিস্তার ঘটেছে সরকারি পৃষ্ঠপোষকতায়: আইজিপি প্রধানমন্ত্রীর জাপান সফরে ২ বিলিয়ন ডলারের ঋণচুক্তির সম্ভাবনা আকামা ও শ্রম আইন লঙ্ঘন: সৌদি আরবে এক সপ্তাহে গ্রেপ্তার প্রায় ১৪ হাজার ৮ হাজারের কাছাকাছি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি আরব দুই দশক ধরে পলাতক, ধুনটের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার যেসব কাজে প্রয়োজন হতে পারে টিআইএন সনদ শ্রেণিভেদ নির্মূল করে মানবতার কল্যাণের কথা বলেছেন গৌতম বুদ্ধ: রিজভী জাইমা রহমানের জন্মদিনে ব্যতিক্রমী আয়োজন, ছাত্রীদের সাইকেল ও বিনামূল্যে চক্ষুসেবা
বাংলাদেশ

জাপানের পথে প্রধানমন্ত্রী, বাণিজ্য ও বিনিয়োগে গুরুত্ব

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ০০: ২৭
জাপানের পথে প্রধানমন্ত্রী, বাণিজ্য ও বিনিয়োগে গুরুত্ব
সংগৃহীত

বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন সহযোগী জাপানের উদ্দেশে চার দিনের সরকারি সফরে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২৫ অক্টোবর) দিবাগত রাত ১২টা ১৫ মিনিটে বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে তিনি ও তাঁর সফরসঙ্গীরা ঢাকা ত্যাগ করেন। ফ্লাইটটি সোমবার স্থানীয় সময় সকাল সাড়ে ৯টার দিকে জাপানের নারিতা বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। সেখানে বাংলাদেশ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাপান বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাঁকে স্বাগত জানাবেন।


প্রধানমন্ত্রী ২৬ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত জাপানে অবস্থান করবেন। প্রধানমন্ত্রী হিসেবে এটি তাঁর চতুর্থ বিদেশ সফর। চার দিনের এ সফরে দুই দেশের কৌশলগত অংশীদারত্ব জোরদার, দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ, জাপানি বিনিয়োগ বৃদ্ধি এবং অর্থনৈতিক সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচনে অগ্রগতির প্রত্যাশা করা হচ্ছে। এশিয়ার দুই বন্ধুত্বপূর্ণ দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন ও আঞ্চলিক সহযোগিতা আরও সুদৃঢ় করাই সফরের অন্যতম লক্ষ্য।


সফর শেষে আগামী ২৯ অক্টোবর প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে বলে জানিয়েছেন তাঁর প্রেস সচিব সালেহ শিবলী।


আরও পড়ুন

স্পেন ও যুক্তরাজ্য সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ১ ঘণ্টা আগে স্পেন ও যুক্তরাজ্য সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

গত ফেব্রুয়ারিতে নতুন সরকার গঠনের পর এটি প্রধানমন্ত্রী তারেক রহমানের চতুর্থ বিদেশ সফর। এর আগে ২২ থেকে ২৬ জুন তিনি প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া ও চীন যান। পরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ২১ থেকে ২৫ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সফর করেন।


জানা গেছে, জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে এ সরকারি সফরে টোকিও যাচ্ছেন তারেক রহমান। তাঁর সফরসঙ্গী হিসেবে মন্ত্রিসভার সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন।


সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এ সফরের মাধ্যমে জাপানের সঙ্গে কৌশলগত ও বাণিজ্যিক সম্পর্ক আরও সুদৃঢ় করার বার্তা দিতে চায় বাংলাদেশ। দ্বিপক্ষীয় বাণিজ্য, বড় প্রকল্প ও অবকাঠামো খাতে জাপানি বিনিয়োগ বাড়ানো এবং দক্ষ জনশক্তি রপ্তানির মতো বিষয়গুলো সফরে গুরুত্ব পাবে। এ ছাড়া প্রধানমন্ত্রী জাপানের চিবা অঞ্চলে এলএনজি টার্মিনাল ও বিদ্যুৎকেন্দ্র, ইউনিক্লো কোম্পানির সদর দপ্তর এবং নাগোয়ার টয়োটা কারখানা পরিদর্শন করতে পারেন। এ বিষয়ে সফরসূচি প্রাথমিকভাবে প্রস্তুত করা হয়েছে।


আরও পড়ুন

প্রধানমন্ত্রীর জাপান সফরে ২ বিলিয়ন ডলারের ঋণচুক্তির সম্ভাবনা ১ ঘণ্টা আগে প্রধানমন্ত্রীর জাপান সফরে ২ বিলিয়ন ডলারের ঋণচুক্তির সম্ভাবনা

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানসহ কয়েকজন মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা ও ঊর্ধ্বতন কর্মকর্তা সফরসঙ্গী হিসেবে রয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরী এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. শাকিরুল ইসলাম খান শাকিল। এ ছাড়া সরকারের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিও সফরসঙ্গী হিসেবে রয়েছেন।


জাপান সফরে প্রধানমন্ত্রীর কর্মসূচি


পররাষ্ট্র সচিব জানিয়েছেন, সফরকালে প্রধানমন্ত্রী বিভিন্ন সরকারি ও বেসরকারি বৈঠকে অংশ নেবেন এবং গুরুত্বপূর্ণ কয়েকটি স্থাপনা পরিদর্শন করবেন। বাংলাদেশে জাপানি বিনিয়োগ বৃদ্ধি, দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং অর্থনৈতিক অংশীদারত্ব প্রসারের লক্ষ্যে আগামী ২৭ অক্টোবর টোকিওতে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান।


সফরের দ্বিতীয় দিন জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন তিনি। এ ছাড়া জাপানের প্রধানমন্ত্রীর আয়োজিত মধ্যাহ্নভোজে অংশ নেবেন।

আরও পড়ুন

জাইমা রহমানের জন্মদিনে ব্যতিক্রমী আয়োজন, ছাত্রীদের সাইকেল ও বিনামূল্যে চক্ষুসেবা ২ ঘণ্টা আগে জাইমা রহমানের জন্মদিনে ব্যতিক্রমী আয়োজন, ছাত্রীদের সাইকেল ও বিনামূল্যে চক্ষুসেবা


সম্ভাব্য অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে জাপান-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ লিগ, জাপান-বাংলাদেশ কমিটি ফর কমার্শিয়াল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশনের (জেবিসিসিইসি) চেয়ারম্যান, জাপা‌ন আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) প্রেসিডেন্ট, জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশনের গভর্নর, জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশনের (জেট্রো) সভাপতি এবং সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের চেয়ারম্যানের সঙ্গে বৈঠক। এ ছাড়া জাপান-বাংলাদেশ ইকোনমিক ফোরামে মূল বক্তব্য দেওয়া এবং জাপানের ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকের কর্মসূচিও রয়েছে।


সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী জাপানের ফুৎসু সিটি ও চিবা অঞ্চলের এলএনজি টার্মিনাল এবং বিদ্যুৎকেন্দ্র, ইউনিক্লো কোম্পানির সদর দপ্তর এবং নাগোয়ার টয়োটা কারখানা পরিদর্শন করতে পারেন। বাংলাদেশে জাপানি কোম্পানির কারখানা স্থাপন, কর্মসংস্থান সৃষ্টি এবং মানবসম্পদ উন্নয়নে জাপানের সহযোগিতা পাওয়ার বিষয়েও আলোচনার পরিকল্পনা রয়েছে।


সম্ভাব্য চুক্তি ও দ্বিপক্ষীয় আলোচ্যসূচি

আরও পড়ুন

ফ্যাসিস্ট শক্তি ও পলাতক অপরাধীদের অপতৎপরতার সুযোগ দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ৩ ঘণ্টা আগে ফ্যাসিস্ট শক্তি ও পলাতক অপরাধীদের অপতৎপরতার সুযোগ দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী


সরকারি ও কূটনৈতিক সূত্রের বরাতে জানা গেছে, প্রধানমন্ত্রীর এ সফরে দুই দেশের মধ্যে চারটির বেশি সমঝোতা স্মারক (এমওইউ) ও দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষরের প্রস্তুতি নেওয়া হয়েছে।


আলোচনার গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে রয়েছে দ্বিপক্ষীয় বাণিজ্য সহজীকরণ, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং বিভিন্ন খাতভিত্তিক অংশীদারত্ব। কৃষি, মৎস্য, কর্মসংস্থান, জলবায়ু ও পরিবেশ সুরক্ষা এবং কারিগরি দক্ষতা উন্নয়নে সহযোগিতা নিয়ে সমঝোতা স্মারক সই হতে পারে। এ ছাড়া বড় প্রকল্পগুলোর ঋণের সুদের হার পর্যালোচনা ও সহজীকরণ এবং রোহিঙ্গা সংকট মোকাবিলা ও আঞ্চলিক স্থিতিশীলতায় সহযোগিতার বিষয়ও আলোচনায় আসতে পারে।


বাংলাদেশ-জাপান সম্পর্ক দীর্ঘদিনের

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর জাপান সফরে গুরুত্ব পাবে যেসব বিষয় ৫ ঘণ্টা আগে প্রধানমন্ত্রীর জাপান সফরে গুরুত্ব পাবে যেসব বিষয়


জাপানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক দীর্ঘদিনের। ১৯৭২ সালের ১০ ফেব্রুয়ারি বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার পর থেকে জাপান বাংলাদেশের অন্যতম প্রধান দ্বিপক্ষীয় উন্নয়ন সহযোগী। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল, মহেশখালী-মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও জ্বালানি হাব এবং ঢাকার মেট্রোরেল প্রকল্পে জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জাইকার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।


সাম্প্রতিক সময়ে দুই দেশের সম্পর্ক উন্নয়ন অংশীদারত্ব ছাড়িয়ে কৌশলগত অংশীদারত্বে উন্নীত হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ২০২৬ সালের ৬ ফেব্রুয়ারি টোকিওতে স্বাক্ষরিত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।


বৈশ্বিক অর্থনৈতিক মন্দা ও ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে এ সফরকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পর রপ্তানি সুবিধা ধরে রাখা এবং বৈদেশিক বিনিয়োগ বাড়ানো বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। সফরের মাধ্যমে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও সম্প্রসারিত হবে বলে আশা করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Bangladesh নিয়ে আরও পড়ুন