ছবি ভিডিও মতামত
সর্বশেষ
আকামা ও শ্রম আইন লঙ্ঘন: সৌদি আরবে এক সপ্তাহে গ্রেপ্তার প্রায় ১৪ হাজার ৮ হাজারের কাছাকাছি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি আরব দুই দশক ধরে পলাতক, ধুনটের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার যেসব কাজে প্রয়োজন হতে পারে টিআইএন সনদ শ্রেণিভেদ নির্মূল করে মানবতার কল্যাণের কথা বলেছেন গৌতম বুদ্ধ: রিজভী জাইমা রহমানের জন্মদিনে ব্যতিক্রমী আয়োজন, ছাত্রীদের সাইকেল ও বিনামূল্যে চক্ষুসেবা ফ্যাসিস্ট শক্তি ও পলাতক অপরাধীদের অপতৎপরতার সুযোগ দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন বৈচিত্র্যের মধ্যে ঐক্যই বাংলাদেশের শক্তি: সংস্কৃতিমন্ত্রী ৫ নভেম্বর খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ৩৪ দিনের অচলাবস্থা শেষে ক্লাসে ফিরছেন চুয়েটের শিক্ষক-শিক্ষার্থীরা
বাংলাদেশ

ফ্যাসিস্ট শক্তি ও পলাতক অপরাধীদের অপতৎপরতার সুযোগ দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ২২: ২৭
ফ্যাসিস্ট শক্তি ও পলাতক অপরাধীদের অপতৎপরতার সুযোগ দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
সংগৃহীত

ফ্যাসিস্ট শক্তি, পলাতক অপরাধী বা গণহত্যাকারীকে বাংলাদেশে কোনো ধরনের অপতৎপরতা চালানোর সুযোগ দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদ্‌যাপন প্রসঙ্গে রোববার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন

জাইমা রহমানের জন্মদিনে ব্যতিক্রমী আয়োজন, ছাত্রীদের সাইকেল ও বিনামূল্যে চক্ষুসেবা ১ ঘণ্টা আগে জাইমা রহমানের জন্মদিনে ব্যতিক্রমী আয়োজন, ছাত্রীদের সাইকেল ও বিনামূল্যে চক্ষুসেবা

সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার গুঞ্জন রয়েছে—এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাঁকে (শেখ হাসিনা) ফেরত পাওয়ার জন্য এক্সট্রাডিশন চুক্তি অনুযায়ী প্রতিবেশী দেশকে একাধিকবার অনুরোধপত্র পাঠানো হয়েছে। এ বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট।

দুর্গাপূজা সম্পর্কে তিনি বলেন, দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে ছিল।

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর জাপান সফরে গুরুত্ব পাবে যেসব বিষয় ৩ ঘণ্টা আগে প্রধানমন্ত্রীর জাপান সফরে গুরুত্ব পাবে যেসব বিষয়

মন্ত্রী বলেন, এবারের দুর্গাপূজায় ধর্মীয় সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করা সম্ভব হয়েছে। অতীতে বিগত ১৫ থেকে ১৭ বছরে দুর্গাপূজাকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের অপ্রীতিকর ঘটনা ও ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের ঘটনা ঘটানো হয়েছিল। তবে বর্তমান সরকার এসব অপসংস্কৃতি থেকে মুক্ত হতে পেরেছে। সবার সহযোগিতায় আগামী দিনেও এ ধরনের পরিবেশ বজায় রাখা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

আরও পড়ুন

রাষ্ট্রীয় সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতার তারেক ৪ ঘণ্টা আগে রাষ্ট্রীয় সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতার তারেক

তিনি বলেন, এবার দেশব্যাপী সর্বোচ্চসংখ্যক পূজামণ্ডপ হয়েছে। চলতি ২০২৬ সালে মোট ৩৩ হাজার ৮৫১টি পূজামণ্ডপ স্থাপন করা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, আগে দুর্গাপূজা উপলক্ষে সর্বোচ্চ ৪ কোটি টাকা বরাদ্দ দেওয়া হতো। এবার তা বাড়িয়ে ৫ কোটি টাকা করা হয়েছে। এ ছাড়া এবার পূজায় পাঁচ দিন ছুটি ছিল। পূজামণ্ডপে চালের বরাদ্দও বাড়িয়ে ৬০০ কেজি করা হয়েছে।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Bangladesh নিয়ে আরও পড়ুন