ছবি ভিডিও মতামত
সর্বশেষ
দুই দশক ধরে পলাতক, ধুনটের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার যেসব কাজে প্রয়োজন হতে পারে টিআইএন সনদ শ্রেণিভেদ নির্মূল করে মানবতার কল্যাণের কথা বলেছেন গৌতম বুদ্ধ: রিজভী জাইমা রহমানের জন্মদিনে ব্যতিক্রমী আয়োজন, ছাত্রীদের সাইকেল ও বিনামূল্যে চক্ষুসেবা ফ্যাসিস্ট শক্তি ও পলাতক অপরাধীদের অপতৎপরতার সুযোগ দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন বৈচিত্র্যের মধ্যে ঐক্যই বাংলাদেশের শক্তি: সংস্কৃতিমন্ত্রী ৫ নভেম্বর খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ৩৪ দিনের অচলাবস্থা শেষে ক্লাসে ফিরছেন চুয়েটের শিক্ষক-শিক্ষার্থীরা পল্লী সঞ্চয় ব্যাংকের ৬০ কোটি টাকা লভ্যাংশ সরকারি কোষাগারে জমা
খেলা

এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ২২: ২১
এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন
সংগৃহীত

আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমজমাট আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ক্রিকেট টুর্নামেন্ট। রোববার (২৫ অক্টোবর) বিকেলে বেলুন ও পায়রা উড়িয়ে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবিজি স্পোর্টস সিটির পরিচালক মো. ইমরুল হাসান।

টুর্নামেন্টের উদ্বোধনী দিনে প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের দুই সাবেক তারকা ক্রিকেটার মোহাম্মদ রফিক ও মোহাম্মদ আশরাফুল। উদ্বোধনী অনুষ্ঠান শেষে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে প্রতিদ্বন্দ্বিতায় নামে সোনারগাঁও বিশ্ববিদ্যালয় এবং আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)।

আরও পড়ুন

চতুর্থ মেয়াদেও ফিফার সভাপতি থাকতে চান ইনফান্তিনো ৫ ঘণ্টা আগে চতুর্থ মেয়াদেও ফিফার সভাপতি থাকতে চান ইনফান্তিনো

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি বুলবুল আহমেদ, বসুন্ধরা গ্রুপের মিডিয়া অ্যাডভাইজার আব্দুল বারী, এবিজি স্পোর্টস সিটির উপদেষ্টা বিদ্যুৎ কুমার ভৌমিক, মো. লিয়াকত হোসেন, মো. নাজমুল আলম ভূঁইয়া, মাহবুবুর রহমান এবং টি স্পোর্টসের এক্সিকিউটিভ ডিরেক্টর তাসভির উল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন এবিজি স্পোর্টস সিটির সিনিয়র জিএম লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সোয়েব শফিক (অব.)।

এ ছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী এবং বসুন্ধরা গ্রুপ ও এবিজি স্পোর্টস সিটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

ব্যালন ডি’অরে সবার ওপরে আর্জেন্টিনা-ফ্রান্স, দেখুন তালিকা ৬ ঘণ্টা আগে ব্যালন ডি’অরে সবার ওপরে আর্জেন্টিনা-ফ্রান্স, দেখুন তালিকা

দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই ম্যাচের মধ্য দিয়ে মূলত শুরু হলো শিরোপা জয়ের লড়াই। আয়োজকদের আশা, টুর্নামেন্টজুড়ে অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যকার প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচগুলো দর্শকদের জন্য বাড়তি রোমাঞ্চ ও আকর্ষণ তৈরি করবে।

আরও পড়ুন

২৬ অক্টোবর শুরু এবিজি ইউনিভার্সিটি কাপ ফুটবল ৭ ঘণ্টা আগে ২৬ অক্টোবর শুরু এবিজি ইউনিভার্সিটি কাপ ফুটবল

এবিজি স্পোর্টস সিটির উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টের মূল লক্ষ্য বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের ক্রিকেট প্রতিভা তুলে ধরার সুযোগ সৃষ্টি করা, প্রতিযোগিতামূলক ক্রীড়াচর্চায় উদ্বুদ্ধ করা এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও মেলবন্ধন জোরদার করা। একই সঙ্গে তরুণ প্রজন্মের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ তৈরি এবং দেশের ক্রীড়াঙ্গনের ভবিষ্যৎ প্রতিভা অন্বেষণে এই টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন আয়োজকেরা।

দেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ে খেলাধুলার প্রসার এবং আন্তবিশ্ববিদ্যালয় সম্প্রীতি বাড়াতে এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬-এর এই আসর এক অনন্য মাত্রা যোগ করেছে।

খেলা থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Cricket নিয়ে আরও পড়ুন