https://newsbdc.com/sports/mvnn69kpkt
২৬ অক্টোবর শুরু এবিজি ইউনিভার্সিটি কাপ ফুটবল
অপেক্ষার অবসান ঘটিয়ে মাঠে গড়াচ্ছে আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া উৎসব ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’। আনভীর বসুন্ধরা গ্রুপের (এবিজি) পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ টুর্নামেন্টের ফুটবল ইভেন্টের পূর্ণাঙ্গ সূচি ও গ্রুপ বিন্যাস প্রকাশ করেছে আয়োজক কমিটি। আগামী সোমবার (২৬ অক্টোবর) ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত এবিজি স্পোর্টস সিটিতে শুরু হবে ফুটবলের লড়াই।
উদ্বোধনী দিনে বিকেল ৫টায় মুখোমুখি হবে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও নর্থ সাউথ ইউনিভার্সিটি। একই দিন সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে দ্বিতীয় ম্যাচে খেলবে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) ও সোনারগাঁও ইউনিভার্সিটি।
আরও পড়ুন
রিয়ালের রেকর্ড ভেঙে ইতিহাস গড়ার সুযোগ বার্সেলোনার ২ ঘণ্টা আগে
টুর্নামেন্টে অংশ নিচ্ছে ১০টি বিশ্ববিদ্যালয়। দলগুলোকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। ‘এ’ গ্রুপে রয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, নর্থ সাউথ ইউনিভার্সিটি, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।
‘বি’ গ্রুপে খেলবে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ, ইউনিভার্সিটি অব স্কলারস, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ, ব্র্যাক ইউনিভার্সিটি ও সোনারগাঁও ইউনিভার্সিটি।
আরও পড়ুন
আইপিএলে খেলা নিয়ে ধোনির ইঙ্গিত, নিজেকে বললেন ‘পুরোনো ভিন্টেজ গাড়ি’ ৩ ঘণ্টা আগে
গ্রুপ পর্বের লড়াই শেষে দুই গ্রুপের শীর্ষ দুটি করে দল সেমিফাইনালে উঠবে। আগামী ২ নভেম্বর অনুষ্ঠিত হবে দুটি সেমিফাইনাল। আর ৩ নভেম্বর ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে ফুটবল প্রতিযোগিতার।
আরও পড়ুন
পালমারের প্রথম লাল কার্ড, চেলসিকে হারিয়ে দীর্ঘ খরা কাটাল টটেনহাম ৪ ঘণ্টা আগে
আয়োজকদের তথ্য অনুযায়ী, টুর্নামেন্টের ফুটবল ও ক্রিকেট—উভয় ইভেন্টের চ্যাম্পিয়ন দল পাবে ১০ লাখ টাকা করে প্রাইজমানি। রানার্সআপ দলের জন্য থাকছে ৫ লাখ টাকা করে পুরস্কার।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিভা ও ক্রীড়ানৈপুণ্য তুলে ধরার এ আয়োজনে আগামী কয়েক সপ্তাহ মুখর থাকবে বসুন্ধরা স্পোর্টস সিটি। ফুটবল ও ক্রিকেটের ম্যাচগুলো আয়োজনের জন্য আনভীর ক্রিকেট স্টেডিয়াম এবং বসুন্ধরা কিংস অ্যারিনাসহ সংশ্লিষ্ট ক্রীড়াভেন্যু ব্যবহারের কথা রয়েছে। খেলাগুলো দেশের ক্রীড়া চ্যানেল টি স্পোর্টসে সম্প্রচার করা হবে বলে জানানো হয়েছে।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।