ছবি ভিডিও মতামত
সর্বশেষ
বিনোদন

‘আমার শত্রু কে, কেন হামলা?’ মুখ খুললেন টাইগার শ্রফ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ১৬: ৪০
‘আমার শত্রু কে, কেন হামলা?’ মুখ খুললেন টাইগার শ্রফ

বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলির ঘটনার আতঙ্ক এখনো কাটেনি। গত ১৮ অক্টোবর মুম্বাইয়ের জুহু এলাকায় তার গাড়ি লক্ষ্য করে গুলি চালায় দুই বন্দুকধারী। প্রাণে বেঁচে গেলেও এ ঘটনায় মানসিকভাবে বিপর্যস্ত রয়েছেন অভিনেতা। কেন তাকে হত্যার চেষ্টা করা হয়েছে, তা বুঝতে পারছেন না তিনি।

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, তদন্তকারীদের কাছে টাইগার জানিয়েছেন, ভয়াবহ ওই ঘটনার ধাক্কা এখনো সামলে উঠতে পারেননি। তার দাবি, কারও সঙ্গে তার কোনো শত্রুতা নেই। ফলে তাকে লক্ষ্য করে এমন প্রাণঘাতী হামলার কারণ নিয়ে প্রশ্ন রয়েছে তার মনে।

আরও পড়ুন

না ফেরার দেশে চলচ্চিত্র পরিচালক বি এইচ নিশান ৪ ঘণ্টা আগে না ফেরার দেশে চলচ্চিত্র পরিচালক বি এইচ নিশান

টাইগার বলেন, ‘আমি গভীরভাবে আতঙ্কিত। এই মুহূর্তে কিছু বলতে চাই না। কে আমার ওপর এমন প্রাণঘাতী হামলা চালাতে চাইবে, আর কেনই বা চালাবে?’

হামলার কারণ নিয়ে প্রশ্ন তুলে তিনি আরও বলেন, ‘কারও সঙ্গে আমার কোনো শত্রুতা নেই... তাহলে আমাকে আক্রমণ করা হলো কেন?’

আরও পড়ুন

নিজের গাড়িতে গুলির ঘটনায় যা বললেন আসিফ আকবর ৬ ঘণ্টা আগে নিজের গাড়িতে গুলির ঘটনায় যা বললেন আসিফ আকবর

প্রতিবেদনটিতে বলা হয়েছে, ঘটনার পর থেকে মানসিকভাবে বিপর্যস্ত থাকায় এখনো পুলিশের কাছে আনুষ্ঠানিক জবানবন্দি দেননি অভিনেতা।

গত ১৮ অক্টোবর সন্ধ্যা ৭টার দিকে মুম্বাইয়ের জুহু এলাকায় ফুটবল খেলে ফেরার পথে হামলার শিকার হন টাইগার। সে সময় গাড়ির সামনের যাত্রী আসনে ছিলেন তিনি। মোটরসাইকেলে আসা দুই বন্দুকধারী তার গাড়ি লক্ষ্য করে পাঁচ থেকে ছয় রাউন্ড গুলি ছোড়ে। এরপর দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা।

আরও পড়ুন

চীনে মুক্তি পেল প্রথম পূর্ণদৈর্ঘ্য এআই চলচ্চিত্র, বক্স অফিসে অনিশ্চয়তা ২৩ অক্টোবর ২০২৬ চীনে মুক্তি পেল প্রথম পূর্ণদৈর্ঘ্য এআই চলচ্চিত্র, বক্স অফিসে অনিশ্চয়তা

এ ঘটনায় টাইগার অক্ষত থাকলেও তার গাড়িচালক ও এক ভ্লগার আহত হন। হামলার পর আহত চালককে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেন অভিনেতা।

পুলিশের তদন্তে দুই বন্দুকধারী হিসেবে ফুল সিং ও রেহান রহিসুদ্দিন আনসারির নাম উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, দুজনেরই বয়স ১৮ বছর এবং তারা হরিয়ানার বাসিন্দা। এ ছাড়া বিহারের বাসিন্দা ২২ বছর বয়সী হৃতিক কুমার, ওরফে রোশন, হামলার পর তাদের সঙ্গে যুক্ত ছিলেন বলে অভিযোগ উঠেছে।

আরও পড়ুন

নরওয়েতে একা দেব, রুক্মিণীর সঙ্গে দূরত্বের গুঞ্জন ২৩ অক্টোবর ২০২৬ নরওয়েতে একা দেব, রুক্মিণীর সঙ্গে দূরত্বের গুঞ্জন

তদন্তকারীদের ধারণা, হামলার পর তিনজন মোটরসাইকেলে পালিয়ে যায়। পরে হামলায় ব্যবহৃত হয়েছে বলে সন্দেহ করা মোটরসাইকেলটি মুম্বাইয়ের আন্ধেরি এলাকায় পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। অভিযুক্তরা গুজরাটের সুরাট হয়ে ট্রেনে জয়পুরের দিকে যায় বলে জানা গেছে। পরে রাজস্থানের কোটা জেলা থেকে তাদের একজনকে গ্রেপ্তার করা হয়।

এদিকে তদন্তে নতুন অগ্রগতি হিসেবে গুজরাটের সুরাট থেকে হামলায় ব্যবহৃত হয়েছে বলে সন্দেহ করা দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে মুম্বাই পুলিশ। পাশাপাশি শনিবার ইন্দোর থেকে প্রাঞ্জল থাকরান নামে ২২ বছর বয়সী এক যুবককে আটক করা হয়।

আরও পড়ুন

ঐশ্বরিয়ার হাত ছোঁয়ায় সালমানকে বকেছিলেন বানসালি, জানালেন স্মিতা ২৩ অক্টোবর ২০২৬ ঐশ্বরিয়ার হাত ছোঁয়ায় সালমানকে বকেছিলেন বানসালি, জানালেন স্মিতা

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রাজেশ দানদিয়াওয়ার তথ্য অনুযায়ী, মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখা ও স্থানীয় পুলিশের যৌথ অভিযানে প্রাঞ্জলকে আটক করা হয়। তাকে আটকের মধ্য দিয়ে এ ঘটনায় আটক ব্যক্তির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১।

তদন্তসংশ্লিষ্ট পুলিশ সূত্রের দাবি, হামলাকারীদের পেছনে থাকা কয়েকজন নির্দেশদাতা সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন ও তদন্তের অগ্রগতি পর্যবেক্ষণ করছিলেন। টেলিভিশনে প্রচারিত খবর থেকে পুলিশের তৎপরতা সম্পর্কে হালনাগাদ তথ্য সংগ্রহ করে তা হামলাকারীদের কাছে পৌঁছে দেওয়া হতো বলে অভিযোগ রয়েছে। তদন্তকারীদের ধারণা, এর ফলে হামলার পর পালানোর পথ পরিবর্তনের সুযোগ পেয়েছিল অভিযুক্তরা।

বিনোদন থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

বিনোদন নিয়ে আরও পড়ুন