https://newsbdc.com/international/mvnqrtvi69
ফিলিপাইনে আকাশে দুই সামরিক বিমানের সংঘর্ষ, নিহত ৪ পাইলট
ফিলিপাইনে বিমানবাহিনীর দুটি প্রশিক্ষণ উড়োজাহাজের মাঝ আকাশে সংঘর্ষে চার পাইলট নিহত হয়েছেন। শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে দেশটির বাতানগাস প্রদেশের লিপা শহরের একটি বিমানঘাঁটির আকাশে এ দুর্ঘটনা ঘটে। শনিবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে হতাহতের বিষয়টি নিশ্চিত করা হয়।
অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) প্রতিবেদন অনুযায়ী, দুর্ঘটনায় বিধ্বস্ত উড়োজাহাজ দুটি এসএফ-২৬০ সিরিজের প্রশিক্ষণ বিমান। প্রতিটি বিমানে দুজন করে পাইলট ছিলেন। সংঘর্ষের পর চার পাইলটই ঘটনাস্থলে নিহত হন।
আরও পড়ুন
বাংলাদেশে আবার ৪০ মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানি শুরু নেপালের ১ ঘণ্টা আগে
প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ঘটনায় বিমানঘাঁটির কোনো ক্ষতি হয়নি। নিহত চার পাইলট ছাড়া অন্য কেউ হতাহত হননি।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত চলাকালে ফিলিপাইন বিমানবাহিনী তাদের বহরে থাকা অবশিষ্ট এসএফ-২৬০ সিরিজের উড়োজাহাজগুলোর উড্ডয়ন সাময়িকভাবে স্থগিত করেছে।
আরও পড়ুন
ইরানে ট্রাম্পের ‘অপ্রয়োজনীয় যুদ্ধের’ সমালোচনায় ওবামা ১ ঘণ্টা আগে
বিমানবাহিনী ঘটনাটিকে দুর্ঘটনা হিসেবে বর্ণনা করলেও ঠিক কী পরিস্থিতিতে দুটি উড়োজাহাজের সংঘর্ষ হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি।
ঘটনা সম্পর্কে অবগত ফিলিপাইনের দুই কর্মকর্তা এপিকে জানিয়েছেন, বিমান দুটি মাঝ আকাশে সংঘর্ষে জড়িয়ে পড়ে। তবে বিষয়টি নিয়ে প্রকাশ্যে কথা বলার অনুমতি না থাকায় তাঁরা নাম প্রকাশ করতে চাননি।
এক প্রত্যক্ষদর্শী এপিকে জানিয়েছেন, উড়োজাহাজগুলোর একটি বিমানঘাঁটিতে সামরিক কর্মীদের ব্যবহৃত ব্যারাকের কাছাকাছি গিয়ে বিধ্বস্ত হয়।
আরও পড়ুন
সৌদি বিমানবন্দরে ফের হামলা: বাতিল ২২ হাজার বাংলাদেশি যাত্রীর ১৪৪টি ফ্লাইট ৩ ঘণ্টা আগে
ফিলিপাইন বিমানবাহিনীর এসএফ-২৬০ সিরিজের উড়োজাহাজ এর আগেও প্রাণঘাতী দুর্ঘটনার শিকার হয়েছে। গত মে মাসে দেশটির উত্তরাঞ্চলীয় পার্বত্য প্রদেশ বেঙ্গুয়েতে নেভিগেশন প্রশিক্ষণের সময় একটি এসএফ-২৬০ বিমান বিধ্বস্ত হয়। ওই ঘটনায় বিমানে থাকা দুই পাইলটই নিহত হন।
এর আগে ২০২৩ সালে ম্যানিলার উত্তর-পশ্চিমাঞ্চলে বাতানগাস প্রদেশে প্রশিক্ষণ উড্ডয়নের সময় আরেকটি এসএফ-২৬০ বিমান ধানখেতে বিধ্বস্ত হয়েছিল। ওই দুর্ঘটনাতেও দুই পাইলট প্রাণ হারান।
আরও পড়ুন
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১০৯ প্রবাসী আটক ৬ ঘণ্টা আগে
সর্বশেষ দুর্ঘটনাটি এমন এক সময়ে ঘটল, যখন ফিলিপাইন তাদের সশস্ত্র বাহিনী আধুনিকায়নের নানা চ্যালেঞ্জ মোকাবিলা করছে। আর্থিক সীমাবদ্ধতার কারণে দেশটির বিমানবাহিনী, নৌবাহিনী ও স্থলবাহিনীর আধুনিকায়ন কার্যক্রম বাধার মুখে পড়ছে।
একই সঙ্গে দীর্ঘদিনের অভ্যন্তরীণ বিদ্রোহ মোকাবিলার পাশাপাশি দক্ষিণ চীন সাগরে আঞ্চলিক বিরোধ ঘিরে চীনের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনাও সামলাতে হচ্ছে ফিলিপাইনকে। এমন পরিস্থিতিতে ধারাবাহিক সামরিক বিমান দুর্ঘটনা দেশটির বিমানবাহিনীর প্রশিক্ষণ ও নিরাপত্তাব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি করেছে।
আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।