https://newsbdc.com/international-middle-east/mvnls3256w
সৌদি বিমানবন্দরে ফের হামলা: বাতিল ২২ হাজার বাংলাদেশি যাত্রীর ১৪৪টি ফ্লাইট
সৌদি আরবের রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার জেরে বাংলাদেশি ২২ হাজার ২১ জন যাত্রীর ভ্রমণ ব্যাহত হয়েছে। আকাশসীমা ও বিমানবন্দর পরিচালনায় সাময়িক বিধিনিষেধের কারণে ঢাকা থেকে সরাসরি ও ট্রানজিট রুটের মোট ১৪৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
রোববার (২৫ অক্টোবর) দুপুরে আকাশসীমা ব্যবস্থাপনা ও ফ্লাইট পরিচালনা বিভাগের (এএসএম ফ্লাইট ম্যানেজমেন্ট) স্কোয়াড্রন লিডার মো. সাকিব এ তথ্য নিশ্চিত করেন।
আরও পড়ুন
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১০৯ প্রবাসী আটক ৪ ঘণ্টা আগে
তিনি জানান, রিয়াদ বিমানবন্দরে অস্বাভাবিক পরিস্থিতির কারণে কার্যক্রম স্থগিত থাকায় সরাসরি ও ট্রানজিট রুটের ফ্লাইটগুলো বাতিল করতে হয়েছে। এতে ২২ হাজার ২১ জন যাত্রী তাঁদের নির্ধারিত গন্তব্যে যেতে পারেননি।
সংশ্লিষ্ট কর্মকর্তার দেওয়া তথ্য অনুযায়ী, সরাসরি পরিচালিত ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ২৮টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি, সৌদিয়া এয়ারলাইনসের ১৯টি এবং রিয়াদ এয়ারওয়েজের ১০টি ফ্লাইট বাতিল হয়েছে।
আরও পড়ুন
বিক্ষোভে উত্তাল মণিপুর, আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ২৪ অক্টোবর ২০২৬
এ ছাড়া ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগো এয়ারলাইনসের ৩০টি, সালাম এয়ারের ৭টি, ইজিপ্ট এয়ারের ১টি, এমিরেটস এয়ারলাইনসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাইদুবাইয়ের ৮টি এবং এয়ার ইন্ডিয়ার ৮টি ফ্লাইট বাতিল করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ১০ অক্টোবর রাতে রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনা ঘটে। ওই হামলায় বগুড়ার শাহজাহানপুরের মো. শাহেদ আহমেদ এবং কুমিল্লার নাঙ্গলকোটের নাসরুল্লাহ বদরপুরী নামের দুই প্রবাসী বাংলাদেশি নিহত হন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন
ইরানে নতুন করে হামলা না চালানোর আহ্বান আট দেশের ২৪ অক্টোবর ২০২৬
এ ছাড়া হামলায় আরও ২৭ জন বাংলাদেশি আহত হন, যাঁদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে। সামগ্রিকভাবে ওই হামলায় বাংলাদেশিসহ অন্তত ৩০৯ জন আহত হয়েছেন বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।
ফ্লাইট বাতিলের কারণে বিপুলসংখ্যক যাত্রী ভ্রমণসূচি নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট রুটের যাত্রীদের ফ্লাইটের সর্বশেষ অবস্থা জানতে নিজ নিজ এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।
আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।