https://newsbdc.com/national/mvnm5ga1r4
সাংবাদিক এস এম মুন্না আর নেই
দৈনিক মানবকণ্ঠের জ্যেষ্ঠ সহসম্পাদক এস এম মুন্না মিয়া মারা গেছেন। শনিবার (২৪ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে রাজধানীর ধানমণ্ডি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় ৪৪ বছর বয়সে তাঁর মৃত্যু হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, ডায়াবেটিস ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন মুন্না মিয়া। রোববার বাদ জোহর রাজধানীর বনশ্রীর মেরাদিয়া ভুইয়াপাড়া বায়তুল ফালাহ জামে মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে মেরাদিয়া কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।
আরও পড়ুন
মেট্রো স্টেশনে বিমানবন্দরের মতো নিরাপত্তা, বসছে স্ক্যানার ১২ মিনিট আগে
এস এম মুন্না পেশাগত জীবনে সংস্কৃতি বিটের সাংবাদিক হিসেবে কাজ করেছেন। দৈনিক মানবকণ্ঠে দায়িত্ব পালনের আগে তিনি দৈনিক আমার দেশ, সমকাল, দেশবাংলা ও নয়াশতাব্দীসহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করেছেন।
তিনি ঢাকা রিপোর্টার্স ইউনিটি, ঢাকা সাব এডিটর কাউন্সিল এবং বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির সদস্য ছিলেন।
তাঁর মৃত্যুতে সহকর্মী ও সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।