ছবি ভিডিও মতামত
সর্বশেষ
বাংলাদেশ

ঠাকুরগাঁওয়ে ড্রামের নৌকা ডুবে দুই কিশোরের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ১৬: ৩৭
ঠাকুরগাঁওয়ে ড্রামের নৌকা ডুবে দুই কিশোরের মৃত্যু

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় উদয় সাগর পুকুরে ডুবে মিরাজ (১২) ও রনক সরকার ওরফে ওমর আলী (১৫) নামে দুই কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) বিকেল থেকে রোববার (২৫ অক্টোবর) রাত ১টার মধ্যে উপজেলার ২ নম্বর আমগাঁও ইউনিয়ন পরিষদ-সংলগ্ন পুকুরে এ ঘটনা ঘটে।

মৃত মিরাজ দিনাজপুরের বোচাগঞ্জ থানার ভরলা গ্রামের আল ইমরানের ছেলে। সে এক সপ্তাহ আগে তার নানা কুদ্দুস সরকারের বাড়িতে বেড়াতে এসেছিল। অন্যদিকে রনক হরিপুর উপজেলার আমগাঁও গ্রামের মৃত আবদুল ওহাব সরকারের ছেলে। সে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।

আরও পড়ুন

ই-টিন আছে, রিটার্ন দেননি? সবার জরিমানা ৫ হাজার নয় ৪৬ মিনিট আগে ই-টিন আছে, রিটার্ন দেননি? সবার জরিমানা ৫ হাজার নয়

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুর ২টার দিকে মিরাজ তার বাবার সঙ্গে পুকুরপাড়ে যায়। সেখানে মাছের খাবার দেওয়ার কাজে ব্যবহৃত ড্রামের তৈরি নৌকায় উঠতে চাইলে তার বাবা নিষেধ করেন এবং তাকে বাড়িতে নিয়ে যান। পরে বিকেল ৩টার দিকে সবার অগোচরে মিরাজ তার সঙ্গী রনককে নিয়ে আবার পুকুরে যায়।

একপর্যায়ে তারা ড্রামের নৌকায় চড়ে পুকুরের মাঝখানে গেলে নৌকাটি ডুবে যায়। এরপর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও প্রথমে তাদের সন্ধান পাওয়া যায়নি। পরে পুকুরপাড়ে রনকের ব্যবহৃত সাইকেলটি পাওয়া যায়। খবর পেয়ে হরিপুর ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয় লোকজন পুকুরে উদ্ধার অভিযান চালান। পরে সেখান থেকে দুই কিশোরের মরদেহ উদ্ধার করা হয়।

আরও পড়ুন

মেট্রো স্টেশনে বিমানবন্দরের মতো নিরাপত্তা, বসছে স্ক্যানার ১ ঘণ্টা আগে মেট্রো স্টেশনে বিমানবন্দরের মতো নিরাপত্তা, বসছে স্ক্যানার

২ নম্বর আমগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হবিবর রহমান চৌধুরী দুই কিশোরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হাকিম আজাদ জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে এবং মরদেহ নিয়ে কারও কোনো সন্দেহ না থাকায় সেগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

বাংলাদেশ নিয়ে আরও পড়ুন