ছবি ভিডিও মতামত
সর্বশেষ
নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ৫৬ জন বসিলায় ৪০ ফিট খাল পরিষ্কার, অভিযানে অংশ নিলেন ৬০০ স্বেচ্ছাসেবক চীনে মুক্তি পেল প্রথম পূর্ণদৈর্ঘ্য এআই চলচ্চিত্র, বক্স অফিসে অনিশ্চয়তা সাকের হত্যার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগ, চিকিৎসক সাময়িক বরখাস্ত ফরিদপুরে যাত্রীবাহী বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সের সংঘর্ষ, প্রাণ গেল ৩ জনের ইতালি, গ্রিস ও সাইপ্রাস থেকে ফেরত ৩৫ বাংলাদেশি দেশে হাম ও উপসর্গে মৃত্যু ১,২১৪, হাসপাতালে নতুন ১,১৩৫ রোগী রাষ্ট্রায়ত্ত ব্যাংকের নেতৃত্বে বেসরকারি ব্যাংকার, ক্ষোভ কর্মকর্তাদের কুতুবদিয়ায় জেলে পাড়ায় অগ্নিকাণ্ড, পুড়েছে ৩৩ বসতঘর আটোয়ারীতে চারটি লাউ এক টাকা, বাম্পার ফলনেও লোকসানে কৃষক
বিনোদন

নরওয়েতে একা দেব, রুক্মিণীর সঙ্গে দূরত্বের গুঞ্জন

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ১৬: ৪২
নরওয়েতে একা দেব, রুক্মিণীর সঙ্গে দূরত্বের গুঞ্জন

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি নরওয়ের ট্রমসো শহর থেকে কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন দেব। বরফে ঢাকা পাহাড় ও খোলা প্রকৃতির মাঝে রেনডিয়ারকে নিজ হাতে খাবার খাওয়াতে দেখা যায় তাঁকে। ছবিতে ডার্ক গ্রে জ্যাকেট, কালো ট্র্যাক প্যান্ট ও রোদচশমায় দেখা গেছে অভিনেতাকে।

দেবের নরওয়ে সফরে রুক্মিণীকে দেখা না যাওয়ায় তাঁদের সম্পর্ক নিয়ে গুঞ্জন আরও বেড়েছে। তবে আলাদা জায়গায় অবস্থান করা বা একসঙ্গে ভ্রমণ না করার বিষয়টি দিয়ে সম্পর্কের অবনতি নিশ্চিতভাবে বলা যায় না।

আরও পড়ুন

চীনে মুক্তি পেল প্রথম পূর্ণদৈর্ঘ্য এআই চলচ্চিত্র, বক্স অফিসে অনিশ্চয়তা ৯ ঘণ্টা আগে চীনে মুক্তি পেল প্রথম পূর্ণদৈর্ঘ্য এআই চলচ্চিত্র, বক্স অফিসে অনিশ্চয়তা

হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, রুক্মিণী মৈত্র বর্তমানে ভারতের কেরালা রাজ্যের কোচিতে শুটিংয়ের কাজে ব্যস্ত রয়েছেন। ফলে দুজনের আলাদা গন্তব্যের খবর ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি করেছে।

আরও পড়ুন

ঐশ্বরিয়ার হাত ছোঁয়ায় সালমানকে বকেছিলেন বানসালি, জানালেন স্মিতা ১১ ঘণ্টা আগে ঐশ্বরিয়ার হাত ছোঁয়ায় সালমানকে বকেছিলেন বানসালি, জানালেন স্মিতা

দেবের হাত ধরেই ২০১৭ সালে ‘চ্যাম্প’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় রুক্মিণীর। পরে ‘ককপিট’, ‘কবীর’, ‘কিডন্যাপ’ ও ‘পাসওয়ার্ড’সহ একাধিক সিনেমায় তাঁরা একসঙ্গে অভিনয় করেন। পর্দায় জুটি হিসেবে কাজ করতে গিয়ে তাঁদের ব্যক্তিগত সম্পর্ক নিয়েও দীর্ঘদিন ধরে আলোচনা রয়েছে।

তবে দেব ও রুক্মিণীর সম্পর্কের বর্তমান অবস্থা নিয়ে তাঁদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তাই তাঁদের মধ্যে দূরত্ব তৈরি হওয়ার বিষয়টি আপাতত গুঞ্জন হিসেবেই বিবেচিত হচ্ছে।

বিনোদন থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

বিনোদন নিয়ে আরও পড়ুন