https://newsbdc.com/entertainment/mvhv0j9xg1
‘বাপ্পারাজকে নিয়ে গর্ব করি’, হঠাৎ কেন বললেন ওমর সানী?
ঢালিউডের জনপ্রিয় অভিনেতা ওমর সানী ও বাপ্পারাজের বন্ধুত্ব দীর্ঘদিনের। একসঙ্গে বহু সিনেমায় অভিনয় করেছেন তাঁরা। এবার সেই বন্ধুত্বের স্মৃতিচারণা করতে গিয়ে বাপ্পারাজের ব্যক্তিত্ব, বিনয় ও দুষ্টুমি নিয়ে নিজের মুগ্ধতার কথা জানালেন ওমর সানী। সহকর্মীকে নিয়ে গর্বের কথাও প্রকাশ করেছেন তিনি।
বুধবার (২১ অক্টোবর) দুপুরে ফেসবুকে বাপ্পারাজের সঙ্গে একটি ছবি প্রকাশ করে আবেগঘন পোস্ট দেন ওমর সানী। সেখানে বন্ধুকে হাসিখুশি, দুষ্টু ও ভালো মানুষ হিসেবে উল্লেখ করেন তিনি।
আরও পড়ুন
চীনে মুক্তি পেল প্রথম পূর্ণদৈর্ঘ্য এআই চলচ্চিত্র, বক্স অফিসে অনিশ্চয়তা ৮ ঘণ্টা আগে
পোস্টে ওমর সানী লেখেন, ‘একজন বাপ্পারাজ, একজন ভালো মানুষ, একজন ভালো বন্ধু এবং দুষ্টু বন্ধু, হাসিখুশি বন্ধু।’
একসঙ্গে অনেক সিনেমায় অভিনয়ের অভিজ্ঞতা তুলে ধরে তিনি জানান, বাপ্পারাজের মধ্যে কোনো অহংকার দেখেননি। নায়করাজ রাজ্জাকের সন্তান এবং একজন ভালো অভিনেতা হয়েও তাঁদের সঙ্গে কাজ করতেন বাপ্পারাজ। বিষয়টি একসময় তাঁকে অবাক করত।
ওমর সানীর ভাষায়, ‘আমি মাঝেমধ্যে অবাক হতাম, উনি নায়করাজের সন্তান এবং একজন ভালো আর্টিস্ট, উনি কেন আমাদের সঙ্গে কাজ করবেন। কিন্তু দিনশেষে উনি বলতেন, কাজটাই হচ্ছে আসল।’
আরও পড়ুন
নরওয়েতে একা দেব, রুক্মিণীর সঙ্গে দূরত্বের গুঞ্জন ৯ ঘণ্টা আগে
বন্ধুর সঙ্গে কাটানো দুষ্টুমির স্মৃতিও তুলে ধরেছেন ওমর সানী। তাঁর মতে, সেই সময়ে স্মার্টফোন ও সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যাপক প্রচলন থাকলে তাঁদের দুষ্টুমির অনেক ঘটনাই ভাইরাল হয়ে যেত।
বাপ্পারাজকে উদ্দেশ করে তিনি লেখেন, ‘এত দুষ্টামি করতেন, এখনো করেন। ওই আমলে যদি এই মোবাইল থাকত তাহলে দুষ্টামির চরম ভাইরাল হতাম আমি, আমার আর মৌসুমীর একজন ভালো বন্ধু।’
আরও পড়ুন
ঐশ্বরিয়ার হাত ছোঁয়ায় সালমানকে বকেছিলেন বানসালি, জানালেন স্মিতা ১০ ঘণ্টা আগে
বন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে ওমর সানী আরও লেখেন, ‘বাপ্পারাজ ভাই আপনাকে একটা কারণে স্যালুট, কোনো বদ-অভ্যাস নাই আপনার। আপনার কাছে বরং আমরা খারাপ। আমার জেনারেশনে আমি বাপ্পারাজকে নিয়ে গর্ব করি।’
পোস্টের শেষেও বন্ধুর দুষ্টুমি নিয়ে রসিকতা করতে ভোলেননি ওমর সানী। তাঁর এই স্মৃতিচারণায় উঠে এসেছে দীর্ঘদিনের বন্ধুত্ব, সহকর্মীর প্রতি শ্রদ্ধা এবং বাপ্পারাজের ব্যক্তিত্বের প্রতি তাঁর ভালো লাগার কথা। পোস্টটি প্রকাশের পর তা নিয়ে ভক্তদের মধ্যেও আগ্রহ দেখা গেছে।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।