ছবি ভিডিও মতামত
সর্বশেষ
নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ৫৬ জন বসিলায় ৪০ ফিট খাল পরিষ্কার, অভিযানে অংশ নিলেন ৬০০ স্বেচ্ছাসেবক চীনে মুক্তি পেল প্রথম পূর্ণদৈর্ঘ্য এআই চলচ্চিত্র, বক্স অফিসে অনিশ্চয়তা সাকের হত্যার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগ, চিকিৎসক সাময়িক বরখাস্ত ফরিদপুরে যাত্রীবাহী বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সের সংঘর্ষ, প্রাণ গেল ৩ জনের ইতালি, গ্রিস ও সাইপ্রাস থেকে ফেরত ৩৫ বাংলাদেশি দেশে হাম ও উপসর্গে মৃত্যু ১,২১৪, হাসপাতালে নতুন ১,১৩৫ রোগী রাষ্ট্রায়ত্ত ব্যাংকের নেতৃত্বে বেসরকারি ব্যাংকার, ক্ষোভ কর্মকর্তাদের কুতুবদিয়ায় জেলে পাড়ায় অগ্নিকাণ্ড, পুড়েছে ৩৩ বসতঘর আটোয়ারীতে চারটি লাউ এক টাকা, বাম্পার ফলনেও লোকসানে কৃষক
বিনোদন

জীবনে বহুবার দাদীর চরিত্র করেছি, তবে এটি ভিন্ন’: দিলারা জামান

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ১২: ০৩
জীবনে বহুবার দাদীর চরিত্র করেছি, তবে এটি ভিন্ন’: দিলারা জামান
সংগৃহীত

বরেণ্য অভিনেত্রী দিলারা জামানের অভিনয়ে নির্মিত হয়েছে পারিবারিক গল্পের নাটক ‘দাদীর আদর’। জুলফিকার ইসলাম শিশিরের রচনা ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন তানিয়া বৃষ্টি ও তরুণ অভিনেতা আবিদ বিন প্রান্ত। বৃহস্পতিবার (২২ অক্টোবর) নাটকটি ইউটিউবে প্রচারিত হওয়ার কথা রয়েছে।

নাটকটিতে দাদীর চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান। এ প্রসঙ্গে তিনি বলেন, অভিনয়জীবনে বহুবার দাদীর চরিত্রে অভিনয় করলেও ‘দাদীর আদর’ নাটকটি তাঁর কাছে ভিন্ন। চলতি বছরের শুরুর দিকে নাটকটির কাজ হয়েছে বলেও জানান তিনি।

দিলারা জামান তানিয়া বৃষ্টির অভিনয়ের প্রশংসা করে তাঁর অসুস্থতায় কষ্ট পাওয়ার কথা জানান। পাশাপাশি তানিয়া বৃষ্টি যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন, সে জন্য সবার কাছে দোয়া চেয়েছেন এই অভিনেত্রী। নাটকের গল্প এবং আবিদ বিন প্রান্তের অভিনয় নিয়েও সন্তোষ প্রকাশ করেন তিনি।

আরও পড়ুন

চীনে মুক্তি পেল প্রথম পূর্ণদৈর্ঘ্য এআই চলচ্চিত্র, বক্স অফিসে অনিশ্চয়তা ৮ ঘণ্টা আগে চীনে মুক্তি পেল প্রথম পূর্ণদৈর্ঘ্য এআই চলচ্চিত্র, বক্স অফিসে অনিশ্চয়তা

দিলারা জামানের সঙ্গে কাজের অভিজ্ঞতা জানিয়ে তানিয়া বৃষ্টি বলেন, তিনি অভিনয় অঙ্গনের বটবৃক্ষ এবং তাঁর কাছ থেকে অভিনয় শেখার অনেক কিছু রয়েছে। ‘দাদীর আদর’ নাটকটি নিয়ে তিনি আশাবাদী বলেও জানান।

অন্যদিকে, আবিদ বিন প্রান্ত বলেন, নাটকটিতে কিংবদন্তি অভিনেত্রী দিলারা জামান তাঁর দাদীর চরিত্রে অভিনয় করেছেন। তানিয়া বৃষ্টির অসুস্থ হওয়ার আগে এটি ছিল তাঁর সঙ্গে করা সর্বশেষ কাজ। নাটকটিতে অভিনয়ের সুযোগ দেওয়ায় পরিচালক জুলফিকার ইসলাম শিশিরের প্রতি কৃতজ্ঞতাও জানান তিনি।

আরও পড়ুন

নরওয়েতে একা দেব, রুক্মিণীর সঙ্গে দূরত্বের গুঞ্জন ৮ ঘণ্টা আগে নরওয়েতে একা দেব, রুক্মিণীর সঙ্গে দূরত্বের গুঞ্জন

একুশে পদক ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত দিলারা জামান বাংলাদেশের অভিনয়জগতের বরেণ্য শিল্পীদের একজন। ‘দাদীর আদর’ নাটকটির মাধ্যমে দর্শকেরা পারিবারিক গল্পে তাঁর অভিনয় দেখার সুযোগ পাবেন।



বিনোদন থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Cinema নিয়ে আরও পড়ুন