ছবি ভিডিও মতামত
সর্বশেষ
ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন আজ ছুটি শেষে রাজধানীমুখী মানুষের ঢল, দেশের সীমান্তে সক্রিয় ৪ হাজার ৮৩৯ চোরাকারবারি পরিবারে ক্যানসারের ইতিহাস থাকলে যে ৩ পরীক্ষা জরুরি যশোরে আওয়ামী লীগ নেতা দিলু পাটোয়ারী আটক স্বাস্থ্য খাতের উন্নয়নে ১৬ হাজার কোটি টাকার টেন্ডার আসছে: স্বাস্থ্যমন্ত্রী সচিবালয়ে দর্শনার্থী প্রবেশের নিয়ম পুনর্মূল্যায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ দলের ব্যাটিং কোচের দায়িত্বে পরিবর্তন, সরানো হলো আশরাফুলকে জাতিসংঘের অর্থবহ সংস্কারের পক্ষে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তত্ত্বাবধায়ক সরকার গঠনে নতুন ভাবনা, আলোচনায় ‘ভাইস প্রেসিডেন্ট’ পদ
বিনোদন

‘আমি মুসলিম, তবে নামাজের সঙ্গে সম্পর্ক নেই’: শাবানা আজমি

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ১২: ৫৪
‘আমি মুসলিম, তবে নামাজের সঙ্গে সম্পর্ক নেই’: শাবানা আজমি
সংগৃহীত

ধর্মীয় পরিচয়, ব্যক্তিগত বিশ্বাস ও ধর্মনিরপেক্ষতা নিয়ে নিজের অবস্থান তুলে ধরেছেন বলিউডের প্রবীণ অভিনেত্রী শাবানা আজমি। সম্প্রতি একটি পডকাস্টে নিজের পরিবার, বেড়ে ওঠা ও সাংস্কৃতিক পরিচয় নিয়ে কথা বলতে গিয়ে তিনি জানান, মুসলিম পরিচয়ের সঙ্গে ঈদ, উর্দু ভাষা ও ইসলামি খাবারের প্রতি তাঁর ভালোবাসা জড়িয়ে আছে। তবে ধর্মীয় আচার-অনুষ্ঠানের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা নেই।

শাবানা জানান, তাঁর বাবা, বিশিষ্ট কবি ও গীতিকার কাইফি আজমি ছিলেন নাস্তিক। অন্যদিকে, তাঁর মা শওকত আজমি কিছুটা ধর্মাচরণ করলেও ধর্মকে খুব বেশি গুরুত্ব দিতেন না। ফলে ছোটবেলা থেকেই ধর্মীয় আচার-অনুষ্ঠানের চেয়ে পারিবারিক মূল্যবোধ ও সাংস্কৃতিক পরিচয় তাঁর জীবনে বেশি প্রভাব ফেলেছে।

আরও পড়ুন

চীনে মুক্তি পেল প্রথম পূর্ণদৈর্ঘ্য এআই চলচ্চিত্র, বক্স অফিসে অনিশ্চয়তা ২৩ অক্টোবর ২০২৬ চীনে মুক্তি পেল প্রথম পূর্ণদৈর্ঘ্য এআই চলচ্চিত্র, বক্স অফিসে অনিশ্চয়তা

সংস্কৃতির অংশ হিসেবে ধর্মীয় শব্দের ব্যবহার

নিজের ভাষা ও সংস্কৃতির প্রসঙ্গে শাবানা বলেন, তিনি মাঝেমধ্যে ‘মাশাল্লাহ’ ও ‘ইনশাআল্লাহ’ শব্দ ব্যবহার করেন। তবে এসব শব্দের ব্যবহার নিয়ে তাঁর স্বামী, চিত্রনাট্যকার ও গীতিকার জাভেদ আখতার প্রশ্ন তুলেছেন বলে জানান অভিনেত্রী।

আরও পড়ুন

নরওয়েতে একা দেব, রুক্মিণীর সঙ্গে দূরত্বের গুঞ্জন ২৩ অক্টোবর ২০২৬ নরওয়েতে একা দেব, রুক্মিণীর সঙ্গে দূরত্বের গুঞ্জন

শাবানার ভাষ্য অনুযায়ী, জাভেদ তাঁকে প্রশ্ন করেছিলেন, তিনি বারবার এসব শব্দ কেন বলেন। অন্য কেউ নিয়মিত তাঁকে ‘প্রভুজি কি মরজি’ বললে তাঁর কেমন লাগবে, সেই উদাহরণও দিয়েছিলেন জাভেদ। তবে শাবানার মতে, ‘মাশাল্লাহ’ ও ‘ইনশাআল্লাহ’ তাঁর মাতৃভাষা ও সাংস্কৃতিক পরিচয়ের অংশ।

নিজের ধর্মীয় পরিচয় সম্পর্কে শাবানা বলেন, তিনি মুসলিম এবং ঈদ, উর্দু ভাষা ও ইসলামি খাবার পছন্দ করেন। তবে তাঁদের পরিবারে নামাজ পড়ার চর্চা নেই এবং ধর্মের সঙ্গে তাঁদের সম্পর্ক প্রচলিত ধর্মাচরণের মতো নয়।

আরও পড়ুন

ঐশ্বরিয়ার হাত ছোঁয়ায় সালমানকে বকেছিলেন বানসালি, জানালেন স্মিতা ২৩ অক্টোবর ২০২৬ ঐশ্বরিয়ার হাত ছোঁয়ায় সালমানকে বকেছিলেন বানসালি, জানালেন স্মিতা

রাষ্ট্র ও ধর্মের সম্পর্ক নিয়ে মত

জাভেদ আখতারের অবস্থান প্রসঙ্গে শাবানা তাঁকে ‘কট্টর নাস্তিক’ হিসেবে বর্ণনা করেন। ধর্মকে ব্যক্তিগত বিশ্বাসের বিষয় উল্লেখ করে অভিনেত্রী বলেন, রাষ্ট্রের সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক থাকা উচিত নয়।

আরও পড়ুন

যমুনা ফিউচার পার্কে আজ জেমসের কনসার্ট ২৩ অক্টোবর ২০২৬ যমুনা ফিউচার পার্কে আজ জেমসের কনসার্ট

ধর্মনিরপেক্ষ অবস্থানের কারণে বিভিন্ন সময়ে শাবানা ও জাভেদ সমালোচনার মুখে পড়েছেন বলেও জানান তিনি। শাবানার মতে, তাঁদের দৃষ্টিভঙ্গির বিরোধিতাকারীদের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের অসহিষ্ণু ও চরমপন্থী মানুষ রয়েছেন।

এই বিরোধকে শুধু হিন্দু-মুসলিম দ্বন্দ্ব হিসেবে না দেখে উদারপন্থী ও অসহিষ্ণু মানসিকতার মানুষের মধ্যকার দ্বন্দ্ব হিসেবে দেখার আহ্বান জানান অভিনেত্রী। ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে উদারপন্থী হিন্দু-মুসলিমদের অসহিষ্ণুতার বিরুদ্ধে অবস্থান নেওয়ার কথাও বলেন তিনি।

বিনোদন থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Cinema নিয়ে আরও পড়ুন