ছবি ভিডিও মতামত
সর্বশেষ
বৈচিত্র্যের মধ্যে ঐক্যই বাংলাদেশের শক্তি: সংস্কৃতিমন্ত্রী ৫ নভেম্বর খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ৩৪ দিনের অচলাবস্থা শেষে ক্লাসে ফিরছেন চুয়েটের শিক্ষক-শিক্ষার্থীরা পল্লী সঞ্চয় ব্যাংকের ৬০ কোটি টাকা লভ্যাংশ সরকারি কোষাগারে জমা প্রধানমন্ত্রীর জাপান সফরে গুরুত্ব পাবে যেসব বিষয় রাষ্ট্রীয় সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতার তারেক টেক্সটাইল শিক্ষার মানোন্নয়ন ও গবেষণায় গুরুত্বারোপ রাষ্ট্রপতির ফুটপাত দখলমুক্ত করতে কঠোর অভিযানের ঘোষণা ডিএনসিসি প্রশাসকের চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে নতুন চারটি পাঠ্যবই অনুমোদন পর্যটকদের জন্য খুলছে সেন্টমার্টিন, আরও যেসব সিদ্ধান্ত
শিক্ষা

৩৪ দিনের অচলাবস্থা শেষে ক্লাসে ফিরছেন চুয়েটের শিক্ষক-শিক্ষার্থীরা

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ২০: ০৮
৩৪ দিনের অচলাবস্থা শেষে ক্লাসে ফিরছেন চুয়েটের শিক্ষক-শিক্ষার্থীরা
সংগৃহীত

দীর্ঘ ৩৪ দিনের অচলাবস্থা কাটিয়ে শ্রেণিকক্ষে ফিরতে চান চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষক-শিক্ষার্থীরা। তবে সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।

রোববার (২৫ অক্টোবর) শিক্ষকদের উদ্দেশে দেওয়া এক খোলা চিঠিতে ক্লাসে ফেরার পরিবেশ তৈরিতে তাঁদের সহযোগিতা চেয়েছেন শিক্ষার্থীরা। একই দিন শিক্ষক সমিতির সাধারণ সভা থেকেও শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে নতুন চারটি পাঠ্যবই অনুমোদন ২ ঘণ্টা আগে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে নতুন চারটি পাঠ্যবই অনুমোদন

খোলা চিঠিতে শিক্ষার্থীরা বলেন, দীর্ঘদিন ক্লাস-পরীক্ষা বন্ধ থাকায় তাঁদের শিক্ষাজীবন ক্ষতিগ্রস্ত হচ্ছে। এতে ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা বাড়ছে। তাঁরা আর এই ক্ষতি বাড়াতে চান না। দ্রুত একাডেমিক কার্যক্রম স্বাভাবিক করে শ্রেণিকক্ষে ফিরতে চান।

তবে ক্লাসে ফেরার সিদ্ধান্তকে আন্দোলন থেকে সরে আসা হিসেবে দেখার সুযোগ নেই বলে চিঠিতে উল্লেখ করেন শিক্ষার্থীরা। তাঁদের দাবি, অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে উপাচার্য পদে পুনর্বহাল করতে হবে। এই দাবিতে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের সম্মিলিত আন্দোলন চলছে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।

আরও পড়ুন

২৯ অক্টোবর প্রকাশ হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল ২১ ঘণ্টা আগে ২৯ অক্টোবর প্রকাশ হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল

চিঠিতে শিক্ষার্থীরা আরও জানান, নতুন নিয়োগ পাওয়া উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম ক্যাম্পাসে প্রবেশ করলে তাঁরা আবারও কঠোর আন্দোলনে যাবেন। ন্যায্য দাবি আদায়ে তাঁরা ঐক্যবদ্ধ থাকবেন বলেও চিঠিতে উল্লেখ করেন।

শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়ে শিক্ষার্থীরা বলেন, তাঁরা সংঘাত বা অচলাবস্থা চান না। বরং পড়াশোনা চালিয়ে যাওয়ার পাশাপাশি নিজেদের দাবি আদায় করতে চান। তাই একাডেমিক কার্যক্রম সচল করার উদ্যোগ নেওয়ার পাশাপাশি তাঁদের ভবিষ্যৎ ও দাবির বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে শিক্ষকদের প্রতি আহ্বান জানান তাঁরা।

আরও পড়ুন

শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন ৪ বই, বদলাবে শিখনপদ্ধতি ২৪ অক্টোবর ২০২৬ শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন ৪ বই, বদলাবে শিখনপদ্ধতি

এ বিষয়ে যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাসুম বিল্লাহ বলেন, দীর্ঘদিন ক্লাস-পরীক্ষা বন্ধ থাকায় তাঁদের শিক্ষাজীবন ও ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে। দ্রুত স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ফিরে আসুক, এটাই তাঁদের চাওয়া। তবে ক্লাসে ফেরা মানে ন্যায্য দাবি থেকে সরে আসা নয়। অধ্যাপক সায়েমের পুনর্বহালের দাবিতে তাঁদের আন্দোলন চলবে। তাঁরা সংঘাত নয়, সংকটের সম্মানজনক সমাধান চান।

এদিকে রোববার দুপুরে শিক্ষক সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান জানানোর সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন সমিতির যুগ্ম সম্পাদক সামিউন বাসির।

আরও পড়ুন

এসএসসি ২০২৬-এ অকৃতকার্যদের বিশেষ সাপ্লিমেন্টারি পরীক্ষার দাবি ২৩ অক্টোবর ২০২৬ এসএসসি ২০২৬-এ অকৃতকার্যদের বিশেষ সাপ্লিমেন্টারি পরীক্ষার দাবি

তিনি বলেন, সাধারণ সভায় শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান জানানোর বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। শিক্ষার্থীরাও ক্লাসে ফিরতে চান বলে তাঁরা জানিয়েছেন। বাকি সিদ্ধান্তগুলো বিবৃতি দিয়ে জানানো হবে।

ক্লাস শুরুর তারিখ সংশ্লিষ্ট বিভাগগুলো নিজ নিজভাবে নির্ধারণ করবে বলেও জানান সামিউন বাসির।

আরও পড়ুন

ডিভি লটারি নিয়ে নতুন নির্দেশনা, আবেদন শুরুর সময়সীমা ১ নভেম্বর ২১ অক্টোবর ২০২৬ ডিভি লটারি নিয়ে নতুন নির্দেশনা, আবেদন শুরুর সময়সীমা ১ নভেম্বর

গত ২১ সেপ্টেম্বর চুয়েটের উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যাপক শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য নিয়োগ দেয় শিক্ষা মন্ত্রণালয়। এ সিদ্ধান্তের প্রতিবাদে ২২ সেপ্টেম্বর থেকে সর্বাত্মক শাটডাউন শুরু করেন শিক্ষার্থীরা।

একই দাবিতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও কর্মবিরতি ও অসহযোগ কর্মসূচি পালন করছেন। ফলে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত ক্লাস-পরীক্ষাসহ অধিকাংশ একাডেমিক কার্যক্রম বন্ধ রয়েছে।

শিক্ষা থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Education নিয়ে আরও পড়ুন