https://newsbdc.com/education/mvf0a51hq4
নৈতিক মূল্যবোধ বজায় রেখে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান শিক্ষামন্ত্রীর
নিজস্ব মূল্যবোধ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অংশীদারত্বের মাধ্যমে উন্নত, নৈতিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
সোমবার (১৯ অক্টোবর) সকালে রাজধানীর আহছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ‘নলেজ ইন্টিগ্রেশন অ্যান্ড এডুকেশনাল লিডারশিপ-২০২৬’ শীর্ষক শিক্ষা সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ আহ্বান জানান।
আরও পড়ুন
২৯ অক্টোবর প্রকাশ হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল ৪ ঘণ্টা আগে
শিক্ষামন্ত্রী বলেন, প্রযুক্তিগত উদ্ভাবনের পাশাপাশি মানবিক ও নৈতিক মূল্যবোধ সমুন্নত রেখে আগামী প্রজন্মকে গড়ে তুলতে হবে। শিক্ষার মাধ্যমে এমন একটি প্রজন্ম তৈরি করা প্রয়োজন, যারা আধুনিক জ্ঞান ও প্রযুক্তিতে দক্ষ হওয়ার পাশাপাশি নিজস্ব মূল্যবোধেও সমৃদ্ধ হবে।
তিনি আরও বলেন, এ ধরনের আন্তর্জাতিক সম্মেলন বিভিন্ন দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়াতে ভূমিকা রাখে। পাশাপাশি এসব আয়োজন বাংলাদেশের শিক্ষাব্যবস্থায় কার্যকর সংস্কার আনতেও সহায়ক হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।