ছবি ভিডিও মতামত
সর্বশেষ
ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন আজ ছুটি শেষে রাজধানীমুখী মানুষের ঢল, দেশের সীমান্তে সক্রিয় ৪ হাজার ৮৩৯ চোরাকারবারি পরিবারে ক্যানসারের ইতিহাস থাকলে যে ৩ পরীক্ষা জরুরি যশোরে আওয়ামী লীগ নেতা দিলু পাটোয়ারী আটক স্বাস্থ্য খাতের উন্নয়নে ১৬ হাজার কোটি টাকার টেন্ডার আসছে: স্বাস্থ্যমন্ত্রী সচিবালয়ে দর্শনার্থী প্রবেশের নিয়ম পুনর্মূল্যায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ দলের ব্যাটিং কোচের দায়িত্বে পরিবর্তন, সরানো হলো আশরাফুলকে জাতিসংঘের অর্থবহ সংস্কারের পক্ষে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তত্ত্বাবধায়ক সরকার গঠনে নতুন ভাবনা, আলোচনায় ‘ভাইস প্রেসিডেন্ট’ পদ
শিক্ষা

মেধাতালিকায় ২৮তম হয়েও ৪৫তম বিসিএসের গেজেটে নেই মনিরের নাম

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ১১: ৫০
মেধাতালিকায় ২৮তম হয়েও ৪৫তম বিসিএসের গেজেটে নেই মনিরের নাম
সংগৃহীত

৪৫তম বিসিএসের চূড়ান্ত ফলাফলে সুপারিশপ্রাপ্ত হয়েও নিয়োগের গেজেটে নাম না আসায় হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন মনিরুজ্জামান মনির। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মৎস্যবিজ্ঞান অনুষদের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের এই শিক্ষার্থী মৎস্য ক্যাডারে সুপারিশ পেয়েছিলেন। মেধাতালিকায় তাঁর অবস্থান ছিল ২৮তম। তবে সম্প্রতি প্রকাশিত নিয়োগের গেজেটে নিজের নাম খুঁজে পাননি তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের হতাশা প্রকাশ করে মনিরুজ্জামান প্রশ্ন তুলেছেন, মেধাতালিকায় ২৮তম হওয়ার পরও কেন তাঁকে বাদ দেওয়া হলো। তিনি লেখেন, চার বছরের অক্লান্ত পরিশ্রম ও ধৈর্যের ফল শূন্য হয়ে গেছে। কী কারণে তাঁকে বাদ দেওয়া হয়েছে, তা তিনি জানেন না।

আরও পড়ুন

২৯ অক্টোবর প্রকাশ হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল ৫ ঘণ্টা আগে ২৯ অক্টোবর প্রকাশ হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল

সুপারিশপ্রাপ্ত হওয়ার পরও গেজেটে নাম না থাকার কারণ সম্পর্কে মনিরুজ্জামান বলেন, তিনি কখনো কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন না। জুলাই আন্দোলনের শুরু থেকেই সামনের সারিতে ছিলেন বলেও দাবি করেন তিনি। তাঁর ভাষ্য, যে বৈষম্যের বিরুদ্ধে তাঁরা আন্দোলন করেছিলেন, শেষ পর্যন্ত সেই বৈষম্যের শিকারই হতে হয়েছে তাঁকে।

মনিরুজ্জামান আরও বলেন, বিসিএসের জন্য একজন প্রার্থীকে দীর্ঘ সময় ধরে প্রস্তুতি নিতে হয়। প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষার প্রতিটি ধাপ পেরিয়ে সুপারিশ পাওয়ার পরও বাদ পড়া অমানবিক। কোনো রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড বা মামলা না থাকার পরও যাচাই-বাছাইয়ের কথা বলে এভাবে কতজনকে বঞ্চিত করা হবে, সে প্রশ্নও তোলেন তিনি।

আরও পড়ুন

শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন ৪ বই, বদলাবে শিখনপদ্ধতি ১৭ ঘণ্টা আগে শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন ৪ বই, বদলাবে শিখনপদ্ধতি

৪৫তম বিসিএসে গেজেট থেকে বাদ পড়া সবাইকে নিয়োগের গেজেটে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন মনিরুজ্জামান।

আরও পড়ুন

এসএসসি ২০২৬-এ অকৃতকার্যদের বিশেষ সাপ্লিমেন্টারি পরীক্ষার দাবি ২৩ অক্টোবর ২০২৬ এসএসসি ২০২৬-এ অকৃতকার্যদের বিশেষ সাপ্লিমেন্টারি পরীক্ষার দাবি

প্রসঙ্গত, ২০২২ সালের ৩০ নভেম্বর ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ২০২৩ সালের ১৯ মে অনুষ্ঠিত হয় প্রিলিমিনারি পরীক্ষা। পরে ২০২৫ সালের ২৬ নভেম্বর বিভিন্ন ক্যাডারে মোট ১ হাজার ৮০৭ জন প্রার্থীকে নিয়োগের সুপারিশ করে পিএসসি।

তবে গত ১৪ অক্টোবর ১ হাজার ৭০২ জন প্রার্থীর নামে নিয়োগের গেজেট প্রকাশিত হয়। ফলে সুপারিশপ্রাপ্তদের মধ্যে ১০৫ জনের নাম গেজেটে আসেনি। তাঁদের মধ্যে মনিরুজ্জামান মনিরও রয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

শিক্ষা থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Education নিয়ে আরও পড়ুন