ছবি ভিডিও মতামত
সর্বশেষ
জাপানের পথে প্রধানমন্ত্রী, বাণিজ্য ও বিনিয়োগে গুরুত্ব স্পেন ও যুক্তরাজ্য সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ প্রশ্নপত্র ফাঁসের মামলায় সরকারি কর্মচারীসহ ৭ জনের দুই দিনের রিমান্ড দেশে ১৭ বছর মাদকের বিস্তার ঘটেছে সরকারি পৃষ্ঠপোষকতায়: আইজিপি প্রধানমন্ত্রীর জাপান সফরে ২ বিলিয়ন ডলারের ঋণচুক্তির সম্ভাবনা আকামা ও শ্রম আইন লঙ্ঘন: সৌদি আরবে এক সপ্তাহে গ্রেপ্তার প্রায় ১৪ হাজার ৮ হাজারের কাছাকাছি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি আরব দুই দশক ধরে পলাতক, ধুনটের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার যেসব কাজে প্রয়োজন হতে পারে টিআইএন সনদ শ্রেণিভেদ নির্মূল করে মানবতার কল্যাণের কথা বলেছেন গৌতম বুদ্ধ: রিজভী জাইমা রহমানের জন্মদিনে ব্যতিক্রমী আয়োজন, ছাত্রীদের সাইকেল ও বিনামূল্যে চক্ষুসেবা
সারা দেশ

দুই দশক ধরে পলাতক, ধুনটের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ২৩: ৩৭
দুই দশক ধরে পলাতক, ধুনটের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
সংগৃহীত

বগুড়ার ধুনট উপজেলায় চার বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এক আসামিকে ২০ বছর পর গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৪ অক্টোবর) দিবাগত রাতে গাজীপুরের কালিয়াকৈর এলাকার একটি ভাড়া বাসা থেকে মাসুদ মিয়া (৫৫) নামের ওই আসামিকে গ্রেপ্তার করা হয়। পরে রোববার (২৫ অক্টোবর) দুপুরে আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

প্রশ্নপত্র ফাঁসের মামলায় সরকারি কর্মচারীসহ ৭ জনের দুই দিনের রিমান্ড ৩৬ মিনিট আগে প্রশ্নপত্র ফাঁসের মামলায় সরকারি কর্মচারীসহ ৭ জনের দুই দিনের রিমান্ড

গ্রেপ্তার মাসুদ মিয়া ধুনট উপজেলার নিমগাছি ইউনিয়নের বেড়েরবাড়ি-বুড়িভিটা গ্রামের ভুলু মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০০৪ সালে মাদকদ্রব্য বিক্রির সময় তৎকালীন শাহজাহানপুর থানা পুলিশের হাতে গ্রেপ্তার হন মাসুদ মিয়া। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। পরবর্তী সময়ে ২০০৬ সালে বগুড়ার বিশেষ ট্রাইব্যুনাল আদালত ওই মামলায় তাঁকে চার বছরের সশ্রম কারাদণ্ড দেন।

আরও পড়ুন

দেশে ১৭ বছর মাদকের বিস্তার ঘটেছে সরকারি পৃষ্ঠপোষকতায়: আইজিপি ৪১ মিনিট আগে দেশে ১৭ বছর মাদকের বিস্তার ঘটেছে সরকারি পৃষ্ঠপোষকতায়: আইজিপি

তবে আদালতের রায় ঘোষণার আগেই উচ্চ আদালত থেকে জামিনে মুক্ত হয়ে আত্মগোপনে চলে যান মাসুদ মিয়া। পরে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এরপর থেকে তিনি প্রায় দুই দশক ধরে ঢাকা ও গাজীপুরসহ দেশের বিভিন্ন এলাকায় অবস্থান করে গ্রেপ্তার এড়িয়ে চলছিলেন।

এ বিষয়ে ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ গাজীপুরের কালিয়াকৈর এলাকায় অভিযান চালিয়ে দীর্ঘদিন ধরে সাজা এড়িয়ে পলাতক থাকা মাসুদ মিয়াকে গ্রেপ্তার করে। আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

সারা দেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Bangladesh নিয়ে আরও পড়ুন