ছবি ভিডিও মতামত
সর্বশেষ
সাংবাদিক এস এম মুন্না আর নেই সৌদি বিমানবন্দরে ফের হামলা: বাতিল ২২ হাজার বাংলাদেশি যাত্রীর ১৪৪টি ফ্লাইট নিরাপত্তা যাচাই শেষে সচল হলো জনতা ব্যাংকের ওয়েবসাইট কোনো ব্যাংকের ওয়েবসাইট হ্যাক হয়নি: বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র টেকনাফে যৌথ বাহিনীর অভিযান, জব্দ ৩ কোটি টাকার কারেন্ট জাল রিয়ালের রেকর্ড ভেঙে ইতিহাস গড়ার সুযোগ বার্সেলোনার মেট্রোরেল স্টেশনে বসছে মেটাল ডিটেক্টর ও লাগেজ স্ক্যানার আনিসুল হকের বিরুদ্ধে ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদের মামলায় চার্জশিট গ্রহণ পর্যটন কার্নিভাল শেষে কুয়াকাটা সৈকত পরিচ্ছন্নতায় ছাত্রদলের দুই শতাধিক নেতাকর্মী জাইমা রহমানের জন্মদিনে শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী আয়োজন
সারা দেশ

পর্যটন কার্নিভাল শেষে কুয়াকাটা সৈকত পরিচ্ছন্নতায় ছাত্রদলের দুই শতাধিক নেতাকর্মী

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ১৪: ২৫
পর্যটন কার্নিভাল শেষে কুয়াকাটা সৈকত পরিচ্ছন্নতায় ছাত্রদলের দুই শতাধিক নেতাকর্মী
সংগৃহীত

দীর্ঘ নয় বছর পর আয়োজিত কুয়াকাটা পর্যটন কার্নিভাল শেষ হওয়ার পর সমুদ্রসৈকতের পরিবেশ ও প্রাকৃতিক সৌন্দর্য রক্ষায় পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। রোববার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. আমানউল্লাহ আমানের নেতৃত্বে কুয়াকাটা সমুদ্রসৈকতে এ অভিযান পরিচালিত হয়।

‘পরিচ্ছন্ন সৈকত, ছাত্রদলের অঙ্গীকার’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত কর্মসূচিতে জেলা, উপজেলা ও পৌর ছাত্রদলের দুই শতাধিক নেতাকর্মী অংশ নেন। এ সময় সৈকতে পড়ে থাকা বিভিন্ন ধরনের বর্জ্য অপসারণ করা হয়।

আরও পড়ুন

টেকনাফে যৌথ বাহিনীর অভিযান, জব্দ ৩ কোটি টাকার কারেন্ট জাল ২৩ মিনিট আগে টেকনাফে যৌথ বাহিনীর অভিযান, জব্দ ৩ কোটি টাকার কারেন্ট জাল

পর্যটন কার্নিভালকে কেন্দ্র করে কুয়াকাটায় বিপুলসংখ্যক পর্যটকের সমাগম ঘটে। উৎসব শেষে সৈকতের পরিচ্ছন্নতা বজায় রাখা এবং পরিবেশদূষণ রোধে সচেতনতা তৈরির লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান আয়োজকেরা।

অভিযানে পটুয়াখালী জেলা ছাত্রদলের সদস্যসচিব জাকারিয়া আহম্মেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলামিন হাওলাদার, কুয়াকাটা পৌর ছাত্রদলের আহ্বায়ক রিয়াজ, সদস্যসচিব নেছার উদ্দিন হাওলাদারসহ জেলা ও উপজেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

সাঈদীর মামলার বাদীর মুক্তিযোদ্ধা পরিচয় নিয়ে তদন্ত দাবি মাসুদ সাঈদীর ১ ঘণ্টা আগে সাঈদীর মামলার বাদীর মুক্তিযোদ্ধা পরিচয় নিয়ে তদন্ত দাবি মাসুদ সাঈদীর

অভিযান শেষে মো. আমানউল্লাহ আমান বলেন, “কুয়াকাটা শুধু একটি পর্যটনকেন্দ্র নয়, এটি আমাদের দেশের গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ। এ সৈকতের সৌন্দর্য ও পরিবেশ রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। পর্যটকেরা যেন পরিচ্ছন্ন ও সুন্দর সৈকত উপভোগ করতে পারেন, সে লক্ষ্যেই ছাত্রদলের এ উদ্যোগ।”

আরও পড়ুন

রংপুরে অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত ২ ৩ ঘণ্টা আগে রংপুরে অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত ২

তিনি আরও বলেন, পরিচ্ছন্নতা অভিযান যেন শুধু এক দিনের কর্মসূচিতে সীমাবদ্ধ না থাকে। এ জন্য ছাত্রদলের নেতাকর্মীদের প্রতি সপ্তাহে অন্তত এক দিন সৈকত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেন তিনি।

একই সঙ্গে পর্যটনকেন্দ্রের পরিবেশ সুরক্ষায় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পাশাপাশি স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও পর্যটকদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান আমানউল্লাহ আমান। এ সময় সৈকতে যত্রতত্র প্লাস্টিক ও অন্যান্য বর্জ্য না ফেলার জন্যও সবার প্রতি অনুরোধ জানান তিনি।

সারা দেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Bangladesh নিয়ে আরও পড়ুন