ছবি ভিডিও মতামত
সর্বশেষ
অর্থনীতি

কোনো ব্যাংকের ওয়েবসাইট হ্যাক হয়নি: বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ১৪: ৫৬
কোনো ব্যাংকের ওয়েবসাইট হ্যাক হয়নি: বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র
সংগৃহীত

কোনো ব্যাংকের ওয়েবসাইট হ্যাক হয়নি বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান। একই সঙ্গে ডিজিটাল লেনদেনে এই মুহূর্তে কোনো ঝুঁকি নেই বলেও জানিয়েছেন তিনি।

রোববার (২৫ অক্টোবর) দুপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব তথ্য জানান।

আরও পড়ুন

নিরাপত্তা যাচাই শেষে সচল হলো জনতা ব্যাংকের ওয়েবসাইট ১ ঘণ্টা আগে নিরাপত্তা যাচাই শেষে সচল হলো জনতা ব্যাংকের ওয়েবসাইট

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র বলেন, যেসব ব্যাংকের ওয়েবসাইট বন্ধ রাখা হয়েছে, সেগুলোতে নিরাপত্তা নিশ্চিত করার পর শিগগিরই আবার চালু করা হবে।

এদিকে জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সির মহাপরিচালক ড. তৈয়বুর রহমান জানান, ওয়েবসাইট তৈরি ও পরিচালনায় বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা পিএইচপির নিরাপত্তা ত্রুটি নিয়ে আগাম সতর্কতা নেওয়ায় বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে।

আরও পড়ুন

জ্বালানি চাহিদা মেটাতে তিন প্রতিষ্ঠানের কাছ থেকে এলএনজি সংগ্রহ করবে সরকার ২ ঘণ্টা আগে জ্বালানি চাহিদা মেটাতে তিন প্রতিষ্ঠানের কাছ থেকে এলএনজি সংগ্রহ করবে সরকার

তিনি বলেন, শতভাগ নিরাপত্তা নিশ্চিত করেই ব্যাংকসহ অন্যান্য প্রতিষ্ঠানের ওয়েবসাইট পর্যায়ক্রমে সচল করা হচ্ছে। বিপুল পরিমাণ তথ্য থাকায় ভূমিসেবার ওয়েবসাইট চালুর ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে বলেও জানান তিনি।

গত কয়েক দিন ধরে ব্যাংকসহ আর্থিক খাতে সাইবার হামলার আশঙ্কা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট বন্ধ করে দেওয়া হয়। তিন দিন পর রোববার সকাল ৮টা থেকে ওয়েবসাইটটি আবার চালু করা হয়েছে।

আরও পড়ুন

সাইবার হামলার চিহ্ন, এখনো সচল হয়নি জনতা ব্যাংকের ওয়েবসাইট ৩ ঘণ্টা আগে সাইবার হামলার চিহ্ন, এখনো সচল হয়নি জনতা ব্যাংকের ওয়েবসাইট

প্রতিবেদন অনুযায়ী, ইন্টারনেটে বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা পিএইচপিতে গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ার পর বিশ্বজুড়ে বিভিন্ন ওয়েবসাইট ও অনলাইন সেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। সাইবার নিরাপত্তা গবেষকদের দাবি, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে এক দশকেরও বেশি সময় ধরে অশনাক্ত থাকা এসব দুর্বলতা খুঁজে পাওয়া গেছে।

ক্যালিফ ও উইজের গবেষকেরা ওপেনএআইয়ের ‘প্যাচ দ্য প্ল্যানেট’ কর্মসূচির আওতায় এসব দুর্বলতা শনাক্ত করেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ওপেনএআইয়ের মতে, এটি সাম্প্রতিক সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ নিরাপত্তা সমস্যা, যা এক দশকেরও বেশি সময় ধরে শনাক্ত হয়নি।

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Bangladesh নিয়ে আরও পড়ুন