https://newsbdc.com/business-economy/mvnigfpy34
জ্বালানি চাহিদা মেটাতে তিন প্রতিষ্ঠানের কাছ থেকে এলএনজি সংগ্রহ করবে সরকার
আন্তর্জাতিক বাজারদরের সঙ্গে সামঞ্জস্য রেখে তিনটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার উদ্যোগ নিয়েছে সরকার। এ জন্য সিঙ্গাপুরের বিপি সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড, কাতার এনার্জি ট্রেডিং এলএলসি এবং জাপানের জেরা গ্লোবাল মার্কেটস প্রাইভেট লিমিটেডের কাছ থেকে এলএনজি সংগ্রহের প্রস্তাব অনুমোদন করা হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ও অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির পৃথক বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। রোববার অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন
সাইবার হামলার চিহ্ন, এখনো সচল হয়নি জনতা ব্যাংকের ওয়েবসাইট ১ ঘণ্টা আগে
বিপি সিঙ্গাপুর থেকে পাঁচ কার্গো
সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে সরাসরি ক্রয় পদ্ধতিতে বিপি সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেডের কাছ থেকে পাঁচ কার্গো এলএনজি কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। প্রয়োজনে প্রতিষ্ঠানটি থেকে অতিরিক্ত এলএনজি সংগ্রহের সুযোগও রাখা হয়েছে।
এ ক্ষেত্রে প্রতি মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিট (এমএমবিটিইউ) গ্যাসের দাম জাপান-কোরিয়া মার্কার (জেকেএম) বাজারদরের চেয়ে শূন্য দশমিক ১৭ মার্কিন ডলার কম নির্ধারণ করা হয়েছে।
আরও পড়ুন
দেশের বাজারে ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা কমল স্বর্ণের দাম ২ ঘণ্টা আগে
প্রতিবেদন অনুযায়ী, সরকারি ক্রয় আইন, ২০০৬-এর ৬৮ ধারা এবং সরকারি ক্রয়বিধিমালা, ২০২৫-এর ৯৯(২) বিধি অনুসরণ করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন
নিরাপত্তাঝুঁকিতে বন্ধের পর চালু বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ৩ ঘণ্টা আগে
কাতার থেকে অতিরিক্ত এক কার্গো
একই বৈঠকে সরকার-টু-সরকার (জিটুজি) দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় কাতার এনার্জি ট্রেডিং এলএলসি থেকে অতিরিক্ত এক কার্গো এলএনজি কেনার অনুমোদন দেওয়া হয়েছে।
এই কার্গোটি আগামী ২০ ডিসেম্বর সরবরাহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর দাম প্রতি এমএমবিটিইউ গ্যাসের জেকেএম বাজারদরের চেয়ে শূন্য দশমিক ১০ মার্কিন ডলার কম নির্ধারণ করা হয়েছে।
আরও পড়ুন
বীমা গ্রাহকের স্বার্থ রক্ষায় নতুন নির্দেশনা আইডিআরএর ৩ ঘণ্টা আগে
জেরা গ্লোবাল মার্কেটস থেকে এলএনজি কেনার নীতিগত অনুমোদন
অন্যদিকে, অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে জাপানের জেরা গ্লোবাল মার্কেটস প্রাইভেট লিমিটেড থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে এলএনজি কেনার প্রস্তাবে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এ প্রস্তাব উত্থাপন করে।
এর ধারাবাহিকতায় বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) এবং জেরা গ্লোবাল মার্কেটসের মধ্যে স্বল্পমেয়াদি এলএনজি বিক্রয় ও ক্রয় চুক্তি এবং শর্তপত্রের খসড়া চূড়ান্ত করে তা স্বাক্ষরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অর্থনীতি থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।