ছবি ভিডিও মতামত
সর্বশেষ
বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘আর্নব’, যেসব অঞ্চলে বৃষ্টির শঙ্কা এমবাপ্পের জোড়া গোলে এল ক্লাসিকো জয় রিয়াল মাদ্রিদের রায় নিয়ে মন্তব্য: ট্রাইব্যুনালে নিঃশর্ত ক্ষমা চাইলেন দুই আইনজীবী পরিবারভিত্তিক সমন্বিত তথ্যভাণ্ডার গড়ছে সরকার: ফ্যামিলি কার্ডে বদলাবে সামাজিক নিরাপত্তা পঞ্চগড়–কক্সবাজার সরাসরি ট্রেন চালুর লক্ষ্যে রেলপথ উন্নয়নে জোর পাঁচ বছরে বাংলাদেশে ৬৩৫ কোটি ডলার বিনিয়োগ করতে চায় জাপান ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে পুনর্নির্বাচিত লুলা রাষ্ট্রপতির সঙ্গে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আলালের সাক্ষাৎ চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাপানের পথে প্রধানমন্ত্রী, বাণিজ্য ও বিনিয়োগে গুরুত্ব
অর্থনীতি

পাঁচ বছরে বাংলাদেশে ৬৩৫ কোটি ডলার বিনিয়োগ করতে চায় জাপান

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ১১: ১৬
পাঁচ বছরে বাংলাদেশে ৬৩৫ কোটি ডলার বিনিয়োগ করতে চায় জাপান
সংগৃহীত

আগামী পাঁচ বছরে বাংলাদেশে ১ লাখ কোটি জাপানি ইয়েন বা প্রায় ৬৩৫ কোটি মার্কিন ডলারের বেসরকারি বিনিয়োগের পরিকল্পনা করছে জাপান। সম্ভাব্য এ বিনিয়োগে গাড়ি উৎপাদন, অন্যান্য শিল্প খাত এবং জ্বালানি অবকাঠামো উন্নয়ন গুরুত্ব পেতে পারে।

জাপানের সংবাদমাধ্যম নিক্কেই এশিয়ার ২২ অক্টোবরের প্রতিবেদনের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। তবে রয়টার্স জানিয়েছে, তারা তাৎক্ষণিকভাবে এ তথ্য স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।

আরও পড়ুন

যেসব কাজে প্রয়োজন হতে পারে টিআইএন সনদ ১২ ঘণ্টা আগে যেসব কাজে প্রয়োজন হতে পারে টিআইএন সনদ

সোমবার (২৬ অক্টোবর) চার দিনের সফরে টোকিও পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে ২৬ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত এ সফরে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং কৌশলগত অংশীদারত্ব জোরদারের বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে।

নিক্কেই এশিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, আগামী পাঁচ বছরে বাংলাদেশে ১ লাখ কোটি ইয়েনের বেসরকারি বিনিয়োগের ব্যবস্থা করার বিষয়ে জাপানের সম্মতির কথা যৌথ বিবৃতিতে উল্লেখ থাকতে পারে। এ পরিকল্পনায় জাপানের সংশ্লিষ্টতায় গড়ে ওঠা বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিনিয়োগ বাড়ানোর বিষয়টিও অন্তর্ভুক্ত হতে পারে। এসব অঞ্চলের উন্নয়নে সুমিতোমো করপোরেশনসহ জাপানের কয়েকটি প্রতিষ্ঠান যুক্ত রয়েছে।

আরও পড়ুন

পল্লী সঞ্চয় ব্যাংকের ৬০ কোটি টাকা লভ্যাংশ সরকারি কোষাগারে জমা ১৬ ঘণ্টা আগে পল্লী সঞ্চয় ব্যাংকের ৬০ কোটি টাকা লভ্যাংশ সরকারি কোষাগারে জমা

প্রস্তাবিত বিনিয়োগ পরিকল্পনা বাস্তবায়িত হলে বাংলাদেশে উৎপাদনশিল্পের বিকাশ, কর্মসংস্থান সৃষ্টি এবং প্রযুক্তি ও শিল্পদক্ষতা বৃদ্ধির সুযোগ তৈরি হতে পারে। পাশাপাশি জ্বালানি অবকাঠামো উন্নয়ন ও রপ্তানি পণ্যের বৈচিত্র্য বাড়ানোর ক্ষেত্রেও নতুন সম্ভাবনা তৈরি হতে পারে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরে বিনিয়োগের বিষয়টি বিশেষ গুরুত্ব পাচ্ছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে সানায়ে তাকাইচির সঙ্গে তাঁর শীর্ষ বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠক শেষে যৌথ বিবৃতি প্রকাশ এবং জাপানের প্রধানমন্ত্রীর দেওয়া মধ্যাহ্নভোজে অংশ নেওয়ার কর্মসূচি রয়েছে।

আরও পড়ুন

নিরাপত্তা যাচাই শেষে সচল হলো জনতা ব্যাংকের ওয়েবসাইট ২১ ঘণ্টা আগে নিরাপত্তা যাচাই শেষে সচল হলো জনতা ব্যাংকের ওয়েবসাইট

বৈঠকে দুই দেশের কৌশলগত সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, অবকাঠামো উন্নয়ন এবং উন্নয়ন সহযোগিতার বিভিন্ন বিষয় আলোচনায় আসতে পারে। পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়েও দুই নেতার আলোচনা হওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন

কোনো ব্যাংকের ওয়েবসাইট হ্যাক হয়নি: বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ২১ ঘণ্টা আগে কোনো ব্যাংকের ওয়েবসাইট হ্যাক হয়নি: বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র

সফরকালে প্রধানমন্ত্রী জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জাইকা, জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশন (জেবিআইসি) এবং জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশনের (জেট্রো) প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। এ ছাড়া মিতসুই অ্যান্ড কোম্পানি, সুমিতোমো করপোরেশন ও জেরা-সহ বড় জাপানি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গেও তাঁর আলোচনা হওয়ার কথা রয়েছে।

টোকিওতে বাংলাদেশ-জাপান অর্থনৈতিক ফোরামেও মূল বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। এতে দুই দেশের ব্যবসায়ী ও বিনিয়োগকারীরা অংশ নেবেন। বুধবার ইউনিক্লোর প্রধান কার্যালয় পরিদর্শন ও প্রতিষ্ঠানটির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের কর্মসূচি রয়েছে তাঁর। সফরের শেষ দিন বৃহস্পতিবার নাগোয়া শহরে টয়োটা মোটর করপোরেশনের মোটোমাচি কারখানা পরিদর্শন করবেন তিনি।

আরও পড়ুন

জ্বালানি চাহিদা মেটাতে তিন প্রতিষ্ঠানের কাছ থেকে এলএনজি সংগ্রহ করবে সরকার ২২ ঘণ্টা আগে জ্বালানি চাহিদা মেটাতে তিন প্রতিষ্ঠানের কাছ থেকে এলএনজি সংগ্রহ করবে সরকার

বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক সম্পর্ক জোরদারে এ সফরকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে দুই দেশের মধ্যে অর্থনৈতিক অংশীদারি চুক্তি (ইপিএ) সই হয়েছে। চুক্তির কার্যকর বাস্তবায়ন, জাপানের বাজারে বাংলাদেশের পণ্যের প্রবেশাধিকার সম্প্রসারণ এবং ব্যবসায়িক যোগাযোগ বাড়ানোও সফরের অন্যতম লক্ষ্য।

তবে প্রস্তাবিত বিনিয়োগের পরিমাণ, খাতভিত্তিক পরিকল্পনা ও বাস্তবায়নের শর্ত চূড়ান্ত হলে এর সম্ভাব্য অর্থনৈতিক প্রভাব আরও স্পষ্ট হবে।

অর্থনীতি থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Economy নিয়ে আরও পড়ুন