https://newsbdc.com/national/mvowj9vubv
মিষ্টির শূন্য আসনে মনোনয়নপত্র জমার শেষ সময় আজ
বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া আসনে উপনির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ সোমবার (২৬ অক্টোবর)। বিকেল ৪টা পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। আজই বিএনপির মনোনীত প্রার্থীর মনোনয়নপত্র জমা দেওয়ার কথা রয়েছে।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামীকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে ২৮ অক্টোবর আপিল করা যাবে এবং ২৯ অক্টোবর আপিল নিষ্পত্তি হবে।
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের সৌজন্য সাক্ষাৎ ২৯ মিনিট আগে
তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১ নভেম্বর। ২ নভেম্বর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ নভেম্বর।
আরও পড়ুন
কথায় কথায় পুলিশের ওপর দায় চাপানো ঠিক নয়: আইজিপি ৩৩ মিনিট আগে
সম্প্রতি রাজধানীর মিরপুরে অবস্থিত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের একটি ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টির নাম আলোচনায় আসে। ওই ঘটনার পর বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁকে পদত্যাগের নির্দেশ দেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
মিষ্টির পদত্যাগের পর সংসদ সচিবালয় আসনটি শূন্য ঘোষণা করে। পরে নির্বাচন কমিশন উপনির্বাচনের তফসিল ঘোষণা করে।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।