ছবি ভিডিও মতামত
সর্বশেষ
দুই বছরের মধ্যে স্বাস্থ্যব্যবস্থায় দৃশ্যমান পরিবর্তনের প্রতিশ্রুতি স্বাস্থ্যমন্ত্রীর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন ঢাকার উন্নয়নে সমন্বিত উদ্যোগ চান সড়কমন্ত্রী ঘূর্ণিঝড় ‘অর্ণব’ শক্তিশালী হচ্ছে, বাংলাদেশে কী প্রভাব পড়তে পারে? কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন, কাজ করছে ৫ ইউনিট বুধবার থেকে ক্লাসে ফিরছেন চুয়েটের শিক্ষক-শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের সৌজন্য সাক্ষাৎ কথায় কথায় পুলিশের ওপর দায় চাপানো ঠিক নয়: আইজিপি বিগ ব্যাশে দল পেলেন মুস্তাফিজ, খেলবেন মেলবোর্ন রেনেগেডসে বৈদেশিক সহায়তার দ্বিগুণের বেশি ঋণ পরিশোধ করেছে বাংলাদেশ
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ১৩: ১৪
প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের সৌজন্য সাক্ষাৎ
সংগৃহীত

জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর নেতৃত্বে ‘জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগ’-এর একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে। বৈঠকে দুই দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার, জাপানি বিনিয়োগ বৃদ্ধি, দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ এবং প্রযুক্তি হস্তান্তর নিয়ে আলোচনা হয়।

সোমবার (২৬ অক্টোবর) জাপানের স্থানীয় সময় বেলা ৩টায় প্রধানমন্ত্রীর সঙ্গে প্রতিনিধিদলটির এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। তারেক রহমানের চার দিনের জাপান সফরের অংশ হিসেবে বৈঠকটি হয়।

আরও পড়ুন

দুই বছরের মধ্যে স্বাস্থ্যব্যবস্থায় দৃশ্যমান পরিবর্তনের প্রতিশ্রুতি স্বাস্থ্যমন্ত্রীর ৮ মিনিট আগে দুই বছরের মধ্যে স্বাস্থ্যব্যবস্থায় দৃশ্যমান পরিবর্তনের প্রতিশ্রুতি স্বাস্থ্যমন্ত্রীর

সাক্ষাৎকালে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারে দীর্ঘদিনের অবদানের জন্য তারো আসোকে ধন্যবাদ জানান তারেক রহমান। ২০০৬ সালে বিএনপির তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে জাপান সফরের সময় তারো আসোর সঙ্গে সাক্ষাতের স্মৃতিও স্মরণ করেন তিনি। জবাবে তারো আসো বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে তাঁর পূর্ববর্তী সাক্ষাতের কথা উল্লেখ করেন।

তারেক রহমান বলেন, জাপানের প্রধানমন্ত্রী, উপপ্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের সময় তারো আসো বাংলাদেশ-জাপান দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রেখেছেন।

আরও পড়ুন

ঢাকার উন্নয়নে সমন্বিত উদ্যোগ চান সড়কমন্ত্রী ২০ মিনিট আগে ঢাকার উন্নয়নে সমন্বিত উদ্যোগ চান সড়কমন্ত্রী

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী জাপানি কোম্পানি

বৈঠকে তারো আসো বাংলাদেশের তরুণ জনগোষ্ঠীর সম্ভাবনা এবং বিনিয়োগের সুযোগ নিয়ে কথা বলেন। তাঁর মতে, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি জাপানি কোম্পানিগুলোর জন্য নতুন বিনিয়োগের সুযোগ তৈরি করছে। দেশটির প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী বলেও জানান তিনি।

জবাবে প্রধানমন্ত্রী বলেন, বিদেশি বিনিয়োগকারীদের উৎসাহিত করতে ব্যবসাবান্ধব পরিবেশ তৈরির লক্ষ্যে তাঁর সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এ ক্ষেত্রে আইনি সংস্কারের পাশাপাশি শিক্ষা ও দক্ষতা উন্নয়নেও গুরুত্ব দেওয়া হচ্ছে।

আরও পড়ুন

ঘূর্ণিঝড় ‘অর্ণব’ শক্তিশালী হচ্ছে, বাংলাদেশে কী প্রভাব পড়তে পারে? ২৯ মিনিট আগে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ শক্তিশালী হচ্ছে, বাংলাদেশে কী প্রভাব পড়তে পারে?

বাংলাদেশ ও জাপানের মধ্যে স্বাক্ষরিত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তির (ইপিএ) ধারাবাহিকতায় জাপানি বিনিয়োগ বৃদ্ধি, দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ এবং প্রযুক্তি হস্তান্তরে তারো আসোর সহযোগিতা কামনা করেন তারেক রহমান।

বৈঠকে দুই দেশের মধ্যে রাজনৈতিক যোগাযোগের পাশাপাশি সুশীল সমাজ ও সাধারণ মানুষের পারস্পরিক যোগাযোগ বাড়ানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

আরও পড়ুন

কথায় কথায় পুলিশের ওপর দায় চাপানো ঠিক নয়: আইজিপি ১ ঘণ্টা আগে কথায় কথায় পুলিশের ওপর দায় চাপানো ঠিক নয়: আইজিপি

বৈঠকে দুই দেশের প্রতিনিধিরা

বাংলাদেশের প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

জাপানের প্রতিনিধিদলে তারো আসোর সঙ্গে ছিলেন দেশটির সাবেক মন্ত্রী ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ইয়াসুতোশি নিশিমুরা, ভূমি, অবকাঠামো, পরিবহন ও পর্যটনমন্ত্রী তাতসুনোরি ইবায়াশিসহ জ্যেষ্ঠ সংসদ সদস্যরা।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Bangladesh নিয়ে আরও পড়ুন