https://newsbdc.com/national/mvozsupmbs
দুই বছরের মধ্যে স্বাস্থ্যব্যবস্থায় দৃশ্যমান পরিবর্তনের প্রতিশ্রুতি স্বাস্থ্যমন্ত্রীর
আগামী দুই বছরের মধ্যে দেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন এবং স্বাস্থ্যসেবায় দৃশ্যমান পরিবর্তন আনার প্রতিশ্রুতি দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
এ লক্ষ্যে দেশের প্রতিটি উপজেলায় ১৫১ শয্যার আধুনিক হাসপাতাল নির্মাণ, ৪১ হাজার ৩৯০ জন নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ এবং হাসপাতালগুলোতে আধুনিক চিকিৎসা সরঞ্জাম সংযোজনের পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি।
আরও পড়ুন
আমু, দীপু মনিসহ আওয়ামী লীগের ৭ নেতার বিরুদ্ধে এ সপ্তাহেই অভিযোগপত্র ৮ মিনিট আগে
সোমবার (২৬ অক্টোবর) সকালে রাজধানীর বাড্ডায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত ‘মেডিকেল ফিজিক্স’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।
স্বাস্থ্য খাতের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, আগামী অর্থবছরে স্বাস্থ্যব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনার উদ্যোগ নেওয়া হবে। আগামী দুই বছরের মধ্যে এ খাতকে আধুনিক রূপ দেওয়ার লক্ষ্য রয়েছে সরকারের।
আরও পড়ুন
৩২ হাজার প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা ১৮ মিনিট আগে
মন্ত্রী জানান, স্বাস্থ্যসেবার মান উন্নয়ন এবং সাধারণ মানুষের জন্য চিকিৎসা সহজলভ্য করতে উপজেলা পর্যায়ে আধুনিক হাসপাতাল নির্মাণ, নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ ও চিকিৎসা সরঞ্জাম সংযোজনের পরিকল্পনা নেওয়া হয়েছে।
বিগত সরকারের সমালোচনা করে স্বাস্থ্যমন্ত্রী অভিযোগ করেন, গত ১৭ বছরে স্বাস্থ্য খাতে ব্যাপক অনিয়ম ও ব্যক্তিস্বার্থে অর্থ উপার্জনের সুযোগ তৈরি হয়েছিল। তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের গত সাত মাসে স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে বেশ কিছু উল্লেখযোগ্য কাজ করা হয়েছে।
আরও পড়ুন
ডেমরা সেতুতে দুই দিন মেরামত, যানজট এড়াতে বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ ২৪ মিনিট আগে
ক্যানসারসহ জটিল রোগের চিকিৎসা জেলা পর্যায়ে সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন মন্ত্রী। তিনি জানান, জেলা পর্যায়ে রেডিওথেরাপি সেবা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি স্তন ক্যানসার ও যক্ষ্মা প্রতিরোধে দেশব্যাপী সচেতনতা বাড়ানোকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
স্বাস্থ্য খাতে জনবলসংকট কমাতে শিগগিরই সারা দেশে আড়াই হাজার দক্ষ নার্স নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলেও জানান তিনি।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।