https://newsbdc.com/sara-desh/mvp1alwsro
কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন, প্রাণ গেল একজনের
সোমবার দুপুর ১২টা ২৫ মিনিটে কারখানাটিতে আগুন লাগে। খবর পেয়ে দুপুর ১২টা ৩২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে ফায়ার সার্ভিস। প্রথমে সাতটি ইউনিট কাজ শুরু করলেও পরে আরও একটি ইউনিট যুক্ত হয়। আটটি ইউনিটের সম্মিলিত প্রচেষ্টায় দুপুর ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, এ ঘটনায় আগুনে পুড়ে একজনের মৃত্যু হয়েছে। তবে নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আরও পড়ুন
‘সাঈদী আল্লাহর ওলি ছিলেন, ভাই কেন সাক্ষ্য দিয়েছেন তিনিই জানেন’ ৫৪ মিনিট আগে
অন্যদিকে, দগ্ধ মো. মানিককে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়। ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, মানিকের শরীরের শতভাগ পুড়ে গেছে। তাঁর শ্বাসনালিও ক্ষতিগ্রস্ত হয়েছে। অবস্থার গুরুতর বিবেচনায় তাঁকে দ্রুত আইসিইউতে স্থানান্তর করা হয়েছে।
কারখানাটিতে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। অগ্নিকাণ্ডে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে সম্পর্কেও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।