https://newsbdc.com/national/mvp2m7oxoz
প্রতিরক্ষা প্রদর্শনীতে অংশ নিতে তারেক রহমানকে আমন্ত্রণ শেখ হামদানের
আগামী ২৫ থেকে ২৯ জানুয়ারি আমিরাতের রাজধানী আবুধাবিতে অনুষ্ঠিত হবে ইন্টারন্যাশনাল ডিফেন্স এক্সিবিশন অ্যান্ড কনফারেন্স (আইডেক্স) ২০২৭ এবং ন্যাভাল ডিফেন্স অ্যান্ড মেরিটাইম সিকিউরিটি এক্সিবিশন (ন্যাভডেক্স) ২০২৭। প্রধানমন্ত্রীকে এসব প্রদর্শনীতে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে।
আরও পড়ুন
বাংলাদেশ-পাকিস্তান বাণিজ্য সম্প্রসারণে নতুন সম্ভাবনা ২ মিনিট আগে
আবুধাবি ন্যাশনাল এক্সিবিশন সেন্টারে (এডিএনইসি) আয়োজন করা হবে আইডেক্সের ১৮তম আসর এবং ন্যাভডেক্সের অষ্টম আসর। ঢাকায় সংযুক্ত আরব আমিরাতের দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন
উচ্চশিক্ষার মান নিশ্চিতে অ্যাক্রেডিটেশন কাউন্সিলকে সক্রিয় হওয়ার আহ্বান রাষ্ট্রপতির ২৪ মিনিট আগে
বিজ্ঞপ্তিতে বলা হয়, আইডেক্স ও ন্যাভডেক্সে স্থল, নৌ ও আকাশ প্রতিরক্ষাব্যবস্থার সর্বশেষ প্রযুক্তি ও উদ্ভাবন তুলে ধরা হয়। এসব প্রদর্শনীতে প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতের আন্তর্জাতিক বিশেষজ্ঞ এবং বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান অংশ নেয়।
আমন্ত্রণবার্তায় শেখ হামদান বলেন, এসব আয়োজনে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতি প্রদর্শনী দুটিকে আরও সমৃদ্ধ করবে এবং সফল আয়োজনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ সময় তিনি প্রধানমন্ত্রীর প্রতি সম্মান ও গভীর শ্রদ্ধা জানান।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।