https://newsbdc.com/education/mvp4tar8nm
ঢাকা শিক্ষা বোর্ডের সচিবকে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে বদলি
ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দারকে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে পদায়ন করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ বদলির নির্দেশ দেওয়া হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দারকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, ঢাকায় সংযুক্ত করে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে পদায়ন করা হয়েছে।
আরও পড়ুন
বুধবার থেকে ক্লাসে ফিরছেন চুয়েটের শিক্ষক-শিক্ষার্থীরা ৪ ঘণ্টা আগে
প্রজ্ঞাপনে তাঁকে আগামী ২৭ অক্টোবরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে অবমুক্ত না হলে ওই দিন অপরাহ্ণে তাঁকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত বলে গণ্য করা হবে।
এ ছাড়া সংশ্লিষ্ট কর্মকর্তাকে নিজ পিডিএসে (পারসোনাল ডেটা শিট) লগইন করে অবমুক্তি ও যোগদানপ্রক্রিয়া সম্পন্ন করতে বলা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।