ছবি ভিডিও মতামত
সর্বশেষ
বাদাম বিক্রি থেকে ব্রাজিলের প্রেসিডেন্ট, কে এই লুলা? আ.লীগ নেতার বাড়ি থেকে আটক যুবলীগ-ছাত্রলীগের ৭ নেতাকর্মী কারাগারে মুন্সীগঞ্জে ১০ হাজার মিটার কারেন্ট জাল ও দুই ট্রলার জব্দ প্রতিরক্ষা প্রদর্শনীতে অংশ নিতে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানাল ইউএই এবিজি ইউনিভার্সিটি কাপ ফুটবলে মুখোমুখি নর্থ সাউথ ও ড্যাফোডিল প্রধানমন্ত্রীর সঙ্গে জাইকা প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ আফগানিস্তান ও পাকিস্তানে ৫.২ মাত্রার ভূমিকম্প চলতি বছরই ১ লাখ আনসার সদস্যকে বিদেশে পাঠানোর পরিকল্পনা ফজলুল হক স্মৃতি পুরস্কার পেলেন মাহমুদা চৌধুরী ও মেজবাউর রহমান সুমন দুর্যোগের চেয়ে জেলেদের বেশি ভয় জলদস্যু ও ভারতীয় ট্রলার
বিনোদন

ফজলুল হক স্মৃতি পুরস্কার পেলেন মাহমুদা চৌধুরী ও মেজবাউর রহমান সুমন

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ১৭: ২৮
ফজলুল হক স্মৃতি পুরস্কার পেলেন মাহমুদা চৌধুরী ও মেজবাউর রহমান সুমন
সংগৃহীত

চলচ্চিত্র সাংবাদিকতায় অবদানের স্বীকৃতি হিসেবে ফজলুল হক স্মৃতি পুরস্কার ২০২৬ পেয়েছেন মাহমুদা চৌধুরী। অন্যদিকে, চলচ্চিত্র পরিচালনায় অবদানের জন্য একই পুরস্কার পেয়েছেন নির্মাতা মেজবাউর রহমান সুমন।

সোমবার (২৬ অক্টোবর) চ্যানেল আই প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁদের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়। প্রখ্যাত কথাসাহিত্যিক রাবেয়া খাতুন এই পুরস্কার প্রবর্তন করেন।

আরও পড়ুন

আমার ছবি-কবিতায় কাকেরা বেঁচে থাকবে: ভাবনা ২ ঘণ্টা আগে আমার ছবি-কবিতায় কাকেরা বেঁচে থাকবে: ভাবনা

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেকা ফেরদৌসী। স্বাগত বক্তব্য দেন সাংবাদিক আবদুর রহমান। এ সময় প্রয়াত ফজলুল হকের জীবন ও কর্ম নিয়ে স্মৃতিচারণ করেন চলচ্চিত্র পরিচালক মতিন রহমান, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু, প্রযোজক হাবিবুর রহমান খান, অভিনেত্রী ও নির্মাতা আফসানা মিমি, পরিচালক হাবিবুল ইসলাম হাবিব, আনন্দ আলো সম্পাদক রেজানুর রহমান, বাচসাসের সাবেক সভাপতি রাজু আলীম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের চেয়ারম্যান সাইয়িদ শাহজাদা আল কারিমসহ অনেকে।

আরও পড়ুন

৯৯৯ টাকা দেনমোহরে বিয়ে করলেন অভিনেতা শিমুল ৩ ঘণ্টা আগে ৯৯৯ টাকা দেনমোহরে বিয়ে করলেন অভিনেতা শিমুল

বক্তারা বলেন, ফজলুল হক ছিলেন স্বপ্নদ্রষ্টা। দেশ ও চলচ্চিত্রের উন্নয়নে তিনি নতুন নতুন ভাবনা নিয়ে কাজ করতেন। তাঁর দেখানো পথ অনুসরণ করে দেশের চলচ্চিত্র পরিচালনা ও সাংবাদিকতা এগিয়ে যাচ্ছে। নতুন প্রজন্মের কাছে তাঁর অবদান তুলে ধরার ওপরও গুরুত্ব দেন তাঁরা।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগে ফজলুল হক বৃত্তি চালু করা হয়। একই বিভাগে ফজলুল হককে নিয়ে আয়োজিত প্রবন্ধ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী শুভ সেনকে ক্রেস্ট ও অর্থমূল্য দিয়ে সম্মাননা জানানো হয়।

আরও পড়ুন

বাদীকে হুমকির অভিযোগে তানজিন তিশাকে আদালতে তলব ৩ ঘণ্টা আগে বাদীকে হুমকির অভিযোগে তানজিন তিশাকে আদালতে তলব

উল্লেখ্য, দেশের প্রথম চলচ্চিত্রবিষয়ক পত্রিকা ‘সিনেমা’র সম্পাদক এবং বাংলাদেশের প্রথম শিশুতোষ চলচ্চিত্র ‘সান অব পাকিস্তান’ (প্রেসিডেন্ট)-এর নির্মাতা প্রয়াত ফজলুল হকের স্মরণে গত ২৩ বছর ধরে এ পুরস্কার দেওয়া হচ্ছে।

বিনোদন থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Cinema নিয়ে আরও পড়ুন