ছবি ভিডিও মতামত
সর্বশেষ
আইসিটি ও নবায়নযোগ্য জ্বালানিতে জাপানি বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান আমু, দীপু মনিসহ আওয়ামী লীগের ৭ নেতার বিরুদ্ধে এ সপ্তাহেই অভিযোগপত্র মিষ্টির শূন্য আসনে বিএনপির প্রার্থী এলিজা জামান কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন, প্রাণ গেল একজনের সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষকের পদ শূন্য, দ্রুত নিয়োগের উদ্যোগ ‘সাঈদী আল্লাহর ওলি ছিলেন, ভাই কেন সাক্ষ্য দিয়েছেন তিনিই জানেন’ ৩২ হাজার প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা বালাইনাশক প্রয়োগের পর পুড়ল করলাখেত, ক্ষতির মুখে কৃষক ডেমরা সেতুতে দুই দিন মেরামত, যানজট এড়াতে বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ ট্রাকচালক হত্যা মামলা: শেখ হাসিনা-পলকসহ ৩৪ জনের বিচার শুরু
বিনোদন

৯৯৯ টাকা দেনমোহরে বিয়ে করলেন অভিনেতা শিমুল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ১৪: ৪১
৯৯৯ টাকা দেনমোহরে বিয়ে করলেন অভিনেতা শিমুল

মাত্র ৯৯৯ টাকা দেনমোহরে বিয়ে করেছেন অভিনেতা সুজাত শিমুল। থিয়েটার ও আবৃত্তিশিল্পী জান্নাতুন নেছার সঙ্গে শনিবার সন্ধ্যায় মিরপুরের একটি রেস্তোরাঁয় তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিয়ের খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই জানিয়েছেন এই অভিনেতা।

সুজাত শিমুল জানান, দুই পরিবারের স্বজনদের উপস্থিতিতে ঘরোয়া পরিবেশে বিয়ের আয়োজন করা হয়। তবে আগামী ডিসেম্বর মাসে সহকর্মী ও সতীর্থদের নিয়ে বড় পরিসরে অনুষ্ঠান করার পরিকল্পনা রয়েছে তাঁদের।

আরও পড়ুন

বাদীকে হুমকির অভিযোগে তানজিন তিশাকে আদালতে তলব ৫৯ মিনিট আগে বাদীকে হুমকির অভিযোগে তানজিন তিশাকে আদালতে তলব

নিজের ফেসবুক পোস্টে শিমুল লেখেন, পরিবারের স্বজনদের উপস্থিতিতে স্বল্প পরিসরে বিয়ের আয়োজন সম্পন্ন হয়েছে। ডিসেম্বরে সহকর্মী ও সতীর্থদের নিয়ে মূল আয়োজন করা হবে। নতুন দাম্পত্য জীবনের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

বিয়েতে দেনমোহর হিসেবে ৯৯৯ টাকা নির্ধারণের পেছনের ভাবনাও ব্যাখ্যা করেছেন অভিনেতা। তাঁর ভাষ্য, বিয়ে জীবনের গুরুত্বপূর্ণ একটি অংশ, যার মধ্য দিয়ে নতুন অধ্যায়ের সূচনা হয়। দৈনন্দিন জীবনে বিপদ-আপদে সহায়তা পেতে ৯৯৯ নম্বরে ফোন করার ধারণা থেকেই তাঁদের দেনমোহরের অঙ্কটি নির্ধারণের ভাবনা আসে।

আরও পড়ুন

‘আমার শত্রু কে, কেন হামলা?’ মুখ খুললেন টাইগার শ্রফ ২২ ঘণ্টা আগে ‘আমার শত্রু কে, কেন হামলা?’ মুখ খুললেন টাইগার শ্রফ

দেনমোহর নিয়ে সামাজিক দৃষ্টিভঙ্গির বিষয়টিও তুলে ধরতে চেয়েছেন শিমুল। তাঁর মতে, বিয়েতে কাবিনের অঙ্ক নিয়ে লাখ লাখ টাকার আলোচনার মধ্য দিয়ে কখনো কখনো সম্পর্কের ক্ষেত্রে বিনিময়, আস্থা ও অনাস্থার বিষয় সামনে আসে। ৯৯৯ টাকা দেনমোহরে বিয়ের সিদ্ধান্তের মধ্য দিয়ে তিনি নারীর সাহস ও ভিন্নভাবে ভাবার একটি বার্তা দিতে চেয়েছেন বলে জানান।

আরও পড়ুন

না ফেরার দেশে চলচ্চিত্র পরিচালক বি এইচ নিশান ২৫ অক্টোবর ২০২৬ না ফেরার দেশে চলচ্চিত্র পরিচালক বি এইচ নিশান

সুজাত শিমুল ও জান্নাতুন নেছার বিয়েতে দুই পরিবারের সদস্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন বরেণ্য অভিনেতা ও নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদসহ আরও অনেকে।

নতুন জীবনের শুরুতে দাম্পত্য সুখের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন অভিনেতা। ডিসেম্বরের বড় আয়োজনের প্রস্তুতিও নিচ্ছেন তাঁরা।

বিনোদন থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

বিনোদন নিয়ে আরও পড়ুন