ছবি ভিডিও মতামত
সর্বশেষ
গুলশানের কিংফিশারে এনবিআরের অভিযান, জব্দ বিপুল অ্যালকোহল আমার ছবি-কবিতায় কাকেরা বেঁচে থাকবে: ভাবনা প্রতিরক্ষা প্রদর্শনীতে অংশ নিতে তারেক রহমানকে আমন্ত্রণ শেখ হামদানের এবার বিগ ব্যাশে মোস্তাফিজ, খেলবেন মেলবোর্ন রেনেগেডসে বাংলাদেশে বিনিয়োগে অত্যন্ত আগ্রহী জাপানি কোম্পানিগুলো: প্রধানমন্ত্রী আইসিটি ও নবায়নযোগ্য জ্বালানিতে জাপানি বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান আমু, দীপু মনিসহ আওয়ামী লীগের ৭ নেতার বিরুদ্ধে এ সপ্তাহেই অভিযোগপত্র মিষ্টির শূন্য আসনে বিএনপির প্রার্থী এলিজা জামান কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন, প্রাণ গেল একজনের সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষকের পদ শূন্য, দ্রুত নিয়োগের উদ্যোগ
বাংলাদেশ

ডেমরা সেতুতে দুই দিন মেরামত, যানজট এড়াতে বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ১৪: ৫৫
ডেমরা সেতুতে দুই দিন মেরামত, যানজট এড়াতে বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ

ডেমরা সেতুর এক্সপ্যানশন জয়েন্টের জরুরি মেরামতকাজের কারণে সংশ্লিষ্ট সড়ক ও আশপাশের এলাকায় তীব্র যানজটের আশঙ্কা করছে হাইওয়ে পুলিশ। এ পরিস্থিতিতে যাত্রী ও চালকদের বিকল্প সড়ক ব্যবহার এবং গন্তব্যে পৌঁছাতে পর্যাপ্ত সময় হাতে নিয়ে বের হওয়ার অনুরোধ জানানো হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ৬টা থেকে বুধবার (২৮ অক্টোবর) রাত ১২টা পর্যন্ত সেতুটির মেরামতকাজ চলবে। নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) বিভাগ এ সংস্কারকাজ পরিচালনা করবে।

আরও পড়ুন

প্রতিরক্ষা প্রদর্শনীতে অংশ নিতে তারেক রহমানকে আমন্ত্রণ শেখ হামদানের ১২ মিনিট আগে প্রতিরক্ষা প্রদর্শনীতে অংশ নিতে তারেক রহমানকে আমন্ত্রণ শেখ হামদানের

ঢাকা-সিলেট মহাসড়কসংলগ্ন তারাবো-ডেমরা সড়কের (আর-২০১) প্রথম কিলোমিটারে অবস্থিত ডেমরা সেতু। মেরামতকাজ চলাকালে এ সড়ক ও আশপাশের এলাকায় যান চলাচলে ধীরগতি এবং যানজট তৈরি হতে পারে। এতে যাত্রীদের সাময়িক ভোগান্তিতে পড়ার আশঙ্কা রয়েছে।

নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবদুর রহিম সেতুর মেরামতকাজের বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

বাংলাদেশে বিনিয়োগে অত্যন্ত আগ্রহী জাপানি কোম্পানিগুলো: প্রধানমন্ত্রী ১৬ মিনিট আগে বাংলাদেশে বিনিয়োগে অত্যন্ত আগ্রহী জাপানি কোম্পানিগুলো: প্রধানমন্ত্রী

সোমবার (২৬ অক্টোবর) দুপুরে হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপির স্টাফ অফিসার তারিক লতিফ সাংবাদিকদের জানান, মেরামতকাজের কারণে সম্ভাব্য যানজট ও ভোগান্তি এড়াতে জনসাধারণকে আগেই সতর্ক করা হচ্ছে। অনাকাঙ্ক্ষিত দুর্ভোগ কমাতে সংশ্লিষ্ট সব পক্ষকে দ্রুত তথ্যটি মানুষের কাছে পৌঁছে দেওয়ার অনুরোধও জানান তিনি।

সেতু দিয়ে চলাচলকারী যাত্রী ও চালকদের নির্ধারিত সময়ের আগে যাত্রা শুরু করা এবং সম্ভব হলে বিকল্প সড়ক ব্যবহার করার পরামর্শ দিয়েছে হাইওয়ে পুলিশ।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

বাংলাদেশ নিয়ে আরও পড়ুন