ছবি ভিডিও মতামত
সর্বশেষ
জরিমানা ছাড়া গাড়ির কাগজ ও ড্রাইভিং লাইসেন্স নবায়নের সময় বাড়ল আঁতাত করে সুবিধা নিতে চাইলে জনগণ প্রতিহত করবে: রিজভী বাংলাদেশ-পাকিস্তান বাণিজ্য সম্প্রসারণে নতুন সম্ভাবনা মুকসুদপুরে জিপিএ-৫ পাওয়া ৫৫ শিক্ষার্থীকে সংবর্ধনা ঢাকা শিক্ষা বোর্ডের সচিবকে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে বদলি উচ্চশিক্ষার মান নিশ্চিতে অ্যাক্রেডিটেশন কাউন্সিলকে সক্রিয় হওয়ার আহ্বান রাষ্ট্রপতির গুলশানের কিংফিশারে এনবিআরের অভিযান, জব্দ বিপুল অ্যালকোহল আমার ছবি-কবিতায় কাকেরা বেঁচে থাকবে: ভাবনা প্রতিরক্ষা প্রদর্শনীতে অংশ নিতে তারেক রহমানকে আমন্ত্রণ শেখ হামদানের এবার বিগ ব্যাশে মোস্তাফিজ, খেলবেন মেলবোর্ন রেনেগেডসে
খেলা

এবার বিগ ব্যাশে মোস্তাফিজ, খেলবেন মেলবোর্ন রেনেগেডসে

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ১৫: ৪৩
এবার বিগ ব্যাশে মোস্তাফিজ, খেলবেন মেলবোর্ন রেনেগেডসে


বিগ ব্যাশে অংশ নেওয়ার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে অনাপত্তিপত্র (এনওসি) চেয়েছেন মোস্তাফিজ। গতকাল তিনি বোর্ডের কাছে এই আবেদন করেন। বিসিবির অনুমতি পেলে অস্ট্রেলিয়ার এই ফ্র্যাঞ্চাইজি লিগের পুরো মৌসুমে মেলবোর্ন রেনেগেডসের হয়ে খেলার সুযোগ পাবেন এই পেসার।

আরও পড়ুন

বার্সাকে হারিয়েও আত্মতুষ্টিতে ভুগতে চান না মরিনিও ২ ঘণ্টা আগে বার্সাকে হারিয়েও আত্মতুষ্টিতে ভুগতে চান না মরিনিও

এর আগে মেলবোর্ন রেনেগেডসের হয়ে খেলেছিলেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। এবার একই দলের জার্সিতে মাঠে নামার অপেক্ষায় মোস্তাফিজ। বিগ ব্যাশে তাঁর অংশগ্রহণ নিশ্চিত হলে অস্ট্রেলিয়ার এই প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব আরও বাড়বে।

আরও পড়ুন

বিগ ব্যাশে দল পেলেন মুস্তাফিজ, খেলবেন মেলবোর্ন রেনেগেডসে ৩ ঘণ্টা আগে বিগ ব্যাশে দল পেলেন মুস্তাফিজ, খেলবেন মেলবোর্ন রেনেগেডসে

এদিকে বিসিবি আয়োজিত ‘ডি থ্রি’ টুর্নামেন্টের নিলামে ৭০ লাখ ভার্চুয়াল পয়েন্টে মোস্তাফিজকে দলে নিয়েছে সেভেন রিংস সিমেন্ট। তবে বিগ ব্যাশের পুরো মৌসুমে খেলার সুযোগ পেলে বিসিবির আয়োজিত এই টুর্নামেন্টে পুরো সময় অংশ নিতে পারবেন না তিনি।

এবারের বিগ ব্যাশে বাংলাদেশের আরেক ক্রিকেটার রিশাদ হোসেনও খেলবেন। লেগ স্পিনার রিশাদ খেলবেন হোবার্ট হারিকেন্সের হয়ে। ফলে এবারের আসরে দুই বাংলাদেশি ক্রিকেটারকে দেখা যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তবে মোস্তাফিজের বিগ ব্যাশে অংশগ্রহণ নির্ভর করছে বিসিবির অনাপত্তিপত্র পাওয়ার ওপর।

খেলা থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

খেলা নিয়ে আরও পড়ুন