https://newsbdc.com/national-capital/mvp57venxy
জরিমানা ছাড়া গাড়ির কাগজ ও ড্রাইভিং লাইসেন্স নবায়নের সময় বাড়ল
জরিমানা ছাড়াই মূল কর ও ফি পরিশোধ করে মোটরযানের কাগজপত্র এবং ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করার সময়সীমা আগামী ২৯ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে সরকার।
সোমবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন
প্রতিরক্ষা প্রদর্শনীতে অংশ নিতে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানাল ইউএই ৮ মিনিট আগে
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে মূল কর ও ফি জমা দিয়ে সব ধরনের মোটরযানের কাগজপত্র—ফিটনেস সনদ, ট্যাক্স টোকেন ও রুট পারমিট—এবং ড্রাইভিং লাইসেন্স নবায়ন বা হালনাগাদ করা যাবে। এ ক্ষেত্রে কোনো জরিমানা দিতে হবে না।
বিআরটিএর পক্ষ থেকে সংশ্লিষ্ট যানবাহনের মালিক ও চালকদের আগামী ২৯ অক্টোবরের মধ্যে প্রয়োজনীয় কর ও ফি জমা দিয়ে কাগজপত্র হালনাগাদ করার অনুরোধ জানানো হয়েছে।
বাংলাদেশ থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।