ছবি ভিডিও মতামত
সর্বশেষ
বাদাম বিক্রি থেকে ব্রাজিলের প্রেসিডেন্ট, কে এই লুলা? আ.লীগ নেতার বাড়ি থেকে আটক যুবলীগ-ছাত্রলীগের ৭ নেতাকর্মী কারাগারে মুন্সীগঞ্জে ১০ হাজার মিটার কারেন্ট জাল ও দুই ট্রলার জব্দ প্রতিরক্ষা প্রদর্শনীতে অংশ নিতে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানাল ইউএই এবিজি ইউনিভার্সিটি কাপ ফুটবলে মুখোমুখি নর্থ সাউথ ও ড্যাফোডিল প্রধানমন্ত্রীর সঙ্গে জাইকা প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ আফগানিস্তান ও পাকিস্তানে ৫.২ মাত্রার ভূমিকম্প চলতি বছরই ১ লাখ আনসার সদস্যকে বিদেশে পাঠানোর পরিকল্পনা ফজলুল হক স্মৃতি পুরস্কার পেলেন মাহমুদা চৌধুরী ও মেজবাউর রহমান সুমন দুর্যোগের চেয়ে জেলেদের বেশি ভয় জলদস্যু ও ভারতীয় ট্রলার
বাংলাদেশ

প্রতিরক্ষা প্রদর্শনীতে অংশ নিতে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানাল ইউএই

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ১৭: ৪৬
প্রতিরক্ষা প্রদর্শনীতে অংশ নিতে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানাল ইউএই
সংগৃহীত

আন্তর্জাতিক প্রতিরক্ষা ও সামুদ্রিক নিরাপত্তা প্রদর্শনী আইডেক্স ২০২৭ ও ন্যাভডেক্স ২০২৭-এ অংশ নিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। দেশটির উপপ্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী ও দুবাইয়ের ক্রাউন প্রিন্স শেখ হামদান বিন মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম এ আমন্ত্রণ জানিয়েছেন।

সোমবার (২৬ অক্টোবর) ঢাকায় অবস্থিত সংযুক্ত আরব আমিরাতের দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে জাইকা প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ ৫০ মিনিট আগে প্রধানমন্ত্রীর সঙ্গে জাইকা প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২৫ থেকে ২৯ জানুয়ারি সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে প্রদর্শনী দুটি অনুষ্ঠিত হবে। আবুধাবি ন্যাশনাল এক্সিবিশন সেন্টারে (এডিএনইসি) আয়োজন করা হবে ১৮তম ইন্টারন্যাশনাল ডিফেন্স এক্সিবিশন অ্যান্ড কনফারেন্স (আইডেক্স) এবং অষ্টম ন্যাভাল ডিফেন্স অ্যান্ড মেরিটাইম সিকিউরিটি এক্সিবিশন (ন্যাভডেক্স)।

আরও পড়ুন

চলতি বছরই ১ লাখ আনসার সদস্যকে বিদেশে পাঠানোর পরিকল্পনা ৫৫ মিনিট আগে চলতি বছরই ১ লাখ আনসার সদস্যকে বিদেশে পাঠানোর পরিকল্পনা

আয়োজন দুটির অন্যতম উদ্দেশ্য প্রতিরক্ষা ও সামুদ্রিক নিরাপত্তা খাতের আধুনিক প্রযুক্তি ও উদ্ভাবন তুলে ধরা। এতে স্থল, নৌ ও আকাশ প্রতিরক্ষাব্যবস্থার সর্বশেষ প্রযুক্তি প্রদর্শন করা হবে। পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতের বিশেষজ্ঞ এবং শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলো অংশ নেবে।

প্রধানমন্ত্রী তারেক রহমানকে পাঠানো আমন্ত্রণবার্তায় শেখ হামদান বলেন, এ আয়োজনে বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপস্থিতি অনুষ্ঠানকে আরও সমৃদ্ধ করবে এবং প্রদর্শনী দুটির সফল আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে তিনি প্রধানমন্ত্রীর প্রতি সম্মান ও গভীর শ্রদ্ধা জানান।

আরও পড়ুন

জরিমানা ছাড়া গাড়ির কাগজ ও ড্রাইভিং লাইসেন্স নবায়নের সময় বাড়ল ১ ঘণ্টা আগে জরিমানা ছাড়া গাড়ির কাগজ ও ড্রাইভিং লাইসেন্স নবায়নের সময় বাড়ল

আইডেক্স ও ন্যাভডেক্স আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রযুক্তি, সামরিক সরঞ্জাম এবং সামুদ্রিক নিরাপত্তাবিষয়ক উদ্ভাবন তুলে ধরার গুরুত্বপূর্ণ আয়োজন হিসেবে পরিচিত। এসব প্রদর্শনীতে বিভিন্ন দেশের প্রতিনিধিদের অংশগ্রহণের মাধ্যমে প্রতিরক্ষা খাতে অভিজ্ঞতা বিনিময় ও আন্তর্জাতিক যোগাযোগের সুযোগ তৈরি হয়।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Bangladesh নিয়ে আরও পড়ুন