https://newsbdc.com/sports-football/mvp6she7e0
এবিজি ইউনিভার্সিটি কাপ ফুটবলে মুখোমুখি নর্থ সাউথ ও ড্যাফোডিল
দেশের ১০টি বিশ্ববিদ্যালয়কে নিয়ে শুরু হয়েছে এবিজি ইউনিভার্সিটি কাপ-২০২৬। আনভীর বসুন্ধরা গ্রুপের (এবিজি) উদ্যোগ ও পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ টুর্নামেন্টের ফুটবল পর্বের উদ্বোধন হয়েছে সোমবার (২৬ অক্টোবর) বিকেলে বসুন্ধরা কিংস অ্যারেনায়।
বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে ফুটবল ইভেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও নর্থ সাউথ ইউনিভার্সিটি। গ্রুপ ‘এ’-এর ম্যাচটি বিকেল ৫টায় শুরু হয়।
আরও পড়ুন
এবিজি ইউনিভার্সিটি কাপে আকাশের ২০ বলে ঝোড়ো ফিফটি ১ ঘণ্টা আগে
ম্যাচটি ঘিরে দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। মাঠের লড়াইয়ের পাশাপাশি দুই প্রতিষ্ঠানের মর্যাদা ও শ্রেষ্ঠত্বের প্রতিদ্বন্দ্বিতা হিসেবেও ম্যাচটিকে দেখছেন সমর্থকেরা।
আরও পড়ুন
এবার বিগ ব্যাশে মোস্তাফিজ, খেলবেন মেলবোর্ন রেনেগেডসে ২ ঘণ্টা আগে
এর আগে টুর্নামেন্টের ক্রিকেট পর্বের উদ্বোধনী ম্যাচে ড্যাফোডিল ইউনিভার্সিটি ৯৪ রানের জয় পেয়েছিল। এবার ফুটবল মাঠেও ভালো ফলের প্রত্যাশা করছে দলটি। অন্যদিকে, নর্থ সাউথ ইউনিভার্সিটির খেলোয়াড়দের লক্ষ্য উদ্বোধনী ম্যাচে জয় তুলে নেওয়া।
১০টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে আয়োজিত এ প্রতিযোগিতায় সেমিফাইনালে জায়গা করে নিতে গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচ গুরুত্বপূর্ণ। ম্যাচটি সরাসরি সম্প্রচার করছে ক্রীড়া চ্যানেল টি স্পোর্টস।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।