ছবি ভিডিও মতামত
সর্বশেষ
পাটকাঠি থেকে চারকোল, ফরিদপুরের কৃষকদের আয়ের নতুন সম্ভাবনা ভোটের জন্য নয়, মানুষের ভাগ্য উন্নয়নই বিএনপির রাজনীতির লক্ষ্য: সমাজকল্যাণমন্ত্রী তুরস্ক-পাকিস্তান-কাতার-ইন্দোনেশিয়া: নতুন কৌশলগত সমীকরণ নবায়নযোগ্য জ্বালানির প্রসারে নতুন সিদ্ধান্ত সরকারের সৌদি আরবের দুই শহরে জরুরি সতর্কতা, নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ ইথিওপিয়ায় পৃথক হামলায় ৬০ অর্থোডক্স খ্রিষ্টান নিহত বেন গিভিরের ওপর ক্ষোভ, ভোটকেন্দ্রে আরব বেদুঈনদের ঢল সোমালিয়ায় সেনা-আল-শাবাব সংঘর্ষ, ব্যাপক প্রাণহানির আশঙ্কা তারেক রহমানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার ঘোষণা তাকাইচির ইসরায়েলের নির্বাচনে ভোট কিনতে ঘুষের অভিযোগ, গ্রে/প্তার ৩
খেলা

এবার বিগ ব্যাশে মোস্তাফিজ, খেলবেন মেলবোর্ন রেনেগেডসে

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ১৫: ৪৩
এবার বিগ ব্যাশে মোস্তাফিজ, খেলবেন মেলবোর্ন রেনেগেডসে


বিগ ব্যাশে অংশ নেওয়ার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে অনাপত্তিপত্র (এনওসি) চেয়েছেন মোস্তাফিজ। গতকাল তিনি বোর্ডের কাছে এই আবেদন করেন। বিসিবির অনুমতি পেলে অস্ট্রেলিয়ার এই ফ্র্যাঞ্চাইজি লিগের পুরো মৌসুমে মেলবোর্ন রেনেগেডসের হয়ে খেলার সুযোগ পাবেন এই পেসার।

আরও পড়ুন

ব্যালন ডি’অর জিতলেই কি কোটিপতি হন ফুটবলাররা? ৩ ঘণ্টা আগে ব্যালন ডি’অর জিতলেই কি কোটিপতি হন ফুটবলাররা?

এর আগে মেলবোর্ন রেনেগেডসের হয়ে খেলেছিলেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। এবার একই দলের জার্সিতে মাঠে নামার অপেক্ষায় মোস্তাফিজ। বিগ ব্যাশে তাঁর অংশগ্রহণ নিশ্চিত হলে অস্ট্রেলিয়ার এই প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব আরও বাড়বে।

আরও পড়ুন

অভিষেকের ৩৮ বলে ১১৩, নিউজিল্যান্ডকে উড়িয়ে সিরিজ জিতল ভারত ৩ ঘণ্টা আগে অভিষেকের ৩৮ বলে ১১৩, নিউজিল্যান্ডকে উড়িয়ে সিরিজ জিতল ভারত

এদিকে বিসিবি আয়োজিত ‘ডি থ্রি’ টুর্নামেন্টের নিলামে ৭০ লাখ ভার্চুয়াল পয়েন্টে মোস্তাফিজকে দলে নিয়েছে সেভেন রিংস সিমেন্ট। তবে বিগ ব্যাশের পুরো মৌসুমে খেলার সুযোগ পেলে বিসিবির আয়োজিত এই টুর্নামেন্টে পুরো সময় অংশ নিতে পারবেন না তিনি।

এবারের বিগ ব্যাশে বাংলাদেশের আরেক ক্রিকেটার রিশাদ হোসেনও খেলবেন। লেগ স্পিনার রিশাদ খেলবেন হোবার্ট হারিকেন্সের হয়ে। ফলে এবারের আসরে দুই বাংলাদেশি ক্রিকেটারকে দেখা যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তবে মোস্তাফিজের বিগ ব্যাশে অংশগ্রহণ নির্ভর করছে বিসিবির অনাপত্তিপত্র পাওয়ার ওপর।

খেলা থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

খেলা নিয়ে আরও পড়ুন