https://newsbdc.com/sports-cricket/mvp5gw2klg
এবিজি ইউনিভার্সিটি কাপে আকাশের ২০ বলে ঝোড়ো ফিফটি
এবিজি ইউনিভার্সিটি কাপে উড়ন্ত সূচনা করেছে ইউনিভার্সিটি অব স্কলার্স। ব্র্যাক ইউনিভার্সিটির বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নেমে পাওয়ার প্লেতেই ৮৫ রান তোলে দলটি। দুই ওপেনার আকাশ ও রাকিব আহমেদের ব্যাটে আসে চার-ছক্কার ঝড়।
আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ব্যাট হাতে সবচেয়ে বেশি আলো ছড়ান আকাশ। মাত্র ২০ বলে ফিফটি তুলে নেওয়ার পর ৭২ রানে থামে তাঁর ইনিংস। ২৫৭.১৪ স্ট্রাইক রেটের এই ইনিংসে তিনি মারেন ৬টি চার ও ৭টি ছক্কা।
আরও পড়ুন
এবিজি ইউনিভার্সিটি কাপ ফুটবলে মুখোমুখি নর্থ সাউথ ও ড্যাফোডিল ৪১ মিনিট আগে
অন্য প্রান্তে রাকিব আহমেদ ১টি ছক্কায় ১৫ রান করে অপরাজিত ছিলেন। নতুন ব্যাটার হিসেবে ক্রিজে আসেন হাবিবুর।
প্রতিবেদন লেখা পর্যন্ত ৭ ওভার শেষে ইউনিভার্সিটি অব স্কলার্সের সংগ্রহ ছিল ১ উইকেটে ৯৭ রান। ব্র্যাক ইউনিভার্সিটির হয়ে একমাত্র উইকেটটি নেন দেবজ্যোতি।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।