https://newsbdc.com/national-capital/mvp6gsgryi
চলতি বছরই ১ লাখ আনসার সদস্যকে বিদেশে পাঠানোর পরিকল্পনা
চলতি বছরই এক লাখ দক্ষ আনসার সদস্যকে বিদেশে পাঠানোর পরিকল্পনা নিয়েছে সরকার। দেশভিত্তিক বেতন কাঠামো ও কর্মপরিবেশ যাচাই করে তাঁদের বিদেশে কাজের চূড়ান্ত অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে গাজীপুরের কালিয়াকৈর থানার সফিপুরে আনসার একাডেমিতে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণরত সদস্যদের কার্যক্রম পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন
প্রতিরক্ষা প্রদর্শনীতে অংশ নিতে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানাল ইউএই ৩৬ মিনিট আগে
আনসার ডিজি জানান, দক্ষ জনশক্তি হিসেবে আনসার সদস্যদের বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা চলছে। এর অংশ হিসেবে সোমবার সিঙ্গাপুর, মালদ্বীপ ও মরক্কোসহ চারটি দেশের রাষ্ট্রদূত ও প্রতিনিধিরা আনসার সদস্যদের কারিগরি দক্ষতা সরেজমিনে পরিদর্শন করেন।
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর সঙ্গে জাইকা প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ ৪৪ মিনিট আগে
তিনি আরও বলেন, বিদেশি প্রতিনিধিদের চাহিদা এবং নির্ধারিত কাজের দক্ষতার ভিত্তিতে সদস্যদের বিদেশে পাঠানো হবে। প্রবাসী আনসার সদস্যদের জন্য উপযুক্ত বেতন কাঠামো ও সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে প্রয়োজনীয় চুক্তি স্বাক্ষরের বিষয়ে আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
পরিদর্শনকালে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং প্রশিক্ষণরত আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।