ছবি ভিডিও মতামত
সর্বশেষ
বাদাম বিক্রি থেকে ব্রাজিলের প্রেসিডেন্ট, কে এই লুলা? আ.লীগ নেতার বাড়ি থেকে আটক যুবলীগ-ছাত্রলীগের ৭ নেতাকর্মী কারাগারে মুন্সীগঞ্জে ১০ হাজার মিটার কারেন্ট জাল ও দুই ট্রলার জব্দ প্রতিরক্ষা প্রদর্শনীতে অংশ নিতে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানাল ইউএই এবিজি ইউনিভার্সিটি কাপ ফুটবলে মুখোমুখি নর্থ সাউথ ও ড্যাফোডিল প্রধানমন্ত্রীর সঙ্গে জাইকা প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ আফগানিস্তান ও পাকিস্তানে ৫.২ মাত্রার ভূমিকম্প চলতি বছরই ১ লাখ আনসার সদস্যকে বিদেশে পাঠানোর পরিকল্পনা ফজলুল হক স্মৃতি পুরস্কার পেলেন মাহমুদা চৌধুরী ও মেজবাউর রহমান সুমন দুর্যোগের চেয়ে জেলেদের বেশি ভয় জলদস্যু ও ভারতীয় ট্রলার
আন্তর্জাতিক

বাদাম বিক্রি থেকে ব্রাজিলের প্রেসিডেন্ট, কে এই লুলা?

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ১৭: ৫৯
বাদাম বিক্রি থেকে ব্রাজিলের প্রেসিডেন্ট, কে এই লুলা?
সংগৃহীত

দারিদ্র্যের মধ্যে জন্ম, শৈশবে বাদাম বিক্রি, কৈশোরে কারখানায় কাজ—জীবনের শুরুটা ছিল নানা প্রতিকূলতায় ভরা। সেখান থেকে শ্রমিক আন্দোলনের নেতা, রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতা হয়ে ব্রাজিলের প্রেসিডেন্ট হয়েছেন লুইজ ইনাসিও লুলা দা সিলভা। বিশ্বজুড়ে তিনি পরিচিত ‘লুলা’ নামে। দীর্ঘ রাজনৈতিক পথচলায় কারাবাসের অভিজ্ঞতাও হয়েছে তাঁর। পরে আদালতের রায়ে তাঁর বিরুদ্ধে দেওয়া দণ্ড বাতিল হওয়ায় আবার নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পান তিনি।

দারিদ্র্যের মধ্যে শৈশব

১৯৪৫ সালে দরিদ্র পরিবারে জন্ম লুলার। জীবিকার প্রয়োজনে শৈশবে বাদাম বিক্রি করতেন তিনি। মাত্র ১০ বছর বয়সে পড়তে শেখেন। কৈশোরে ধাতবশ্রমিক হিসেবে কাজ শুরু করেন। ১৯৬০-এর দশকে কারখানায় কাজ করার সময় এক দুর্ঘটনায় তাঁর একটি আঙুল কেটে যায়।

আরও পড়ুন

আফগানিস্তান ও পাকিস্তানে ৫.২ মাত্রার ভূমিকম্প ১ ঘণ্টা আগে আফগানিস্তান ও পাকিস্তানে ৫.২ মাত্রার ভূমিকম্প

শ্রমিক আন্দোলন থেকে রাজনীতিতে

লুলার রাজনৈতিক জীবনের শুরু শ্রমিক আন্দোলনের মধ্য দিয়ে। ১৯৭৫ সালে তিনি ধাতবশ্রমিক ইউনিয়নের প্রধান নির্বাচিত হন। পাঁচ বছর পর, ১৯৮০ সালে, তিনি প্রতিষ্ঠা করেন ওয়ার্কার্স পার্টি—পর্তুগিজ ভাষায় পার্তিদো দোস ত্রাবালহাদোরেস, সংক্ষেপে পিটি। দলটি পরবর্তী সময়ে ব্রাজিলের রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করে।

প্রথমবার প্রেসিডেন্ট নির্বাচিত

প্রেসিডেন্ট হতে লুলাকে দুই দশকেরও বেশি সময় অপেক্ষা করতে হয়। ২০০২ সালে প্রথমবারের মতো ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচিত হন তিনি। ক্ষমতায় এসে সামাজিক বৈষম্য কমানোকে অগ্রাধিকার দেন। দরিদ্র পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার লক্ষ্যে ‘বোলসা ফ্যামিলিয়া’র মতো সামাজিক কর্মসূচি সম্প্রসারণে গুরুত্ব দেন তাঁর সরকার।

আরও পড়ুন

ইরানে সৌদি-তুরস্ক-পাকিস্তানের প্রতিনিধিদল, আলোচনায় আঞ্চলিক নিরাপত্তা ৪ ঘণ্টা আগে ইরানে সৌদি-তুরস্ক-পাকিস্তানের প্রতিনিধিদল, আলোচনায় আঞ্চলিক নিরাপত্তা

দুর্নীতির মামলায় কারাবাস

লুলার রাজনৈতিক জীবনে বড় ধাক্কা আসে দুর্নীতির মামলায়। ২০১৮ সালে ‘অপারেশন কার ওয়াশ’ নামে পরিচিত দুর্নীতিবিরোধী তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট মামলায় কারাবন্দি হন তিনি। এক বছরের বেশি সময় কারাগারে থাকার পর ২০১৯ সালে মুক্তি পান।

আরও পড়ুন

প্রবাসীদের বেতন দিতে দেরি নয়, কুয়েতে নিয়োগকর্তাদের কঠোর বার্তা ৪ ঘণ্টা আগে প্রবাসীদের বেতন দিতে দেরি নয়, কুয়েতে নিয়োগকর্তাদের কঠোর বার্তা

২০২১ সালে ব্রাজিলের সুপ্রিম কোর্ট তাঁর বিরুদ্ধে দেওয়া দণ্ড বাতিল করে। এর ফলে ২০২২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পান তিনি। ওই নির্বাচনে জয়ী হয়ে তৃতীয়বারের মতো ব্রাজিলের প্রেসিডেন্ট হন লুলা।

দারিদ্র্য, শ্রমিকজীবন, আন্দোলন, কারাবাস ও রাজনৈতিক প্রত্যাবর্তন—লুলার জীবনপথ ব্রাজিলের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসের উল্লেখযোগ্য অধ্যায়।

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

International নিয়ে আরও পড়ুন