ছবি ভিডিও মতামত
সর্বশেষ
আমু, দীপু মনিসহ আওয়ামী লীগের ৭ নেতার বিরুদ্ধে এ সপ্তাহেই অভিযোগপত্র মিষ্টির শূন্য আসনে বিএনপির প্রার্থী এলিজা জামান কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন, প্রাণ গেল একজনের সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষকের পদ শূন্য, দ্রুত নিয়োগের উদ্যোগ ‘সাঈদী আল্লাহর ওলি ছিলেন, ভাই কেন সাক্ষ্য দিয়েছেন তিনিই জানেন’ ৩২ হাজার প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা বালাইনাশক প্রয়োগের পর পুড়ল করলাখেত, ক্ষতির মুখে কৃষক ডেমরা সেতুতে দুই দিন মেরামত, যানজট এড়াতে বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ ট্রাকচালক হত্যা মামলা: শেখ হাসিনা-পলকসহ ৩৪ জনের বিচার শুরু ইরানে সৌদি-তুরস্ক-পাকিস্তানের প্রতিনিধিদল, আলোচনায় আঞ্চলিক নিরাপত্তা
আন্তর্জাতিক

সীমান্তে কামান মোতায়েন, জাতিসংঘে দুই কোরিয়ার পাল্টাপাল্টি চিঠি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ১৪: ৩৫
সীমান্তে কামান মোতায়েন, জাতিসংঘে দুই কোরিয়ার পাল্টাপাল্টি চিঠি

উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার মধ্যে সীমান্ত উত্তেজনা বেড়েছে। দুই দেশের মধ্যবর্তী অসামরিকীকরণ অঞ্চলে (ডিএমজেড) স্থলমাইন বিস্ফোরণের ঘটনা নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাল্টাপাল্টি চিঠি দিয়েছে দেশ দুটি। এর মধ্যেই সীমান্তের কাছে উত্তর কোরিয়ার একটি স্বচালিত ১২২ মিলিমিটার কামান দেখা গেছে। সামরিক তৎপরতা ও পাল্টাপাল্টি অভিযোগে কোরীয় উপদ্বীপে নতুন করে উত্তেজনা ছড়ানোর আশঙ্কা তৈরি হয়েছে।

দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহাপের প্রতিবেদনে বলা হয়েছে, রোববার সীমান্তের কাছে কামানটি দেখা যায়। উত্তর কোরিয়ার এ ধরনের কামান প্রকাশ্যে মোতায়েনের ঘটনা বিরল।

আরও পড়ুন

ইরানে সৌদি-তুরস্ক-পাকিস্তানের প্রতিনিধিদল, আলোচনায় আঞ্চলিক নিরাপত্তা ৪০ মিনিট আগে ইরানে সৌদি-তুরস্ক-পাকিস্তানের প্রতিনিধিদল, আলোচনায় আঞ্চলিক নিরাপত্তা

দক্ষিণ কোরিয়ার কিয়ংনাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লিম উল-চুলের মতে, স্বচালিত কামান এভাবে প্রকাশ্যে দেখানো অস্বাভাবিক। তাঁর বিশ্লেষণ, এর মাধ্যমে পিয়ংইয়ং বোঝাতে চাইছে, সংলাপের পরিবর্তে শক্তি প্রয়োগ করে সীমান্তনীতি কার্যকর করতে তারা প্রস্তুত। একই সঙ্গে সীমান্তে উত্তেজনা বাড়িয়ে সম্ভাব্য অনিচ্ছাকৃত সংঘাতের বিষয়ে সিউলকে সতর্কবার্তা দেওয়া হচ্ছে।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএর তথ্য অনুযায়ী, রোববার জাতিসংঘে পাঠানো চিঠিতে পিয়ংইয়ং অভিযোগ করেছে, সেপ্টেম্বরের স্থলমাইন বিস্ফোরণের ঘটনাকে ব্যবহার করে দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়ার সীমান্ত নির্মাণকাজকে সামরিক অনুপ্রবেশ হিসেবে তুলে ধরছে।

আরও পড়ুন

প্রবাসীদের বেতন দিতে দেরি নয়, কুয়েতে নিয়োগকর্তাদের কঠোর বার্তা ৪৮ মিনিট আগে প্রবাসীদের বেতন দিতে দেরি নয়, কুয়েতে নিয়োগকর্তাদের কঠোর বার্তা

চিঠিতে উত্তর কোরিয়া বলেছে, তাদের সার্বভৌমত্ব লঙ্ঘন করা হলে আত্মরক্ষামূলক ব্যবস্থা নেওয়া হতে পারে। এর পরিণতির জন্য দক্ষিণ কোরিয়াকে সম্পূর্ণ দায় নিতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে দেশটি।

এর আগে গত সপ্তাহে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে চিঠি দিয়ে দক্ষিণ কোরিয়া অভিযোগ করে, ২১ সেপ্টেম্বর দুই কোরিয়ার মধ্যবর্তী অসামরিকীকরণ অঞ্চলে বিস্ফোরিত স্থলমাইনটি উত্তর কোরিয়ার সেনারা পুঁতেছিল। সিউলের দাবি, এ ঘটনা কোরীয় যুদ্ধের যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন।

আরও পড়ুন

বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ল, ভরিতে দেশে ২ লাখ ২০ হাজার টাকা ৫৩ মিনিট আগে বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ল, ভরিতে দেশে ২ লাখ ২০ হাজার টাকা

ডিএমজেড তদারকির দায়িত্বে থাকা জাতিসংঘ কমান্ডও বলেছে, সীমান্তের দক্ষিণ পাশে উত্তর কোরিয়ার পুঁতে রাখা একটি মাইন যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে। তবে এ ঘটনায় নিজেদের দায় অস্বীকার করেছে পিয়ংইয়ং।

দক্ষিণ কোরিয়ার একীকরণ মন্ত্রণালয়ের মুখপাত্র সোমবার বলেছেন, উত্তর কোরিয়ার চিঠিতে আগের অবস্থানই পুনর্ব্যক্ত করা হয়েছে। সিউলের মতে, সীমান্ত চিহ্নিত করার কাজকে বৈধতা দেওয়ার চেষ্টাও রয়েছে এতে। তবে সীমান্তে কামান মোতায়েনের বিষয়ে মন্ত্রণালয় আলাদা কোনো মন্তব্য করেনি। উত্তেজনা কমাতে উত্তর কোরিয়ার সঙ্গে সংলাপের প্রস্তাব দিয়েছে দক্ষিণ কোরিয়া।

আরও পড়ুন

তিব্বতের ভূমিকম্পে নিহত ১৬, নতুন হতাহতের খবর নেই ৫৬ মিনিট আগে তিব্বতের ভূমিকম্পে নিহত ১৬, নতুন হতাহতের খবর নেই

উত্তর কোরিয়ার চিঠিতে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে দেশটির সেনাদের লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগও তোলা হয়েছে। পিয়ংইয়ংয়ের দাবি, এ ধরনের পদক্ষেপ জাতিসংঘ সনদের লঙ্ঘন। অন্যদিকে সিউলের বক্তব্য, উত্তর কোরিয়ার সেনারা সামরিক সীমারেখা অতিক্রম করলে তাদের ফিরে যেতে সতর্ক করা হয় এবং প্রয়োজনে সতর্কতামূলক গুলি ছোড়া হয়।

ইয়োনহাপের প্রতিবেদনে আরও বলা হয়েছে, দক্ষিণ কোরিয়ার সীমান্তবর্তী শহর কিমপোর একটি পর্যবেক্ষণকেন্দ্র থেকে তোলা ছবিতে কামানটির পাশাপাশি উত্তর কোরিয়ার সেনাদের সামরিক মহড়াও দেখা গেছে। সীমান্তের কাছের কায়েপুং এলাকায় ওই মহড়া অনুষ্ঠিত হয়। পর্যবেক্ষণকেন্দ্র থেকে এলাকাটির দূরত্ব প্রায় দেড় কিলোমিটার।

আরও পড়ুন

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে পুনর্নির্বাচিত লুলা ৪ ঘণ্টা আগে ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে পুনর্নির্বাচিত লুলা

দুই কোরিয়ার মধ্যে সীমান্ত উত্তেজনার ইতিহাসও দীর্ঘ। ২০১৫ সালে উত্তর কোরিয়ার পুঁতে রাখা স্থলমাইনে দক্ষিণ কোরিয়ার সেনারা আহত হয়েছিলেন। ওই ঘটনার পর সিউল সীমান্তজুড়ে উত্তর কোরিয়াবিরোধী লাউডস্পিকারে প্রচার শুরু করলে দুই দেশের মধ্যে সামরিক অচলাবস্থা তৈরি হয়। পরে উত্তর কোরিয়া দুঃখ প্রকাশ করে এবং দুই দেশের উচ্চপর্যায়ের সমঝোতার মাধ্যমে উত্তেজনা প্রশমিত হয়।

সাম্প্রতিক স্থলমাইন বিস্ফোরণকে কেন্দ্র করে দুই দেশের পাল্টাপাল্টি অভিযোগ, সীমান্তে সামরিক তৎপরতা এবং সার্বভৌমত্ব রক্ষার নামে কঠোর অবস্থানের ঘোষণা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। দক্ষিণ কোরিয়া সংলাপের প্রস্তাব দিলেও উত্তেজনা প্রশমনে দুই পক্ষের মধ্যে কার্যকর আলোচনা শুরু হবে কি না, তা এখনো স্পষ্ট নয়।

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন