ছবি ভিডিও মতামত
সর্বশেষ
গুলশানের কিংফিশারে এনবিআরের অভিযান, জব্দ বিপুল অ্যালকোহল আমার ছবি-কবিতায় কাকেরা বেঁচে থাকবে: ভাবনা প্রতিরক্ষা প্রদর্শনীতে অংশ নিতে তারেক রহমানকে আমন্ত্রণ শেখ হামদানের এবার বিগ ব্যাশে মোস্তাফিজ, খেলবেন মেলবোর্ন রেনেগেডসে বাংলাদেশে বিনিয়োগে অত্যন্ত আগ্রহী জাপানি কোম্পানিগুলো: প্রধানমন্ত্রী আইসিটি ও নবায়নযোগ্য জ্বালানিতে জাপানি বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান আমু, দীপু মনিসহ আওয়ামী লীগের ৭ নেতার বিরুদ্ধে এ সপ্তাহেই অভিযোগপত্র মিষ্টির শূন্য আসনে বিএনপির প্রার্থী এলিজা জামান কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন, প্রাণ গেল একজনের সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষকের পদ শূন্য, দ্রুত নিয়োগের উদ্যোগ
বাংলাদেশ

ট্রাকচালক হত্যা মামলা: শেখ হাসিনা-পলকসহ ৩৪ জনের বিচার শুরু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ১৪: ৫৪
ট্রাকচালক হত্যা মামলা: শেখ হাসিনা-পলকসহ ৩৪ জনের বিচার শুরু

জুলাই আন্দোলনের সময় ঢাকার মোহাম্মদপুরে ট্রাকচালক মো. হোসেনকে গুলি করে হত্যার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। আসামিপক্ষের অব্যাহতির আবেদন খারিজ করে দেওয়ায় মামলাটির আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে। আগামী ২৫ নভেম্বর সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করা হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক রবিউল আলম শুনানি শেষে এ আদেশ দেন। শুনানিতে আসামিপক্ষের আইনজীবীরা তাঁদের মক্কেলদের অব্যাহতি চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত অব্যাহতির আবেদন নাকচ করে অভিযোগ গঠনের সিদ্ধান্ত নেন।

আরও পড়ুন

প্রতিরক্ষা প্রদর্শনীতে অংশ নিতে তারেক রহমানকে আমন্ত্রণ শেখ হামদানের ১১ মিনিট আগে প্রতিরক্ষা প্রদর্শনীতে অংশ নিতে তারেক রহমানকে আমন্ত্রণ শেখ হামদানের

মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় গুলিবিদ্ধ হয়ে মারা যান ট্রাকচালক মো. হোসেন। ওই দিন গাবতলী এলাকায় ট্রাক রেখে বাসায় ফেরার পথে তিনি গুলিবিদ্ধ হন।

আরও পড়ুন

বাংলাদেশে বিনিয়োগে অত্যন্ত আগ্রহী জাপানি কোম্পানিগুলো: প্রধানমন্ত্রী ১৫ মিনিট আগে বাংলাদেশে বিনিয়োগে অত্যন্ত আগ্রহী জাপানি কোম্পানিগুলো: প্রধানমন্ত্রী

এ ঘটনায় হোসেনের মা মোসাম্মৎ রীনা বেগম ২০২৪ সালের ৩১ আগস্ট মোহাম্মদপুর থানায় হত্যা মামলা করেন। মামলায় প্রথমে ১৬ জনকে আসামি করা হয়েছিল। পরে তদন্ত শেষে ২০২৫ সালের ২৩ নভেম্বর তদন্ত কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক (এসআই) আকরামুজ্জামান শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

অভিযোগপত্রভুক্ত আসামিদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক সংসদ সদস্য সাদেক খান এবং ছাত্রলীগের সাবেক সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানসহ অন্যরা।

আরও পড়ুন

আইসিটি ও নবায়নযোগ্য জ্বালানিতে জাপানি বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান ১৭ মিনিট আগে আইসিটি ও নবায়নযোগ্য জ্বালানিতে জাপানি বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান

মামলার তথ্য অনুযায়ী, ৩৪ আসামির মধ্যে ২৫ জন পলাতক রয়েছেন। তাঁদের মধ্যে শেখ হাসিনাসহ কয়েকজন সাবেক মন্ত্রী ও রাজনৈতিক নেতা রয়েছেন। পলাতক আসামিদের বিরুদ্ধে গত ২৬ জানুয়ারি গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। অন্যদিকে, সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও সাবেক সংসদ সদস্য সাদেক খানসহ চারজন কারাগারে রয়েছেন। বাকি ১০ জন জামিনে আছেন।

আরও পড়ুন

আমু, দীপু মনিসহ আওয়ামী লীগের ৭ নেতার বিরুদ্ধে এ সপ্তাহেই অভিযোগপত্র ৪৫ মিনিট আগে আমু, দীপু মনিসহ আওয়ামী লীগের ৭ নেতার বিরুদ্ধে এ সপ্তাহেই অভিযোগপত্র

এর আগে গত ৮ অক্টোবর মামলায় অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল। তবে কারাগারে থাকা দুই আসামি সাজ্জাদ হোসেন ও নাইমুল হাসান রাসেলকে সেদিন আদালতে হাজির করা সম্ভব হয়নি। অন্য আদালতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাঁদের শুনানি থাকায় কারা কর্তৃপক্ষ তাঁদের হাজির করতে পারেনি। পরে আদালত ২৬ অক্টোবর শুনানির নতুন তারিখ নির্ধারণ করেন।

নির্ধারিত দিনে অভিযোগ গঠনের মধ্য দিয়ে মামলাটি এখন সাক্ষ্যগ্রহণের পর্যায়ে এগোচ্ছে। আগামী ২৫ নভেম্বর সাক্ষ্যগ্রহণ শুরু হলে মামলার বিচারিক কার্যক্রমের পরবর্তী ধাপ শুরু হবে। তবে অভিযোগ গঠন আসামিদের অপরাধ প্রমাণিত হওয়ার সমতুল্য নয়; সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত মামলার চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

বাংলাদেশ নিয়ে আরও পড়ুন