ছবি ভিডিও মতামত
সর্বশেষ
জরিমানা ছাড়া গাড়ির কাগজ ও ড্রাইভিং লাইসেন্স নবায়নের সময় বাড়ল আঁতাত করে সুবিধা নিতে চাইলে জনগণ প্রতিহত করবে: রিজভী বাংলাদেশ-পাকিস্তান বাণিজ্য সম্প্রসারণে নতুন সম্ভাবনা মুকসুদপুরে জিপিএ-৫ পাওয়া ৫৫ শিক্ষার্থীকে সংবর্ধনা ঢাকা শিক্ষা বোর্ডের সচিবকে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে বদলি উচ্চশিক্ষার মান নিশ্চিতে অ্যাক্রেডিটেশন কাউন্সিলকে সক্রিয় হওয়ার আহ্বান রাষ্ট্রপতির গুলশানের কিংফিশারে এনবিআরের অভিযান, জব্দ বিপুল অ্যালকোহল আমার ছবি-কবিতায় কাকেরা বেঁচে থাকবে: ভাবনা প্রতিরক্ষা প্রদর্শনীতে অংশ নিতে তারেক রহমানকে আমন্ত্রণ শেখ হামদানের এবার বিগ ব্যাশে মোস্তাফিজ, খেলবেন মেলবোর্ন রেনেগেডসে
ব্যবসা-বাণিজ্য

গুলশানের কিংফিশারে এনবিআরের অভিযান, জব্দ বিপুল অ্যালকোহল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ১৫: ৪৯
গুলশানের কিংফিশারে এনবিআরের অভিযান, জব্দ বিপুল অ্যালকোহল


সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনবিআর জানায়, উচ্চ শুল্ক আরোপযোগ্য পণ্য, বিশেষ করে অ্যালকোহল ও অ্যালকোহলজাতীয় পানীয় শুল্ক ফাঁকি দিয়ে সংগ্রহ ও বিক্রি করা হচ্ছে—এমন গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।

আরও পড়ুন

রাষ্ট্রায়ত্ত ব্যাংকের নেতৃত্বে বেসরকারি ব্যাংকার, ক্ষোভ কর্মকর্তাদের ২৩ অক্টোবর ২০২৬ রাষ্ট্রায়ত্ত ব্যাংকের নেতৃত্বে বেসরকারি ব্যাংকার, ক্ষোভ কর্মকর্তাদের

অভিযানের অন্যতম উদ্দেশ্য ছিল অবৈধ উৎস ও চোরাচালানের মাধ্যমে সংগ্রহ করা পণ্যের মজুত শনাক্ত করা। পাশাপাশি স্থানীয় পর্যায়ে এসব পণ্য বিক্রির ক্ষেত্রে প্রযোজ্য মূল্য সংযোজন কর (ভ্যাট) ফাঁকি দেওয়া হয়েছে কি না, বিক্রির অর্থ আয়কর নথিতে যথাযথভাবে দেখানো হয়েছে কি না এবং সংশ্লিষ্ট লেনদেনে অর্থ পাচারের কোনো যোগসূত্র রয়েছে কি না, তা যাচাই করা হচ্ছে।

এনবিআরের নির্দেশনায় কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সার্বিক তত্ত্বাবধানে অভিযানটি পরিচালিত হয়। এতে অংশ নেয় চারটি গোয়েন্দা সংস্থা—সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি), কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি), আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট (টিআইআইইউ) এবং মূল্য সংযোজন কর নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (ভিএআইআইডি)।

আরও পড়ুন

আটোয়ারীতে চারটি লাউ এক টাকা, বাম্পার ফলনেও লোকসানে কৃষক ২৩ অক্টোবর ২০২৬ আটোয়ারীতে চারটি লাউ এক টাকা, বাম্পার ফলনেও লোকসানে কৃষক

প্রায় তিন ঘণ্টাব্যাপী অভিযানে বৈধ কাগজপত্রবিহীন বিপুল পরিমাণ অ্যালকোহল ও অ্যালকোহলজাতীয় পানীয় আটক করা হয়। অভিযানের পুরো সময় বিশেষ সাড়া প্রদানকারী ব্যাটালিয়ন-১ (এসআরবি-১) সদস্যরা সংশ্লিষ্ট দলকে সহযোগিতা করেন।

আটক পণ্যের সুনির্দিষ্ট পরিমাণ, প্রাথমিক অনুসন্ধানে পাওয়া তথ্য, সম্ভাব্য শুল্ক-কর ফাঁকির পরিমাণ এবং পরবর্তী আইনানুগ পদক্ষেপ সম্পর্কে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে এনবিআর।

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

ব্যবসা-বাণিজ্য নিয়ে আরও পড়ুন