ছবি ভিডিও মতামত
সর্বশেষ
আ.লীগ নেতার বাড়ি থেকে আটক যুবলীগ-ছাত্রলীগের ৭ নেতাকর্মী কারাগারে মুন্সীগঞ্জে ১০ হাজার মিটার কারেন্ট জাল ও দুই ট্রলার জব্দ প্রতিরক্ষা প্রদর্শনীতে অংশ নিতে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানাল ইউএই এবিজি ইউনিভার্সিটি কাপ ফুটবলে মুখোমুখি নর্থ সাউথ ও ড্যাফোডিল প্রধানমন্ত্রীর সঙ্গে জাইকা প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ আফগানিস্তান ও পাকিস্তানে ৫.২ মাত্রার ভূমিকম্প চলতি বছরই ১ লাখ আনসার সদস্যকে বিদেশে পাঠানোর পরিকল্পনা ফজলুল হক স্মৃতি পুরস্কার পেলেন মাহমুদা চৌধুরী ও মেজবাউর রহমান সুমন দুর্যোগের চেয়ে জেলেদের বেশি ভয় জলদস্যু ও ভারতীয় ট্রলার শিশুর শরীরে প্রোটিনের ঘাটতি বুঝবেন যেসব লক্ষণে
রাজনীতি

আঁতাত করে সুবিধা নিতে চাইলে জনগণ প্রতিহত করবে: রিজভী

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ১৬: ৫৪
আঁতাত করে সুবিধা নিতে চাইলে জনগণ প্রতিহত করবে: রিজভী
সংগৃহীত

পরাজিত শক্তির সঙ্গে আঁতাত করে কেউ সুবিধা নেওয়ার চেষ্টা করলে তার দায় সংশ্লিষ্টদেরই নিতে হবে এবং জনগণ তা প্রতিহত করবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার (২৬ অক্টোবর) নয়াপল্টনে বিএনপির যৌথসভা শেষে সংবাদ ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

আরও পড়ুন

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ৭ নভেম্বর বিএনপির র‍্যালি ৫৫ মিনিট আগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ৭ নভেম্বর বিএনপির র‍্যালি

রিজভী বলেন, বর্তমান সরকার অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়েছে। কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, ৭ নভেম্বরের চেতনায় উদ্বুদ্ধ হয়ে জনগণ গণতন্ত্র ফিরিয়ে আনতে জুলাই মাসে রাজপথে নেমেছিল। ভবিষ্যতেও কোনো শক্তি গণতন্ত্রকে বাধাগ্রস্ত করতে চাইলে জনগণ তা প্রতিহত করবে বলে মন্তব্য করেন তিনি।

এর আগে জাতীয় প্রেস ক্লাবে বরেণ্য সাংবাদিক গিয়াস কামাল চৌধুরীর স্মরণসভায় যোগ দেন রিজভী। সেখানে তিনি বলেন, বিএনপি গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী। দেশের ভাবমূর্তি রক্ষায় গণমাধ্যমকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

আরও পড়ুন

মিষ্টির শূন্য আসনে বিএনপির প্রার্থী এলিজা জামান ২ ঘণ্টা আগে মিষ্টির শূন্য আসনে বিএনপির প্রার্থী এলিজা জামান

গিয়াস কামাল চৌধুরীর স্মৃতিচারণ করে রিজভী বলেন, তিনি ন্যায়নীতি ও আদর্শের প্রতি অবিচল ছিলেন। এরশাদের শাসনামলেও তাঁকে বিভিন্নভাবে প্রভাবিত করার চেষ্টা করা হলেও তিনি নিজের আদর্শ থেকে বিচ্যুত হননি বলে উল্লেখ করেন রিজভী।

স্মরণসভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ার উল্লাহ চৌধুরী এবং বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) চেয়ারম্যান ও দৈনিক যুগান্তরের সম্পাদক কবি আবদুল হাই শিকদার বক্তব্য দেন।

রাজনীতি থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

রাজনীতি নিয়ে আরও পড়ুন